"মালিক বিন দীনার" এর জীবনের একটি শিক্ষ্যনীয় ঘটনা

in #bdcommunity7 years ago

আচ্ছালামুয়ালাইকুম বন্ধুরা,

মালেক বিন দীনার ছিলেন ইরাকের একজন বিখ্যাত আলেম। একদিন সে এক বিশাল মাহফিলে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। স্টেজে উঠার পর এক বৃদ্ধ লোক তাকে একটা প্রশ্ন করতে চাইলো। মালেক বিন দীনার তাকে প্রশ্নটি করা আদেশ দিলেন। লোকটি বললো আপনাকে আমি দশ আগে রাস্তায় মাতাল হয়ে ঘুরতে দেখেছিলাম। আপনি ঐ জায়গা থেকে কিভাবে আজ এই জায়গায় পৌঁছালেন। জবাবে, মালেক বিন দীনার কিছুক্ষণ চুপ করে থাকলেন।

তারপর লোকটিকে বললেন এর পিছনে একটি ঘঠনা আছে, শুনুন তাহলে সেই ঘঠনাটি, এক সবে কদরের রাতে আমার বাড়িতে মদের কোন বোতল ছিলো না, তাই আমি রাতে বেলা দোকানে গিয়েছিলাম মদ কিনতে। মদ কিনলাম। মদ কিনে বাড়িতে এসে দেখি স্ত্রী নামাজ পড়ছেন৷ তার পর আমি আমার ঘরে চলে আসলাম। মদের বোতলটি টেবিলে রেখে দিয়ে বিছানায় এসে বসলাম৷ তখন পাশের রুম থেকে আমার ছোট্ট মেয়েটি দৌড়িয়ে আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি পরে গেলো এবং ভেঙ্গে গেল৷ তাই সে রাতে আর মদ খাওয়া হল না। মদ না খেয়েই ঘুমিয়ে পড়লাম।


Source: Link

এরপর এক বছর পর আবার সেই কদরের রাতে আমি মদ কিনে আনলাম৷ এবং মদের বোতল টেবিলের উপর রাখলাম। তৎক্ষনাৎ আমার বুকটা ফেটে কান্না বের হতে লাগলো। আগেরবার মেয়ের শরীরের ধাক্কায় মদের বোতলটি পরে ভেঙ্গে গিয়েছিলো। আমার মেয়েটা তিনমাস আগে মারা গেছে৷ এই ভেবে মদের বোতলটি ফেলে দিয়ে আসলাম। আর ঘুমিয়ে পড়লাম।

ঘুমানোর পর আমি স্বপ্নে দেখতেছি একটা বিশাল আকৃতির সাপ আমাকে ধাওয়া করতেছে, আর আমি ভয়ে দৌড়াচ্ছি। আমি দৌড়াতে দৌড়াতে সামনে একজন বৃদ্ধকে দেখতে পেলাম। তার কাছে সাহায্য চাইলাম। সে বললো আমি অনেক দুর্বল, আমার পক্ষে এত বড় সাপের সাথে লড়াই করা সম্ভব না। তুমি এক কাজ কর, ঐ পাহাড়ের চূড়ায় উঠে যাও। বৃদ্ধ লোকটি কথা মত আমি দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠলাম। উঠার পর দেখি সামনে বিশাল আগ্নেয়গিরি৷ আর যাওয়ার পথ নেই। তারই পাশে দেখলাম একটি সুন্দর বাগান। ঐখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আমি সেখানে যেতে চাইলাম। কিন্তু দরজায় একজন দারোয়ান দাড়িয়ে ছিলেন। তিনি আমাকে ঢুকতে দিলেন না। আমি তার কাছে সাহায্যের আবেদন চাই। দারোয়ান ভেতরের বাচ্চা গুলোকে ডেকে বললেন, বাচ্চারা তোমরা এসে এই লোকটিকে ঐ সাপটির হাত থেকে মুক্ত করে দাও। আমি দেখতে পেলাম ঐ বাচ্চাদের মধ্যে আমার মেয়েটিও রয়েছে। আমার মেয়ে আমার পাশে এসে, তার ডান হাতটি দিয়ে আমার হাতটি ধরলো এবং বা হাত দিয়ে সাপটিকে একটা থাপ্পড় দিলো। থাপ্পড় দিতেই সাপটি চলে গেলো।

তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম। তুমি এতটুকু বাচ্চা আর সাপটি কত বড়। তোমার এক থাপ্পড়ে সাপটি চলে গেল! তখন আমার মেয়ে বলল, আমি জান্নাতি আর সাপটি জাহান্নমের। জাহান্নামের সাপ আমাদের ভয় পায়।

আমার মেয়ে বললো যে সাপটি তোমার পিছনে ধাওয়া করছিলো ঐটা তোমার নফস্। তুমি তাকে খাওয়ায় খাওয়ায় আজ এত বড় করে ফেলেছো৷ তারপর আমি আমার মেয়েকে বললাম, মা রাস্তায় এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল। সে আমাকে এই রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সে কে? মেয়ে বলল, ঐ বৃদ্ধ লোকটি তোমার 'রুহ'। ওকে তুমি না খাওয়ায় রাখতে রাখতে এতটাই দুর্বল করে ফেলেছো। এর জন্য সে হাটতেই পারছে না। কোন রকমে বেঁচে আছে৷ এ কথা শুনেই মালেক বিন দীনার কেঁদে ফেললেন।


Source: Link

আসুন আমরা নিজের নফ্সকে ঠিক করি। নফ্সকে ঠিক না করতে পারলে আমাদের শেষ ঠিকানা ঐ জাহান্নাম হবে। আপনারা কি এইটা চান। তাই সময় থাকতে নিজেকে ঠিক করুন। আসার সিরিয়ার আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। আসার সময় দাদার পরে বাবা, বাবার পরে আমি পৃথিবীতে এসেছিলাম। কিন্তু যাওয়ার সময় আমি আমার বাবা, দাদার আগেও পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাই সময় থাকতে আল্লাহ তালাহ এর ইবাদত করুন। সময় ও ওয়াক্ত বুঝে রেখে ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।

আমি এই ঘঠনা শুনেছিলাম ও পড়েওছিলাম। তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।

Sort:  

Congratulations @ctgo! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 70 posts. Your next target is to reach 80 posts.

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Hello. Currently there are a lot of curation groups and whales curating amazing content, there's no need to buy votes. If you buy votes, you'll eventually receive a downvote to discourage the buying of votes from bidbots. We kindly invite you to join us on the #NewSteem attitude, where good content receives votes and the organic content get the most attention. Buying votes hurts you, other authors and the Steem Ecosystem in general, please don't do it.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62578.73
ETH 1647.54
USDT 1.00
SBD 0.41