পাথরে পেইন্টিং করা একটি মনোমুগ্ধকর দৃশ্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। এই পোস্টটির টাইটেল এবং ছবি দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি ছিল। সচরাচর বিভিন্ন কাগজে বা দেয়ালের উপর আর্ট করা হয়ে থাকে। এখন ভিন্ন ভিন্ন কিছুই ট্রাই করছি। আমি এর আগে পাথর একটা আর্ট করেছিলাম। তাই ভাবলাম আজকেও আপনাদের মাঝে তেমন একটি আর্ট শেয়ার করি।

IMG-20240730-WA0032.jpg

গত কিছুদিন আগে যখন নেটওয়ার্ক সবদিকেই বন্ধ ছিল আর সবাই একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক তখন ভাবলাম কিছু আর্ট করে রাখা যেতে পারে। আমি কিছু আর্ট করেছিলাম তার মাঝে পাথরের আর্ট ছিল একটি।পাথরে খুব সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এখানে বাঁশ ঝাড় আছে, তার পিছনেই সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে। চারদিকে সব রঙিন আলোয় ভরপুর হয়ে গিয়েছে। কিন্তু বাঁশঝাড় গুলো এদিক থেকে অন্ধকার দেখা যাচ্ছে। যাইহোক পাথরে আর্ট করতে বেশ কিছুটা সময় ব্যয় করতে হয়েছে কারণ প্রথমবার রং করার পরে শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়, তারপর আবার রং করতে হয়।

IMG-20240730-WA0028.jpg

এভাবেই বেশ কিছুটা সময় লেগেছে আমার এই আটটা সম্পূর্ণ করতে। এটা করার পর যখন দেখলাম তখন নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা আর্ট করতে পেরেছি ভেবেই ভালো লাগলো।যাইহোক আমার আজকের এই আর্টটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। কারণ আপনাদের উৎসাহ পেলেই ইচ্ছে করে নিজের কাজগুলো উপস্থাপন করতে।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • এক্রলিক পেইন্ট
  • তুলি
  • পাথর

IMG-20240730-WA0035.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি সাদা রং দিয়ে পাথরের মধ্যে রং করে নিলাম। পুরো পাথরটাকে রং করে কিছুক্ষণ রাখলাম শুকিয়ে নেয়ার জন্য।

IMG-20240730-WA0010.jpg

20240720_213505.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি পাথরের উপরে মাঝখানের অংশে হলুদ রঙ দিয়ে রঙ করলাম।তারপর আবার দুই পাশে হলুদ-কমলা রঙ দিয়ে মিক্স করে নিলাম।

IMG-20240730-WA0011.jpg

IMG-20240730-WA0012.jpg

তৃতীয় ধাপ

এখন আবার গাঢ় কমলা রঙ দিয়ে ২পাশের অংশ রঙ করে নিলাম। এবার পুরো রঙ উপর থেকে নিচের দিকে একবার মিক্স করে নিলাম।

IMG-20240730-WA0033.jpg

IMG-20240730-WA0020.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে আবার উপর এবং নিচের দিকের অংশে একদম কিনারায় লাল রঙ দিয়ে মিক্স করে নিলাম, যাতে লাল হলুদ কমলার একটা আভা নিয়ে আসে। তারপর মাঝ বরাবর হলুদ অংশটাতেও মিক্স করে নিলাম যাতে পুরোটা একদম মিলিয়ে যায়।

IMG-20240730-WA0019.jpg

IMG-20240730-WA0014.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে আকাশে একটা সূর্য দিলাম।যেহেতু চারদিক হলুদ বর্ণ হয়ে গেল তাই সূর্যটা হলুদ দিলে মানাবে না তাই সাদা রঙ দিয়ে করলাম।নিচের দিক থেকে একটা বাঁশ এঁকে নিলাম।

IMG-20240730-WA0013.jpg

IMG-20240730-WA0018.jpg

ষষ্ঠ ধাপ

এখন এদিক ওদিক আরও কিছু বাঁশ এঁকে নিলাম।এক্ষেত্রে আমি কালো রঙ ব্যবহার করেছি। সাথে বাঁশের শাখা প্রশাখাও দিলাম।

IMG-20240730-WA0017.jpg

IMG-20240730-WA0016.jpg

সপ্তম ধাপ

এখন শাখা প্রশাখায় কিছু পাতা দিয়ে দিলাম। চারপাশে সবদিকেই কিছু পাতা এঁকে নিলাম।এভাবে পুরো কাজ শেষ করলাম।

