আমার কবিতার খাতা থেকে:বিশ্বাস।।১১ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি একটা অভিমান নিয়ে ঘুরে বেড়াই
এই অভিমান সত্যি কি আমাকে মানায়?
কত শাপ নিয়ে ফিরছে বিশ্বাস
কাঁপছে সময় থামছে প্রয়োজন।
যত বার ফিরে তাকানো যায় এই ভাবে
তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসা যায়।
আমি অভিমান করি অভিমান করে নয়
আমার এই অভিনয় আসলেই অভিনয়,
সত্যি মিথ্যে নিয়ে কত দিন যায় আসে
ভোরবেলা একটা ভালোলাগায় কান পাতি।
প্রজাপতি আর সমাজপতি কার গুরুত্ব বেশি?
নিষেধের সব অলিগলি পেরিয়ে আমি সব হারি।
কত ঔদ্ধত্য ভেঙে যায় নিষ্ঠুর বাস্তবতায়
কত জনের মন্দিরে অপবিত্র পুজো বন্ধ হয়,
ভালো মন্দ আলো অন্ধকার এই তো জীবন
একবার চোখ বন্ধ করে যেদিকে তাকাই
জীবনের চেয়ে মৃত্যুকে বড় মনে হয়।
আমি তো ভেবেছিলাম ভেসে যাবো হাওয়ায়
সেই হাওয়া হয়ে গেলো ধমকা হাওয়া,
তুমি ছুটে যাও হারিয়ে যাও আমি খুঁজি
পাগলের মতো করে আমি খুঁজে বেড়াই।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

বরাবরের মতো আপনার লেখা কবিতা আজকে সামনে পেয়ে গেলাম। আপনি চমৎকার কবিতা লিখে থাকেন কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে যেন লুকিয়ে থাকে সুন্দর অনুভূতি। আর বিশেষ টপিকস মাথায় রেখে আপনার কবিতার লাইনগুলো ফুটে ওঠে। বেশ ভালো লাগলো আবৃত্তি করতে আর বিশেষ ধারণা অর্জন করতে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বিশ্বাসের উপরের ভর করে আমাদের জীবনে এগিয়ে যাওয়া! যত মান অভিমান সেই বিশেষ মানুষটি এসে ভাঙিয়ে দেবে এটাই আমাদের বিশ্বাস। ভালোবাসা গুলো এরমটাই হওয়া উচিত।
আসলেই দাদা চোখ বন্ধ করলে মৃত্যুকেই বড় মনে হয়। মরে গেলেই তো শেষ! বিশ্বাসের খেলা আর থাকবে না, তাকে পাওয়ার চিন্তাও না। বরাবরেও মতো দারুণ হলো 🌼
প্রতিটি মানুষের জীবনে অভিমান থাকে। প্রতিটি সম্পর্কের মাঝে অভিমান থাকে। যতই অভিমান থাকে জীবনটা তত সুন্দর হয়। সম্পর্কটা ততই মধুর হয় দিন শেষে। আসলে এমন কিছু কিছু অভিমান থাকে যেগুলো সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। অভিমান নিয়ে আপনি কবিতা শেয়ার করলেন। কবিতাটি পড়ে অনেক ভাল লেগেছে।
দাদা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি প্রত্যেকটা মানুষের মনেই ভালোবাসা লুকিয়ে রয়েছে এবং সেখানেই অভিমান লুকিয়ে রয়েছে। ঠিক বলেছেন দাদা আপনি জীবনের চেয়ে মৃত্যুকে সব থেকে বেশি বড় মনে হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন। বিশ্বাস শব্দটি ছোট হলেও,এর গভীরতা অনেক। প্রতিটি সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরী। বিশ্বাস একবার ভাঙলে,সহজে জোড়া লাগে না। ভালোবাসার মধ্যে মান অভিমান থাকবেই। তবে এই মান অভিমানের কারণে যেন সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি না হয়,সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা বরাবরের মতো এই কবিতাই ও অনেক গভীরতা ছিল। ভালোবাসায় না পাওয়া কিংবা ব্যর্থ ভালোবাসার একটি তীব্র যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। আপনার কবিতাগুলোর মধ্যে অনেকটাই লুকায়িত ব্যথা রয়েছে, যেগুলো হয়তো আমি মাঝে মাঝে বুঝতে পারি। পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটার কোন দুঃখ নেই কিংবা সেই মানুষটি প্রকৃত সুখী! আসলে কারো কারো ভালোবাসা সফলতা পায়, আবার কারো কারো ভালোবাসা সফলতা পায় না। তবে ভালোবাসা যাই হোক না কেন, ভালোবাসায় অভিমান এটা থাকবেই। তবে আমাদের অভিমান যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই অভিমান বিশ্বাস দিয়েও ভাঙতে পারবেনা।
বড্ড কঠিন কথা,
আসলেই ভাই কবিতা বেশ শক্ত একটা মাধ্যম মনের ভাব প্রকাশ করার।
যথার্থ লিখেছেন পুরো কবিতাটা 🙏
দারুণ কবিতা লিখেছেন দাদা।অভিমান অনেক কারণেই হয় আবার সেটাকে অভিনয়ও বলা হয়।জীবনের চেয়ে মৃত্যু বড় মনে হয়। আসলেই জীবনে কত বিচিত্র জিনিস লক্ষ্য করা যায়।আপনার লেখা কবিতাগুলো বরাবরই ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা সবসময় এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।