ভূমিকম্পের ভয়াবহতা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে, খুব রিসেন্টলি মায়ানমারে একটি ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পের ভয়াবহতা কতোটা বেশি ছিলো, সেটা আশা করি আমরা সকলেই দেখেছি। এটি কতটা মর্মান্তিক ছিল, সেটাও আমাদের সবারই নজরে এসেছে। আসলে, এই ধরনের দুর্যোগ যখন আসে, তখন মনের মধ্যে সত্যিই একটা ভয় কাজ করে, কারণ জানা নেই কখন এই দুর্যোগের শিকার হয়ে আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। কেননা, এই দুর্যোগ যখন আসে, তখন এটি ভয়াবহতা নিয়েই আসে।

বিশেষ করে, বড় বড় ভূমিকম্পগুলো যখন হয়, তখন যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়, সেটা আমাদের সবার চোখের সামনেই ঘটে। এসব ধস এত দ্রুত ঘটে যায় যে, আমরা কেউ টেরও পাই না। বলা চলে, কয়েক সেকেন্ডের ব্যবধানেই সবকিছু ধ্বংস হয়ে যায়। একেবারে ঠিক যেমনটা বর্তমানে মায়ানমারের ক্ষেত্রেও দেখতে পেলাম—বহু বহুতল ভবন কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েছে। দেখলেও প্রচণ্ড ভয় লাগে, আসলে!

ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে, বিজ্ঞানীরা বারবার বলে আসছেন যে, অতিরিক্ত জনবহুল এলাকা গঠন করা যাবে না। তারা আরও নানান পরামর্শ এবং নির্দেশনা দিয়ে থাকেন। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো, আমরা সেগুলো কখনোই মানি না। যখন এই ভয়াবহ দুর্যোগ আসে, তখন ফেরার কোনো রাস্তা খুঁজে পাই না। এটা সত্যিই খুব খারাপ একটি ব্যাপার যে, আমরা কখনোই নির্দেশনাগুলো অনুসরণ করি না। ঢাকার কথাই ধরা যাক, বারবার সতর্ক করা হয়েছে; চট্টগ্রামের ক্ষেত্রেও বলা হয়েছে। কিন্তু, আমরা তাও সচেতন হই না, যার কারণে ভয়াবহ দুর্ঘটনাগুলো আমাদের মধ্যে ঘটতেই থাকে।

সবচেয়ে খারাপ লেগেছে একটি ভিডিও দেখে, যা অনেক ভাইরাল হয়েছে। সেটিতে দেখা গেছে, একটি ধসে পড়া বহুতল ভবনের ভিতরে একজন ব্যক্তি আটকে আছেন, এবং তিনি প্রচণ্ডভাবে আহাজারি করছেন। কিন্তু, তখন হয়তো তাকে বাঁচানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, তাই কেউ সাহায্য করতে পারেনি। এই ঘটনাগুলো সত্যিই খুব মর্মান্তিক।

সৃষ্টিকর্তা আমাদের সকলকে এই বিপদগুলো থেকে রক্ষা করুন, আমাদের ভালো রাখুন—এটাই চাওয়া।

ABB.gif

Sort:  

Contra la fuerza de la naturaleza nadie puede amigo, solo queda aprender de la experiencia de las tragedias y aplicar las todas las medidas preventivas y/o de protección a nuestro alcance.

Saludos y bendiciones..!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 59313.08
ETH 1551.67
USDT 1.00
SBD 0.47