ভাবনারা কেনো এলোমেলো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে নিজের চিন্তা ভাবনাগুলো নিয়ে সকলের সাথে লেখালেখি করতে বরাবরই ভালো লাগে। কারো নিজের চিন্তা ভাবনাগুলো যখন আসলে লেখায় প্রকাশ করার চেষ্টা করি। তখন আলাদা একটা ব্যাপার লক্ষ্য করি। সেটা হচ্ছে, সাধারণত চিন্তা করার সময় যেভাবে ভাবতে পারি। লেখার সময় যেনো কিছু কিছু ব্যাপার আরও দারুন ভাবে ভাবতে পারি এবং এই বিষয়টাতে আসলে আমার নিজেরই লাভ হয়। আর লাভ টা হলো, এই যে কোনো কিছু খুব গভীরভাবে ভাবার সময় যখন লেখালেখি করি। তখন আসলে অনেক ভালো ভালো চিন্তাও মাথায় চলে আসে।

যাইহোক, সেই নিয়ে অন্য একদিন কথা বলবো। তবে আজকে ভাবলাম একটু কাব্যিকভাবেই কিছু লেখালেখি করি।যার কথা হলো,সব সময় আসলে কোনো কিছু নিয়েই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। অর্থাৎ মাঝেমধ্যে নিজের এলোমেলো চিন্তাগুলো নিয়ে ভাবতেও আমাদের ভালো লাগে, তাইনা বলুন তো?

অর্থাৎ আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে অলস একটা সন্ধ্যাতে আপনি নিজের মনে নিজেই খুব এলোমেলো চিন্তা করছেন। হয়তো কখনো এটা নিয়ে, কখনো সেটা নিয়ে। কখনো জীবন নিয়ে কখনো আবার চাকরি নিয়ে। আবার কখনো জীবনের পরবর্তী সময় অর্থাৎ পরকাল নিয়ে ভাবছেন। আমার সাথে এমন না অনেক বার হয়েছে, জানেন? অর্থাৎ একটা চিন্তা করছি। আবার সেই চিন্তা থেকে অন্য একটা চিন্তাতে চলে যাচ্ছি। আবার সেই চিন্তা থেকে আবার একেবারে ভিন্ন একটা চিন্তাতে চলে যাচ্ছে মনটা।অর্থাৎ কিছু কিছু সন্দেহে আমার কেটে যায় এভাবেই।

আর আমার কাছে মনে হয় যে এভাবে এলোমেলো চিন্তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হয়ে যাওয়ার কিছু নেই। কারণ একটা কথা মনে রাখবেন যে। আপনি যতো নিজেকে নিয়ে ভাববেন। ততোই আপনার আত্ম উপলব্ধি বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন যে, আপনার পথ চলার সঠিক পথটা কি। ভুল আপনি কোথায় হাঁটছেন কিংবা আপনি যেখানে আপনার নিজের জীবনটাকে ইনভেস্ট করছেন। সেই জায়গাটা আপনার জীবনটা রক্ষা করার মতোন যোগ্য কিনা। এই এলোমেলো ভাবনাগুলোই দেখবেন একটা সময় এমন একটা ভাবনাতে রূপ নিবে। যে ভাবনাটা হয়তো আপনি কখনো এককভাবে বসলে ভাবতে পারতেন না কিংবা সেই ভাবনাটি হয়তো কখনো আপনার মাথাতেই আসেনি।

আজকে আসলে এই বিষয়টা এ কারণেই লিখলাম। আমার এক বান্ধবীর সাথে সেদিন কথা হচ্ছিলো। সে আসলে কথায় কথায় আমাকে একটা কথা বলেছিলো যে, তার মাঝেমধ্যেই অনেকগুলো চিন্তা একসাথে মাথায় চলে আসে। আর তার তখন মনে হয় যে সে মানসিকভাবে হয়তো অসুস্থ। আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করতেই আজকে আমার লেখা। অর্থাৎ অনেক সময় অনেকগুলো চিন্তা একসাথে মাথায় ঘুরপাক খাওয়া এবং কোনো সিদ্ধান্তে আসতে না পারা। এসব একেবারেই স্বাভাবিক ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60785.45
ETH 1557.47
USDT 1.00
SBD 0.47