ভবিষ্যৎ পরিকল্পনা হোক বর্তমানের বিবেচনায়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে কিছু কিছু ভুল অবশ্যই থাকে এবং সেই ভুলগুলো থেকে যদি আমরা নিজেকে শুধরে নিতে পারি। তাহলে আসলে আমাদের জীবনে আমরা ভালো কিছু করতে পারবো এবং আমরা ভালো কিছুর মুখ দেখতে পারবো।কারণ আমাদের জীবনে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে থাকে এবং সেই পর্যায়ে গুলো পার করার সময় আমাদের জীবনে আমরা নানান রকম কিছু শিখি।নানান রকম ব্যাপার এর সম্মুখীন হই। যেগুলো হয়তো আমাদের সামনে আগে কখনো আসেনি। তো সেই জায়গাগুলো থেকে আসলে অনেক কিছুই শেখার থাকে,অনেক কিছুই বুঝার থাকে। তো সেই জায়গা থেকেই আমি যেটা শিখেছি। সেটা হলো ,ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অবশ্যই আমাদের বর্তমানের ব্যাপারটিকে রাখতে হবে।
আমরা সব সময় যদি এভাবে ভাবি যে বর্তমানকে একেবারে ইগনোর করে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করবো কিংবা আমরা একেবারে বর্তমান ব্যাপারটিকে পেছনের দিকে ফেলে বর্তমানকে একেবারে কোনোরকম এর হিসেব না করেই ভবিষ্যৎ পরিকল্পনা করবো।সেটা আসলে কখনো হয় না। আর আমরা যদি সেটা করতে যাই। তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই সফল হবে না বলেই আমি দেখেছি এবং আমি মনে করি। কারণ আমরা আমাদের বদলাতে পারি কিংবা আমরা আমাদের সবকিছুই বদলাতে পারি। কিন্তু আমরা কখনো আমাদের বর্তমানের বিষয়টিকে বদলাতে পারবো না। আর আরেকটি বিশেষ ব্যাপার হলো ,হয়তো আমরা ভবিষ্যতে আমাদের বর্তমানের ব্যাপারটিকে আরো বেশি আপডেট করতে পারবো কিংবা কিছুটা বদলাতে পারবো। কিন্তু বর্তমানের ছাপ আমাদের ভবিষ্যতে কিছুটা হলেও থাকবে ।
Posted using SteemX
আমি এটাই মনে করি যে ,আমরা যখন আমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করবো। বা আমরা যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যানিং করবো। তখন সেটার জন্য আমাদের বর্তমানের থেকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদের অনেক আগে থেকেই কাজ শুরু করতে হবে সেই বিষয়ে। তা না হলে আমরা ভবিষ্যতে গিয়ে যেটা চাইছি সেটা কখনোই পাবো না। আর এটা না পাওয়ার যথেষ্ট যুক্তিগত কারণ রয়েছে। আর তার একমাত্র যুক্তি হলো ,আমরা ভবিষ্যতে সেটাই পাবো। যেটা আমরা বর্তমানে করে যাবো। তাই ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে বর্তমান এর দিকে তাকাতে হবে এবং গুরুত্ব সহকারে নিতে হবে।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5