স্বরচিত কবিতা||মানবতার প্রদীপ জ্বালো
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
কবিতা আমার বরাবরই পছন্দের।মাঝে মাঝেই ছোট কবিতা কিংবা বড় কবিতা লিখা হয়। আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিতে খুবই ভালো লাগে। আজকেও ঠিক তেমনি খুব সুন্দর একটা কবিতা লিখলাম। যেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
♥মানবতার প্রদীপ জ্বালো♥️
বিবেক যদি জাগ্রত থাকে, পথ হারাবে না কেউ,
বুদ্ধির আলো সামনে রেখে সত্যের উঠবে ঢেউ।
মানবতা যার রক্তে মেশানো সেই তো মানুষ সত্যিকারে,
অন্যায়ের সাথী না হয় সে, দাঁড়ায় ন্যায়ের দ্বারে।
বুদ্ধি দিয়ে বুঝি আমরা, কে ঠিক আর কে বা ভুল,
বিবেক বলে,অহমিকা ছাড়ো, অন্যের সুখে খুঁজো ফুল।
মানবতার শক্তি যেথায়, ঘৃণা সেথায় পিছু হটে,
ভালোবেসে গড়তে পারো, দুনিয়াটা শান্তিপটে।
চালাকিতে জয় হয় না সব, দরকার হয় হৃদয়-জ্ঞান,
বুদ্ধির সাথে হৃদয় মেলে, তবেই পাবে চিরসম্মান।
ধন না থাক, মেধা না থাক, মানবতা থাকলে হয়,
সে হৃদয়ে প্রেমের ভাষা, হয় না সেথায় কখনো ক্ষয়।
ভালো মানুষ গড়তে হলে চাই বিবেকের জাগরণ,
নিজের আগে ভাবতে শেখো, সবার মঙ্গল, সবার মন।
নিছক চালাক হলে চলবে না, চাই সহানুভূতির আলো,
বুদ্ধি, মানবতা, বিবেক মিলে, মানুষেরা তখনই ভালো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।