পোস্টার রঙ
ক্যানভাস বোর্ড
তুলি

| প্রথমত আমি ক্যানভাস বোর্ডের পুরো অংশে আকাশী রঙ করে নেব।এজন্য তুলিতে আকাশী রঙ নিলাম। তারপরে আমি উপরের দিক থেকে রং করা শুরু করলাম। |
| আকাশী রঙ দিয়ে আমি ধীরে ধীরে পুরো ক্যানভাস বোর্ডটি আকাশী রঙ দিয়ে পেইন্ট করে নিলাম। |

| এরপরে আমি নীল রঙ নিয়ে উপরের দিক থেকে নিচের দিকে হালকা করে টেনে টেনে রং করে নিলাম। |
| এরপরে আমি সাদা রঙ দিয়ে উপরের দিক থেকে নিচের দিকে রঙ করতে থাকলাম। এমনভাবে রঙ করলাম যাতে করে এটি বোঝা যায় উপরের দিক থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে। এরকম করে আমি সাদা রঙের সাহায্যে রেখা টেনে নিলাম। |
| এভাবে কয়েকটি ধাপে আমি এই রঙ করে সূর্যের আলো ছড়িয়েছে এমন করে আকলাম। |
| তারপরে আমি একে নেব একটি জেলিফিশ। এজন্য আমি সাদা রঙ দিয়ে প্রথমে জেলিফিশ এর উপরের দিকের অংশ একে নিলাম। |
| এরপরে আমি সাদা আর নীল রঙ দিয়ে এই জেলিফিশ এর কিছু ডিজাইন করে নিলাম।সাদা নীল মিলিয়ে আমি সুন্দর করে এই জেলিফিশটির উপরের দিকের অংশ একে নিলাম। |
| এরপরে আমি নিচের দিকের অংশ একে নেব।এজন্য আমি শুধুমাত্র সাদা রঙ ব্যবহার করলাম।সাদা রঙ দিয়ে নিচের দিকে চিকন করে কিছু লতা একে নিলাম।এভাবে কয়েক ধরনের লতা একে নিয়েছি।কিছু বিন্দু দিয়ে দিলাম। |
| এইবার আমি কালো রঙ নিলাম।কালো রঙ দিয়ে আমি নিচের দিকে ডান কোণায় কিছু অংশ রঙ করে নিলাম। এতে কিছু সামুদ্রিক গাছ একে নিলাম। ছোট ছোট যে ঘাস-পাতাগুলো থাকে সেগুলো একে নিলাম। |
| একইভাবে বাম দিকেও আমি কিছু সামুদ্রিক গাছ একে নিয়েছি। এভাবে সমুদ্রের তলদেশের একটি চিত্রাঙ্কন করে নিলাম। |

| এরপরে আমি নিজের ইউজার নেইম লিখে আমার পুরো কাজ শেষ করে নিলাম। |


আপনাদের কাছে এই পেইন্টিং কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কিন্তু।অপেক্ষায় থাকবো আমি আপনাদের মতামতের জন্য।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦
💦 BRISTY 💦
💦

ওয়াও অসাধারন একটি চিত্রাংকন করেছেন আপনার আকাঁ জেলিফিশ এর একটি দৃশ্য দারুন হয়েছে আপু। সমুদ্রের পানি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। চিত্রাংকনটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি যে একজন প্রতিভাবান মানুষ। এবং আপনি যে একজন বুদ্ধিমান মানুষ তা প্রমাণ করেছেন আপনার কর্মের মাধ্যমে। আপনার কাজের প্রশংসা করতেই হয় এটি যে এক অসাধারণ কাজ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে এই কাজটি সম্পন্ন করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
প্রতিনিয়ত আপনার সৃজনশীলতা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি এত সুন্দর ভাবে আপনার দক্ষতা আমাদের মাঝে উপস্থাপন করছেন যা সত্যি প্রশংসনীয়। আপনি খুব সুন্দর ভাবে সমুদ্রের তলদেশের জেলিফিশের দৃশ্য অংকন করেছেন। আমার খুব ভালো লেগেছে আপনার অংকন। ধাপে ধাপে এত সুন্দরভাবে অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপু,এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনি খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। সাগরের তলদেশে জেলিফিশের অংকনটি আপু সত্যিই অসাধারণ হয়েছে। সাগরের তলদেশে জেলিফিশ অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ওয়াও অসাধারণ চিত্র অঙ্কন করেছেন সমুদ্রের তলদেশে জেলিফিশের চিত্র কোনটি। আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে আপনার এত সুন্দর জেলিফিশের চিত্রাংকন প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদেরকে এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার পেইন্টিং অনেক ভালো লেগেছে। আপনি খুব দারুণ ভাবে দেখিয়েছেন। এবং উপস্থাপনা খুব ভাল ছিল। ধন্যবাদ আপনাকে।< /strong >
আপনাকে অনেক ধন্যবাদ আপু
সত্যি বলতে, অসাধারণ অসাধারণ অসাধারণ 😍।
চোখ জুড়ে যাওয়ার মত একটি অংকন যেন দেখতে মোবাইলে ধারণ করা কোন এক ফটো। জেলি ফিশ দেখতেও যেমন সুন্দর, তেমনই আপনার অংকনেও তার সৌন্দর্য ফুটে উঠেছে। সামুদ্রিক গাছগুলোর শ্যাডো ইফেক্ট ও বেশ চমৎকার হয়েছে। এককথায় আপনার অংকন দূর্দান্ত হয়েছে। ধন্যবাদ, এত সুন্দর 😍 অংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার আকাঁ জেলিফিশ দারুণ হয়েছে।বিশেষ করে সমুদ্রের নীল পানিতে সূর্যের আলোর প্রতিফলন এবং তলদেশের গাছ খুবই প্রাণবন্ত হয়েছে। শুভকামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু