তিন নারী হাতে নেই তরবারি।।০৫ অক্টোবর ২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে ও আমি জীবন এবং জীবন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি।আসলে এই সব বিষয় নিয়ে আমি ভাবতে ও লিখতে খুবই পসন্দ করি।আমি আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আমার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত।আমি এমন তিনজন মানুষের কথা বলতে চলেছি যাদের আমি আমাদের পরিবারে নতুন নতুন সদস্য হিসেবে আসতে দেখেছি।
কিন্তু এই তিনজন মানুষ খুব দ্রুত আপন করে নিয়েছে নতুন পরিবেশ ও পরিবারবর্গ কে।প্রত্যেকটা মেয়ের জীবন সংগ্রাম ময়।বিয়ের পর একটা নারীর জীবনে আমূল পরিবর্তন আসে,একটা নতুন অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়।একটা নতুন পরিবার তার সর্বস্ব হয়ে ওঠে,যার নাম সংসার।
এই সংসারে প্রথম প্রথম অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয় একজন নারীকে।নতুন সংসার ওই নতুন বউয়ের উপর একটা বড় প্রত্যাশা চাপিয়ে দেয় যা একটা মেয়ের মনের উপর ভীষণ প্রভাব পড়ে।কেউ কেউ সেটাকে ভালো ভাবে মানিয়ে নেয় আবার কেউ কেউ তালগোল পাকিয়ে ফেলে।আসলে তখন কেউ যদি একটা মানসিক সমর্থন দেয় তাহলে মেয়েটির লড়াই সহজ হয়ে যায়।
আমাদের পরিবারে এমন দুজন এসেছে এবং একজন খুব তাড়াতাড়ি আসবে।আমি প্রথমে দুজনের কথা বলতে চলেছি।সময় মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়।তার সবচেয়ে বড় উদাহরণ হলো একজন নারীর জীবন।আমাদের পরিবারে প্রথমে আসে আমার বড় বৌদি।আমাদের কোনো বোন নেই,তাই স্বাভাবিক ভাবেই বোনের প্রতি আমার একটা দুর্বলতা সবসময় কাজ করে।আমি মনে করি এই দুনিয়ায় ভাই-বোনের সম্পর্ক অন্যতম শ্রেষ্ট সম্পর্ক।তাই আমাদের পরিবারে বড় বৌদিকে দিদির মতোই মনে হয়েছিলো, কিন্তু বৌদির স্থান আরো উপরে,মায়ের মতন।ঠিক মায়ের পরেই তার স্থান।বড় বৌদি মানুষ হিসেবে কেমন সেই বিবেচনা করার কোনো প্রয়োজনীয়তা আমার কোনোদিন ও পড়েনি।আপন স্বকীয়তায় সে নিয়েই অসাধারণ।তার নিজের ও একটা ভাই আছে।কিন্তু আমাকে নিজের ভাইয়ের চেয়ে বেশি আগলে রাখে।আসলে আমি কখনোই নিজের জন্য ঈশ্বরের কাছে কিছু চাইতে পারি না,কারণ তিনি না চাইতেই আমার দুহাত ভরিয়ে দিয়েছেন।তাই লজ্জা লাগে কিছু চাইতে।
এরপর আমাদের পরিবারে নতুন সদস্য হয়ে আসে আমার আরেকটা বৌদি।যাকে আপনারা @tanuja id হিসেবে চেনেন।যেদিন থেকে আমাদের পরিবারে এই মেয়েটি এসেছে তখন থেকেই সে এই পরিবার ও মানুষ গুলোকে আপন করে নিয়েছে।আজ পর্যন্ত যতই কষ্ট হোক আমার কোনো কথাতে না বলেনি।চাকরি ও আনুষঙ্গিক কাজের সূত্রে বাড়িতে সবাই থাকে না ,তাই একই পুরো পরিবার টাকে সামলায়।এখন অবধি কখনোই মনে হয়নি যে আমি তার দেবর, বরং এটাই মনে হয়েছে আমি তার নিজের ভাই।এই মানুষ টাকে কোনো কথা না ভেবেই বলা যায়।হয়তো আমি মাঝে মধ্যে কোনো কাজে বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে ফেলি কিন্তু মেজ বৌদি কোনোদিন ও তা আমাকে বুঝতে দেয়নি।
আমাদের পরিবারের সৌভাগ্য যে আমরা এমন দুটো লক্ষ্মী ও সুন্দর মনের বউ পেয়েছি।যারা শুধু বাড়ির বউ না থেকে মেয়ে হয়ে উঠেছে আর এটাই এক বিবাহিত নারীর স্বার্থকতা।
এবার যার ব্যাপারে বলতে চলেছি সেই মানুষটার অবদান ও কোনো অংশে কম নয়।যদিও সে এখনো আমাদের পরিবারে বউ হয়ে আসেনি।তবে সে তার ভালোবাসা দিয়ে নিঃসন্দেহে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে।আমাদের পরিবারের কঠিন সময়ে এই মানুষ টা যে ভাবে আমাকে মানসিক শক্তি ও সাহস জুগিয়েছে ,শুরু তার জন্য তাকে ভালোবাসা যায় অনন্তকাল।আমি তাকে প্রচুর কষ্ট দিয়ে থাকি।
অনেক অন্যায় ও করেছি কিন্তু কোনোদিন ও একটুও অভিযোগ করেনি।সমান ভাবে আমাকে ভালোবেসে গেছে,আমার পরিবার কে ভালোবেসে গেছে।আমার সকল কথা এমন কি অনেক অন্যায় দাবি ও হাসি মুখে মেনে নেয়।আমার দেওয়া সকল দুঃখ ও কষ্ট কে ভালোবাসায় রূপান্তরিত করে আমাকে ফেরত দিয়েছে।এই মানুষ টা @swagata21 আইডি নিয়ে আমার বাংলা ব্লগে এ মডারেটর হিসেবে দায়িত্বরত আছে।আমি আমৃত্যু তার সাথেই থাকবো সুখে সুখে সবাইকে নিয়ে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

চমৎকার লিখেছেন দাদা। তিন নারী হাতে নেই তরবারি। বৌদিরা তরবারি ছাড়াই আপনাদের পুরো পরিবারে কে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আমরা খুব তাড়াতাড়ি ছোট বৌদি পাচ্ছি যেনে ভীষণ খুশি হলাম। দাদা আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল 🤲। সবাইকে নিয়ে সারাজীবন একসাথে মিলিমিশে থাকেন এই কামনাই করি।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
সত্যিই এমন বৌদি আর জীবন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। তানুজা বৌদির কথা তো অনেক শুনেছি। সবকিছু শুনে অনেক আগে থেকেই আমার মনে হতো তানুজা বৌদি অনেক নম্র-ভদ্র আর সংসারী একটা নারী। একটা সংসার একা হাতে সামলানো চাট্টিখানি কথা না। টাইটেলে ঠিকই লিখেছেন "তিন নারীর হাতে নেই তরবারি" কিন্তু তারা ঠিকই লড়ে যাচ্ছে।
ছোট দিদি আর আপনার ভালোবাসা বিয়ের মাধ্যমে খুব শীঘ্রই পূর্ণতা পাক।
দাদা আপনার পরিবারটি সার্থক হয়েছে। কারণ এরকম দুটি বউ পেয়েছে এরকম মন মানসিকতার বউ পাওয়া খুবই ভাগ্যের বিষয়। কারণ পরিবারকে আগলে রেখেছে তারা। বউ হয়ে আসেনি তারা এসেছে মেয়ে হয়ে। আপনাদের সাথে সব সময় ভালো ব্যবহার এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আপনাদের কোন বোন নেই কিন্তু বোন হয়ে বড় বৌদি এবং মেজ বৌদি এসেছে। তারা কখনই আপনাকে ভাইয়ের অভাবটা বুঝতে দেয়নি। আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগছে। এত সুন্দর চরিত্রের বৌদি পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। যাইহোক নতুন ছোট দিদি আসবে, তার অবদান কম নয়, বাড়িতে আসার আগেই বউ হয়ে আসার আগেই সে মানিয়ে নিয়েছে এবং সবকিছু করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। আশা করছি সেও আপনাকে ও আপনার পরিবারকে আরো সুখী এবং শান্তিময় করবে। আসলে আপনাদের পরিবারটা সার্থক এরকম তিনটি বউ আসবে বাড়িতে। যাই হোক সারা জীবন সুখে থাকুন এই দোয়া করি।
