কর্মফল
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কর্মফল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা এই পৃথিবীতে যে কর্ম করে যাব তার ফল কিন্তু আমাদের নিজেদেরকেই ভোগ করতে হবে। আমাদের এই কর্মের ফল আর অন্য কেউ কখনো ভোগ করবে না। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্ম করে যাই। আর আমরা যদি কর্ম না করি তাহলে আমরা কখনো বেঁচে থাকতে পারবো না। আসলে এই কর্মের ভিতর অনেক ধরনের পার্থক্য রয়েছে। এই পৃথিবীতে আমরা দুটো ধরনের কর্ম দেখতে পাই। একটি হলো ভালো কর্ম এবং অন্যটি হলো খারাপ কর্ম। আসলে আমাদের পরিচয় হয় আমাদের কর্মের মাধ্যমে। আসলে বংশের পরিচয় কখনো আসল পরিচয় হতে পারে না। এই পৃথিবীতে যারা ভালো কর্ম করে এবং যারা এই ভালো কর্মের মাধ্যমে নিজেরা জীবনের প্রতিষ্ঠিত হতে পারে তাদেরকে সবাই ভালোবাসা এবং সম্মান করে। এছাড়াও এই ভালো কর্মের মাধ্যমে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত উপকার নয়, অন্যের উপকার সম্পন্ন হয়। আসলে একজন মানুষ সারা জীবন কর্ম করে যেতে পারে।
আসলে কর্ম যদি মানুষের খারাপ হয় তখন তাকে কেউ কখনো ভালোবাসে না। কেননা এই খারাপ কর্মের মাধ্যমে মানুষ জীবনে খুব দ্রুত সময় বড় হতে পারে। কিন্তু খারাপ কর্মের মাধ্যমে যে যতই বড় হোক না কেন সে কখনোই অন্যের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান এই দুটো কোনটাই পায় না। আসলে এই পৃথিবীতে আমাদের সব সময় ভালো কর্ম করে যেতে হবে। কারণ লোক যতই খারাপকর্ম করুক না কেন আপনাকে কিন্তু সব সময় আপনার জায়গায় স্থির থাকতে হবে। যদিও কোন লোক খারাপ কর্মের মাধ্যমে আপনার কাজকে নষ্ট করতে চায় তাহলে আপনি সেই কাজটিকে পুনরায় ঠিক করার চেষ্টা করবেন। আসলে আজকে যদি আপনি ভালো কর্ম করেন তাহলে ভবিষ্যতে আপনি এবং আপনার পরিবারের সবাই সেই কর্মের ফল ভোগ করবে। এছাড়াও তারা সব সময় সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। আসলে ভালো কর্ম করলেই তার জীবনে কোন ধরনের কোন টেনশন থাকে না।
আর খারাপ কর্ম হল এমন এক কর্ম যা আপনি এখন করলেন এবং সেই কর্মের টেনশন আপনার সারা জীবন থেকে যাবে। আসলে আপনি প্রথম দিক থেকে খারাপ কর্ম করে আসছেন এবং এর ফলে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু আপনি পরবর্তীতে এই খারাপ কর্মের ফল যে কতটা খারাপ তা বুঝতে পারবেন। আসলে তখন বুঝে কোন লাভ হবে না। কেননা আপনি তো খারাপ কর্ম একবার করে ফেলেছেন। আসলে প্রথম দিক থেকে যদি আমরা এই ভালো কর্মের সুফলগুলো একবার বুঝতে পারি তাহলে আমরা আর কখনো খারাপ কর্মের দিকে এগিয়ে যাব না। এছাড়াও খারাপ কর্মের লোকজনকে কেউ কখনো পছন্দ করেনা। আসলে আপনি যদি আপনার কর্মের জায়গায় সবসময় সৎ থাকেন তাহলে আপনার কাছে কখনো খারাপ কর্ম কাছে আসতে পারবে না। আর এর মাধ্যমে আমরা জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারব।
আর এজন্য আমাদের সবাইকে এই ভালো কর্মের দিকে এগিয়ে যেতে হবে। কেননা ভালো কর্মের ফল মিঠা হয়। আর খারাপ কর্মের ফল সব সময় তেতো হয়। তাইতো আমরা যতদিন বেঁচে থাকব সব সময় সৎ ভাবে থাকবো এবং ভালো কর্ম করে যাব। আর আমরা সব সময় আমাদের এই লোভকে বর্জন করব। কেননা লোভ মানুষের জীবনের সব থেকে বড় একটা খারাপ দিক। আর এই লোভ মানুষকে সবসময় খারাপ কর্মের দিকে এগিয়ে নিয়ে যায়। আসলে আমরা এই খারাপ কর্মের কুফল গুলো যখন জানতে পারবো তখন আমরা কখনো আর খারাপ কর্ম করবো না। আসলে এভাবে যদি আমরা সবাই ভালো কর্ম করে যেতে পারি তাহলে আমাদের কর্মের ফল অন্যরাও ভোগ করতে পারবে। আর এর ফলে আমাদের দেশ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।