আজ দাদা বৌদি তে বিরিয়ানি খাওয়া।।০৮ মে ২০২৩
দাদা বৌদি রেষ্টুরেন্ট
ব্যারাকপুর,কলকাতা।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন? আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে অনেক দিন পর বিরিয়ানি খেতে গিয়েছিলাম ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির রেষ্টুরেন্ট দাদা বৌদি তে।দাদা বৌদির খুব নাম ডাক বিরিয়ানির ক্ষেত্রে।খারাপ আমি নিঃসন্দেহে বলবো না,বেশ ভালোই।কিন্তু আহামরি কিছু একদমই নয়।তবে লোক জনের যে আগ্রহ সেটা সত্যিই আমাকে অবাক করে।আজ রবিবার ছিলো ছুটির দিন।আর সাপ্তাহিক ছুটির দিনে ভালো ভালো রেস্টুরেন্ট গুলো তে ভিড় হবে এটাই স্বাভাবিক।কিন্তু তাই বলে এরকম!ব্যারাকপুরের স্টেশন এ পাশাপাশি দাদা বৌদির মতো তিনটে বড় বড় রেস্টুরেন্ট আছে।আর আজকে যখন আমরা ওখানে পৌঁছে ছিলাম তখন বেলা তিনটে বাজে।
আর ওই সময় তিনটে রেস্টুরেন্ট এই ২৫০ থেকে ৩০০ জন লোকের লাইন ছিলো।আমরা যে কয়জন গেছিলাম সবাই আবার একসাথে হওয়া মুশকিল।তাই সিদ্ধান্ত নিলাম এতো জনের লাইন এ দাঁড়িয়েই বিরিয়ানি খাবো।জানি বিরক্তিকর কিন্তু জীবনে অনেক নেতিবাচক বিষয়কে ইতিবাচক করে নেওয়ার মাঝে ও একটা মজা আছে।আমরা সেটাই করলাম।মোটামুটি দেড় ঘণ্টা পর আমরা বসার সিট পেলাম।
আমরা জিমের কয়জন মিলে আজকে বিরিয়ানি খেতে গেছিলাম।আমার বিরিয়ানি ভালোই লাগে তবে ভক্ত আমি নই।আমার কাছে মাংস আর সাদা ভাত খুব প্রিয়। যাই হোক বসেই খাবার অর্ডার করে দিলাম।ভিতরে পুরো হাউসফুল ছিলো।খুব বেশি দেরি হলো না খাবার চলে এলো।আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন টিক্কা মাসাল আর thunderboult moktail ।এই moktail টা সত্যি খুব ভালো লেগেছিলো।আর আজকের খাবারের মান ও বেশ ভালই ছিলো।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা টাইটেল পড়ে তো ভেবেছিলাম যে দাদা বৌদির সাথে আপনারা সবাই মিলে কোথাও বিরিয়ানী খেতে গিয়েছেন। কিন্তু হায় রে পোস্টে ঢুকে দেখলাম যে দাদা বৌদি নামক রেস্টুরেন্টে বিরিয়ানী খেতে গিয়েছেন। হি হি হি। কি অবস্থা দেখেন তো। বাপরে বাপ দেড় ঘন্টা অপেক্ষা করে তারপর দাদা বৌদি রেস্টুরেন্টের বিরায়ানী খাওয়ার জন্য সিটের দেখা পেলেন। কেতেও বুঝি বেশ স্বাদের। তা না হলে তো আর এত সময় অপেক্ষা করতেন না।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
হাত দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে বিরিয়ানি খাওয়া সত্যিই এই এক মনে হয় নতুন অভিজ্ঞতা।
আসলে মাঝে মাঝে এরকম অভিজ্ঞতারও দরকার রয়েছে মনে করি। ছুটির দিন বলে কথা ভিড় তো হতেই পারে।।
তবে খাবারগুলো অনেক ভাল ছিল এবং মজাদার ছিল জেনে ভালো লাগলো এ জাতীয় খাবার আমারও খুব ফেভারিট।।
বিরিয়ানি তো আমার ভীষণ পছন্দ। খেতে ভীষণ মজা লাগে। দাদা বৌদি তে বিরিয়ানি খাওয়ার মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো। অনেক সিরিয়াল পরে দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো দাদা আপনার পোস্ট পড়ে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
প্রিয় দাদা দেড় ঘন্টা পরে বসার সিট পেয়েছেন এটা জেনে অবাক না হয়ে থাকতে পারলাম না। যাহোক, দাদা বৌদি রেস্টুরেন্টে খাবার গুলো মানসম্মত ছিল জানতে পেরে খুবই ভালো লাগলো আমার। আর সাদা ভাত ও মাংস আমারও খুব প্রিয় একটি খাবার। দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার দারুন একটি মুহূর্তের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা আপনার এভাবে বিরিয়ানি খাওয়ার অবস্থা দেখে আমার ফুসকা খাওয়ার কথা মনে পড়ে গেল। আমাদের এখানে ফুসকার দোকানে সবসময় এমন সিরিয়াল লেগে থাকে। এত মানুষের ভিড় দেখে একবার ফিরে এসেছিলাম কিন্তু দ্বিতীয় বার গিয়ে অপেক্ষা করে খেয়ে এসেছি। ঠিক বলেছেন দাদা অনেক সময় বিরক্তিকর হলেও নেতিবাচক বিষয়কে ইতিবাচক করে নেওয়ার মাঝেও আনন্দ থাকে। এতো মানুষ জনের মাঝেও আপনারা দেড় ঘন্টা অপেক্ষার পর বসার সিট পেয়েছেন জেনে ভালো লাগলো। আমি আবার বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। ছুটির দিন বলেই হয়তো আরও বেশি ভিড় ছিল।
মকটেল টা দেখতে আসলেই বেশ মজার ই মনে হচ্ছে।তবে এতো লম্বা লাইন শুনে তো মাথা ঘুরিয়ে উঠলো।
বিরিয়ানি খাওয়ার জন্য এত মানুষের ভিড় আর লম্বা লাইন হতে পারে, এটা যেনে সত্যিই অবাক হলাম, এটা মানতেই হবে যে, দাদা-বৌদির বিরিয়ানি আসলেই নামকরা। তারপরেও ধৈর্য্য ধরে যে পরবর্তীতে বিরিয়ানি খেতে পেরেছেন এটাই তো অনেক বেশি ভাই। বেশ অসুস্থতায় দিন যাচ্ছে আমার, আর তার ভিতরে আপনার এই মুখরোচক খাবারগুলো দেখে কিছুটা হলেও মনে মনে খাওয়ার স্বাদ ভোগ করে নিলাম।
এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই দাদা বৌদির বিরিয়ানির বিশেষ খ্যাতি রয়েছে। আমার তো ভীষণ ইচ্ছে ছিল একটা বারের জন্য সেখানে গিয়ে খাওয়ার। কিন্তু সময় করে উঠতে পারিনি তাই আর যাওয়া হয়নি। তবে আজকের ভিড় দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেছে দাদা। আমিও আপনার মতই, বিরিয়ানি পছন্দ করি কিন্তু ভক্ত নই। সাদা ভাত আর মাংস সব থেকে বেশি ভালো লাগে খেতে।