IMG-20240730-WA0015.jpg

IMG-20240730-WA0022.jpg

IMG-20240730-WA0028.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।

IMG-20240730-WA0025.jpg

IMG-20240730-WA0026.jpg

IMG-20240730-WA0027.jpg

IMG-20240730-WA0024.jpg

IMG-20240730-WA0030.jpg

IMG-20240730-WA0031.jpg

IMG-20240730-WA0023.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

পাথরের উপরে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে ভিন্ন ধরনের এই পদ্ধতি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, আপনাদের মন্তব্য গুলো দেখে আসলেই অনেক বেশি উৎসাহ পাই।

 2 years ago 

আপু আপনি পাথরের উপর সুন্দর একটি দৃশ্য পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তৈরি করা এইরকম অনেক দৃশ্য দেখছি খুব ভালো লাগে আমার। আপনি দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন আমাদের মাঝে। ধাপে ধাপে সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আমার পেইন্টিং গুলো সবসময় দেখার জন্য।

 2 years ago 

পাথরের উপর পেইন্টিং দেখতে অসাধারণ লাগছে। পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গত কয়েকদিন আগে সারা বাংলাদেশ নেটওয়ার্কের বাইরে ছিলো আপনি সেই সময় এই পেইন্টিংটি করেছেন । সুন্দর পেইন্টিংটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কি করব আপু,অনলাইনে কোনো কাজ করতে পারি নি তাই এগুলো করলাম,ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

যাক নেটওয়ার্ক না থাকাতে আপনি ঐ সময়টুকু ভালোই কিছু কাজ করে রেখেছেন। আপু এত চমৎকার পেইন্টিং করতে হলে সময় ব্যয় তো হবেই।পাথরের মধ্যে কি অসাধারণ পেইন্টিং। দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি আপু। পাথরের মধ্যে যে,এত সুন্দর পেইন্টিং করা যায়। তা আজ আপনার সুন্দর দক্ষতায় বুঝতে পারলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আসলে পাথরে আর্ট করতে সময় লাগলেও দেখতে সুন্দর ছিল।

 2 years ago 

পাথরের উপর এরকম পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আমি নিজেও মাঝে মাঝে পাথরের উপর পেইন্টিং করার জন্য চেষ্টা করি। আপনি আজকে খুব সুন্দর করে পাথরের উপর বাঁশ ঝাড়ের আর্ট করেছেন। গোধূলি বেলার দৃশ্যটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি এটার মাধ্যমে। এরকম সুন্দর একটা মুহূর্তের আর্ট করার কারণে এটা দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে। একসাথে অনেকগুলো আর্ট করে রাখলেই ভালো। এটা কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু।এভাবে কিছু কিছু কাজ করতে পারলে ভালো লাগে।

 2 years ago 

সৃজনশীলতার দারুণ সমন্বয়। দারুণ হয়েছে পেইন্টিংটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,আপনাদের অনুপ্রেরণা পেয়েই তো করতে ইচ্ছে করে।

 2 years ago 

আপু পেইন্টিং এর জন্য আর কোন জিনিস বাকী আছে একটু বলবেন কি? আপনি তো বেশ তাক লাগিয়ে দিলেন পাথরের উৃপরে এমন দারুন দৃশ্য অঙ্কন করে। আপনার অঙ্কন করা দৃশ্য দেখে কিন্তু আমি রিতীমত মুগ্ধ। ধন্যবাদ এমন সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য।

 2 years ago 

হাহাহা, ধৈর্য্য ধরেন আপু,আরও কিছু নিয়ে আসবো তখন আরও অবাক হবেন।

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করলেন আপু দেখে ভীষণ ভালো লেগেছে। পাথরের উপরে আপনি এত সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য আর্ট করলেন কালার গুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আর আপনি সবসময় অনেক দক্ষতা দিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের আর্ট। আপনার অন্যান্য পোস্টগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

পাথরের উপরে আর্ট করতে বেশ ভালোই সময় লাগে। মূলত ধৈর্য্য ধরেই আর্ট গুলো করতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য আপু।

 2 years ago 

পাথরের উপরে খুবই চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু।আপনার করা পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে।খুবই নিখুঁত ভাবে পেইন্টিং টি করেছেন যা দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য দেখলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41