স্বরচিত কবিতা আবৃত্তি।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

Green Watercolor Save The Date Card (4).jpg

আজ আবারো আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা আমার বরাবরই প্রিয়। আমার বাংলা ব্লগে আসার পর থেকেই অনেক অনেক কবিতা লেখা হয়েছে। সেখান থেকে মাঝে মাঝেই কিছু কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আসলে কবিতা আবৃত্তি খুব একটা পারি না, তবুও আমার বাংলা ব্লগে আসার পর থেকে অনেক কিছুই করার আগ্রহ জাগে।আজকে আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করব।

যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতার নামঃ- মোহ

লেখক
@bristy1

আবৃত্তি
@bristy1

কবিতা আবৃত্তি

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।

কবিতা

অন্যের ক্ষতি করে লাভ কি তোমার?
পাপের পাল্লাটা কি ভারী হচ্ছে না?
দুনিয়ার মোহে নিজের উচ্চতা মেপে কি লাভ?
সব তো হবেই একদিন ধুলিস্যাৎ।
নিজের চরকায় তেল দিতে শেখো,
অতিরিক্ত মোহ কখনোই ভালো নয়,
পরের জন্য গর্ত খুড়লে নিজেকেই পড়তে হয়,
বিধাতার বিধানে এই সত্যটাই রয়।
চারিদিকে তাকিয়ে দেখ সৌন্দর্য কেমন,
বিধাতার অপরূপ সৃষ্টিতে ভরে মন প্রাণ,
ত্যাগের মহিমা কত যে তৃপ্তিময়,
পাপীরা কি বুঝবে এই প্রণয়?
যতই করো ছলাকলা, যতই করো বাহানা,
সত্যরা রইবে না লুকিয়ে কোনো সীমানায়,
মিথ্যের বেড়াজালে নিজেকে লুকালে,
সত্যরা আলো দেবে সেই মোহেতে।
অন্যায়ের সীমা যদি পার হয় বহুদূর,
ফিরে আসার পথ হয় না সুমধুর।
কাটাযুক্ত পথ পাড়ি দিতে হয় ভয়,
এভাবেই অন্যায় উচ্চতায় পাড়ি দেয়।
তুমি যদি আপনাতেই বলিদান চাও,
এভাবেই তুমি ইচ্ছে মত অন্যায় করে যাও।
প্রকৃতির সত্য মোছা যাবে না,রয়ে যাবে চিরকাল,
প্রকৃতিই দিবে তোমায় এর যোগ্য প্রতিদান।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা আবৃত্তি
ইউজার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  
 last year 

ভীষণ সুন্দর একটি বাস্তবিক কবিতা। কবিতাটি যেমন সুন্দর তেমন সুন্দর আপনার আবৃত্তি করার ধরন। অনেক সুন্দর করে ছন্দ করে এবং তার সাথে আবার সুন্দর সুর করে আপনি এই কবিতাটি আবৃতি করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার কবিতা আবৃতিটি।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42