যৌতুক কে না বলুন

seniors-4379905_1920.jpg

Source

সেই প্রাচীনকাল থেকে বিয়ের সময় যৌতুককে একটি বৈধতা হিসেবে দেখা হয়। তবে বাস্তবে সেই বিয়েতে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী বউকে দেনমোহর আদায় করতে হয়। এটা তাদের অধিকার। কিন্তু বর্তমান সমাজের যে অবস্থায় এতে করে এই বিষয়গুলো আরো অবনতির দিকে যাচ্ছে।

বর্তমানে আর নিউজ চ্যানেল খুললেই বিভিন্ন ধরনের সংবাদ দেখতে পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মহিলা সংক্রান্ত বিষয়বস্তু। বিচ্ছেদ এবং খুন মার্ডার এসব দেখে দেখেই বর্তমানের বাচ্চাকাচ্চারা যেসব শিক্ষা পাচ্ছে এতে করে ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে সেটাই আমাদের চিন্তার বিষয়। আসলে পরিবর্তন যদি নিজ থেকে করা যায় সেক্ষেত্রে সবকিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। কারণ এই যৌতুক প্রথাটা একটি সামাজিক প্রথায় রূপান্তরিত হয়েছে। যদি এটা অনেক বড় একটি অন্যায় তারপরও আমরা সকলেই এটাকে অনেক ভালোভাবে দেখি। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মনে করি এটা কোনভাবেই আর ঠিক নয় বরং এটা যদি কেউ করে তাহলে পুলিশের কাছে বিচার দেওয়া উচিত।

যৌতুকের পাশাপাশি আর একটি বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাল্যবিবাহ। বর্তমানে অনেক ছোট ছোট মেয়েদের কেউ ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে আমাদের সমাজের মুরুব্বিরাই করছেন। তাদের উপরে যে আমরা কিছু কথা বলবো সেটাও হয় না, এমত অবস্থায় একটাই শুধুমাত্র সমাধান রয়েছে সেটা হচ্ছে আইনের ব্যবস্থা গ্রহণ করা। যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সকলেই সচেতন থাকি তাহলে এই সমাজ থেকে যৌতুক নামের প্রথাটাকে চিরতরে বিলিন করা সম্ভব বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last year 

আমি তো যখন থেকে বুঝি বিয়ের বিষয় তখন থেকেই নিয়ত করছি যৌতুক ছাড়াই বিয়ে করবো ইনশা আল্লাহ এবং স্ত্রীকে দেনমোহর বাবদ ওমরাহ করাবো ইনশাআল্লাহ। আপনার সাথে আমিও সহ মত আইনের ব্যবস্থা নেওয়া ছাড়া বাল্যবিবাহ রোধ এবং যৌতুক প্রথাকে উৎখাত করা কঠিন ।

 last year 

যৌতুকের বিবাহের পরিণতি আসলে খুবই খারাপ হয়। কিন্তু অনেক আগে থেকেই যৌতুক প্রথা চলে আসছে। এখন যদি এই শিক্ষিত সমাজ যৌতুককে বাদ না দেয় তাহলে এর পরিস্থিতি অনেক ভয়ানক হবে। তাই সবাই মিলে এখন যৌতুকের বিরুদ্ধে কথা বলতে হবে। সবাইকে স্বেচ্ছার হতে হবে যৌতুক না এর পক্ষে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60666.80
ETH 1563.25
USDT 1.00
SBD 0.47