ক্ষমতার দম্ভে ধ্বংস হওয়া (তৃতীয় পর্ব)
নেতারা যাওয়ার সময় তারা শোভনকে ফোন নাম্বার দিয়ে গেলো। বলল কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ কোরো। কিন্তু এই ব্যাপারটা স্থানীয় সিনিয়র ছাত্রনেতারা ভালোভাবে নিলো না। বিশেষ করে শোভনের যারা সিনিয়র আছে তারা শোভনকে রীতিমতো ঈর্ষা করতে লাগলো। শোভন খেয়াল করে দেখলো তার কিছু বড় ভাইয়ের তার উপরে কিছুটা রাগ রয়েছে। যদিও শোভন চিন্তা করেই পেলো না যে সে কি এমন ভুল করেছে। পরবর্তীতে রাতের বেলায় ঠান্ডা মাথায় চিন্তা করে সে বিষয়টা বুঝতে পারলো।
শোভন মনে মনে পরিকল্পনা করতে থাকে সেন্ট্রালের নেতাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন এই সম্পর্কটা মেইনটেইন করতে হবে। তবে এখনই স্থানীয় নেতাদেরকে চটানো যাবে না। কারণ তারা এত তাড়াতাড়ি শোভনের উপর ক্ষেপে গেলে শোভনের সামনে আগাতে খুব সমস্যা হবে। শোভন এজন্য পরিকল্পনা করে খুব ধীরে আগাতে হবে। পরবর্তীকে শোভন তাদেরকে নিয়ে একটা পার্টি দেয়। তাদেরকে ভরপুর খাওয়া-দাওয়া দিয়ে নানা রকম প্রশংসা বাক্য দিয়ে খুশি করে দেয়।
এভাবেই শোভন সু কৌশলে ধীরে ধীরে শহরে তার অবস্থান শক্ত করছিলো। কিন্তুু সে এটাও জানতো তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার শত্রুও বাড়বে। কারণ যে সমস্ত নেতারা একসময় শোভনকে খুব ভালো জানতো তারা শোভনের জনপ্রিয়তা দেখে তাকে হিংসা করতে শুরু করে। তারা নানাভাবে শোভনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। বিশেষ করে যখন জেলা পর্যায়ে কমিটি হয় তখন সেখানে শোভন ভালো পদের জন্য নমিনেশন কিনলেও তারা তাকে বাধা প্রদান করে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলে কারো ভালো কেউ দেখতে পারে না। তাছাড়া চোখের সামনে দিয়ে কেউ উপরে উঠে যাবে, এটা অনেকেই সহ্য করতে পারে না। তবে শোভন খুবই বুদ্ধিমান। তাই তাকে দমিয়ে রাখা যাবে না। শোভন মনে হচ্ছে রাজনীতিবিদ হবেই। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
ভাইয়া আমি গত মাসে আমার বাংলা ব্লগে যোগদান করেছি এবং নিয়মিত পোষ্ট করছি কিন্তু তেমন ভোট পাই না। আপনি মার্চ-২০২৪ এ যোগদান করেও অনেক অনেক ভোট পান প্রতিটি পোষ্টে। ভাইয়া আমাকে যদি একটু শেখাতেন কিভাবে প্রতিটি পোষ্টে অনেক ভোট পাওয়া যাই তাহলে অনেক উপকৃত হইতাম এবং আমার পোষ্টের বেনিফিসারি থেকে ২৫% আপনাকে প্রদান করিতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।