শ্রী গুরুদেবের অভয়বাণীঃ
শ্রী গুরুদেবের অভয়বাণীঃ
ভয় নাই , হতাশ হইও না । ভবিষ্যৎ গর্ভে কি নিহিত আছে, তাহা জানিবার জন্য ব্যস্ত না হইয়া বর্তমান মাত্র লক্ষ্য করিয়া চলিতে থাক। সত্য পথ হইতে বিচ্যুত হইও না। সত্য কে আশ্রয় করিয়া যদি সর্বস্বান্ত হইতেও হয়, তাহাতে ভয় বা দুঃখ ত কিছুই নাই, বরং পরম আনন্দ ও মঙ্গল আছে। সত্যপথ সর্বদা নিষ্কণ্টক । নির্ভয়ে কর্তব্য করিয়া যাও । ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কায় চিত্ত কে অবসন্ন হতে দিবে না । যাহারা সাধন পথে চলে তাহারা অতীত কিংবা ভবিষ্যতের দিকে বিশেষ লক্ষ্য রাখে না। - নিত্য আশীর্বাদক তোমাদের ঠাকুর।