জীবনটা ফানুশের মতো, সবাই উড়তে দেখে কিন্তু পুড়তে দেখে না কেউ.!

beach-3936382_1920.jpg

Source

আপনারা কি কখনো ফানুস দেখেছেন? সেই ফানুসের কথাই বলছি যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিভিন্ন বিশেষ দিনে আমরা এই ফানুসগুলোকে আকাশে উড়াতে থাকি তখন কিন্তু নিচ থেকে সেই আকাশের ফানুস গুলো দেখতে চমৎকার লাগে। কিন্তু সেই ফানুস যে নিজেকে পুরিয়ে অন্যদেরকে বিনোদন দিচ্ছে এই বিষয়টি থেকেও কিন্তু আমরা ব্যাপক শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত নিজের পরিবারের জন্য বা নিজের কাছের মানুষের জন্য অনেক ধরনের অনেক সেক্রিফাইস করে থাকে। কিন্তু সেগুলো আমরা দূর থেকে বুঝতে পারিনি।

একটি মানুষের জীবনের কতটা সংগ্রাম কতটা চ্যালেঞ্জিং বিষয়গুলো অতিক্রম করে সেই বিষয়গুলো শুধুমাত্র সেই মানুষটাই ভালোভাবে জানে। এছাড়া কিন্তু অপর কোন ব্যক্তি সেই সব বিষয়গুলো সম্পর্কে মোটেও অবগত নয়। হয়তো দূর থেকে দেখলে এটা ভালোভাবেই বোঝা যায় যে সে অনেক সুখী মানুষ এবং অনেক ভালো ভাবেই নিজের দিন যাপন করছে। কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই বিষয়টা প্রকাশ্যে আসেনা।

আবার এমনও অনেক মানুষ রয়েছে যারা বিন্দুমাত্র নিজের পরিশ্রমের গুরুত্ব দেয় না, নিজে পরিশ্রম করে না কিন্তু অন্যদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। যেটা আসলেই মোটেও ঠিক নয়। প্রত্যেকটি মানুষকেই নিজ নিজ জায়গা থেকে তার অবস্থান তৈরি করতে হবে। অন্য কেউ আমাদের নিজের অবস্থান এই সমাজে তৈরি করে দিতে পারবে না বা দিতে পারবে না, দিবেও না। এই বিষয়টা যত তাড়াতাড়ি আমরা ভালোভাবে বুঝে উঠতে পারবো তত তাড়াতাড়ি এই সমাজের বুকে বিচরণ করতে পারব। যাইহোক আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 65679.96
ETH 1781.17
USDT 1.00
SBD 0.42