চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আমরা পূর্বের থেকে বর্তমান সময়ের লক্ষ্য করলে দেখতে পাই যে আগের অপেক্ষা বর্তমান সময়ের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি আধুনিক হয়ে গেছে। আসলে পূর্বের চিকিৎসা ব্যবস্থা বর্তমান সময়ের মতো এতটা আধুনিক না হওয়ার জন্য তখন বিভিন্ন ধরনের জটিল চিকিৎসা কখনোই করা হতো না। এছাড়াও কোন জটিল ধরনের অপারেশন করার জন্য তাদেরকে দেশের বাইরে যেতে হতো অথবা দেশের কোন ভালো উচ্চমানের চিকিৎসা কেন্দ্রে ভর্তি হওয়া লাগতো। আসলে বর্তমান সময়ে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে এবং এসব চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন ধরনের জটিল চিকিৎসা করা হচ্ছে। আসলে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রেকে আরেকটা ধাপ উপরের দিকে এগিয়ে নিয়ে গেছে।
আসলে এখন প্রতিটা হসপিটালে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি আসার ফলে সেখানে আমরা অল্প টাকায় বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি। আসলে এক্ষেত্রে আমাদের বিজ্ঞানীদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। কেননা এই চিকিৎসা ক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদিকে যেমন চিকিৎসকদের ভূমিকা রয়েছে তেমনি অন্য দিক থেকে বিজ্ঞানীদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আসলে তাদের এই চিকিৎসা ক্ষেত্রেকে আধুনিকের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে মানুষ এখন অনেক বেশি কম কষ্ট পাচ্ছে বিভিন্ন ধরনের রোগে। কেননা পূর্বে মানুষ ছোটখাটো রোগের জন্য অনেক বেশি কষ্ট পেতে হয়েছিল। আসলে যে রোগের কারণে মানুষ কখনোই মারা যায় না কিন্তু এই আধুনিক চিকিৎসা না আসার আগে বিভিন্ন লোকজন ছোটখাটো রোগে মারা যেত।
আসলে বিজ্ঞানের এই নতুন নতুন আবিষ্কারের ফলে এখন বিভিন্ন ধরনের জটিল অপারেশন বিভিন্ন হসপিটাল হয়ে থাকে। এছাড়াও বর্তমান সময়ে আরো অনেক বেশি আধুনিক হয়েছে চিকিৎসা ক্ষেত্র। এখন তো মানুষ রোবটের সাহায্যে বিভিন্ন ধরনের জটিল অপারেশন করছে নিখুঁতভাবে। আর এর ফলে মানুষ এখন চিকিৎসা ক্ষেত্রে উপরে অনেক বেশি আস্থা রাখতে পারছে। আর এর ফলে আর কোন আমরা বিভিন্ন ধরনের মারাত্মক কোন রোগ হলে আর ভয় পাই না। আসলে চিকিৎসক এখন অনেক চেষ্টা করে যে কি করে এই সব মারাত্মক রোগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা যায়। আসলে বর্তমান সময়ে ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে এই চিকিৎসা ক্ষেত্রে। আসলে এখন মনে হচ্ছে যেন মানুষের জীবনটা পুরোপুরি এই আধুনিক চিকিৎসা কন্ট্রোল করে আছে।
কিন্তু মাঝে মাঝে আমরা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের নামে কিছু খারাপ সংবাদ শুনে থাকি। কেননা ওইসব চিকিৎসা কেন্দ্রে অবৈধভাবে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপ চালায় এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের সঙ্গে যুক্ত থাকে। আসলে প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভাল দিক থাকে তেমনি একটা খারাপ দিক থাকে। আর এজন্য আমাদের সব সময় ভালো দিকটাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যারা এই ভালো দিকগুলোকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে অবশ্যই সরকারের সামনে তুলে ধরতে হবে যাতে করে সরকার তাদের কঠোর শাস্তি দিতে পারে। কেননা আমরা এই মানুষ পারি যে কোন একটা জিনিসকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে এবং কোন একটা ভালো জিনিসকে খারাপের দিকে নিয়ে যেতে। তাইতো সবাই মিলে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই চিকিৎসা ক্ষেত্রে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে অনেক উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বিষয়টি সত্যি অনেক ভালো হয়েছে। সবার চিকিৎসার মান উন্নয়ন করার জন্য এটা খুবই দরকারী। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। দারুন ভাবে লিখেছেন বিষয়গুলো।