দোয়া করি দাদা আপনি আজীবন স্বাগতা দিদির সঙ্গেই থাকবেন। এর আগেও আপনি আপনার দুই বৌদির সম্পর্কে বলেছিলেন। সত্যি উনারা আছেন বলেই আপনাদের পরিবার টা এত সুন্দর। তাদের প্রতি আপনার সম্মান শ্রদ্ধা দেখে আমার বেশ ভালো লাগল।।
দাদা আপনার অনেক সৌভাগ্য লক্ষী প্রতিমা মত দুই বৌদি পেয়েছেন।আপনাদের সংসারের বউ মা হয়ে আসেনি এসেছে আপনার বড় বোন হিসেবে। আরো একজন লক্ষী আসতেই চলছে আপনাদের সংসারে স্বাগতা দিদি।আপনাদের ভালবাসা পূর্ণতা পাক শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে।অনেক শুভকামনা রইল আপানাদের জন্য।
দাদা কি কপাল আপনার, বড় দুই বৌদি আপনার বোনের অভাব পূরণ করেছে। যদিও আপনার কোন বোন নেই, কিন্তু কখনোই সেই অভাব আপনি বুঝতে পারেননি। দাদা আপনারা বাড়ির বউ এর সাথে সাথে বাড়ির মেয়ে পেয়ে গেছেন এরকম ভাগ্য কজনারই বা হয়। আপনার কত ভুল ত্রুটি ও কষ্টকে তারা দুজনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আপনাকে কিছু বুঝতে দেয় না। সত্যিই দাদা খুব কপাল করে এমন দুইজন বৌদি পেয়েছেন। এখনকার সময়ে ঘরের ভালো বউ পাওয়া, এবং ভালো বৌদি পাওয়া খুবই দুষ্কর। এবার আসি আমাদের স্বাগতা দিদির কথায়, এত অল্প সময়ে আপনার পরিবারকে যে নিজের পরিবার বলে মেনে নিয়েছে, এবং সকল বিষয়ে আপনাদের পাশে থেকেছে এটা শুধু একজন মহৎ প্রাণ মানুষই খুব সহজে মানিয়ে নিতে পারে। দাদা আপনার পুরো পরিবার মিলে সুখে ও শান্তিতে বসবাস করবেন এই কামনাই করছি।
সত্যি দাদা। জীবনে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা সব সময় আমাদের আপন করে নেয়। এখানের দুজন কে আমি চিনি। আরেকজন কে আজকে আপনার লেখার মাধ্যমে চিনলাম। সবাই খুবই ভালো মনের মানুষ।
খুব ভালো লাগলো কথাগুলো পড়ে, আর দোয়া করছি আপনাদের পরিবারের সবাই আরো বেশী সুখি ও সুন্দর পরিবেশ নিয়ে থাকুক। সত্যি বলতে হ্যা, এটা সত্য প্রতিটি মানুষই নিজের স্বকিয়তা নিয়ে বেড়ে উঠে কিন্তু মেয়েরা বিয়ের পর অন্য একটা স্বকিয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করেন, আর এই ক্ষেত্রে তাদের মানসিকতার দিক হতে কারো সাপোর্ট পাওয়াটা জরুরী।
আমি দুইজনকে যতটা দেখেছি ততোই অবাক হয়েছি, তনুজা বৌদির কথা বলার অপেক্ষা রাখে না, অসম্ভব ভালো মনের একজন মানুষ আর স্বাগতা দিদিও সত্যি খুবই সহজ ও সরল মনের মানুষ এতো দ্রুত একটা পরিবারকে আপন করে নিয়েছে, সেটা কিন্তু সবাই পারে না। অনেক অনেক দোয়া রইল।