আমার কবিতার খাতা থেকে:আমি ভীষণ একঘেয়ে জীবন কাটাই
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
গলিতে হারিয়ে যেতাম একদিন!
সারারাত ঘুরে এই গোলকধাঁধায়,
আমি নিজেকে নিজেই উপহাস করে যাই।
আমার জীবন বড় একঘেয়ে হয়ে গেছে
আনন্দে আনন্দে আমি ক্লান্ত।
তারপর আসে দুঃখ চলে অবিশ্রান্ত,
আমি ভীষণ একঘেয়ে জীবন কাটাই।
সুখ আর দুঃখ একসাথে আসে না,
একটা বিশাল বিরতি নিয়ে তাদের আসা যাওয়া।
যে যাওয়ার যাবে আর যে থাকার থাকবে,
এই থিওরি নিয়ে কাটিয়েছি ভুলের জীবন।
যদি কেউ যেতে চাইলেই যেতে দিতে হবে,
তবে ভালোবাসার তীব্রতা দিয়ে কি হবে?
ভালোবাসা দিয়ে ফেরানো যাবে তাকে,
ভুল ভেঙে ফুল ফোটানো গেলেই উৎসব।
যেদিন তুমি শুধুমাত্র আমার হয়ে গেলো
সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিলো মাতাল হাওয়া,
এই দুরন্ত দুর্যোগে রাত টাকে মনে হয়েছিলো
স্বর্গের কোনো উৎসবের শ্রেষ্ঠ উৎযাপন।
অনেক অভিমান অনেক অভিযোগ
সেদিন সব নিমেষে অর্থহীন হয়ে গিয়েছিলো।
কাউকেই কোনোদিন ও ফেরাতে পারিনি খালি হাতে
যা কিছু ছিলো আমার দিয়েছি বিলিয়ে।
শুধু একটু ভালোবাসা নিজের কাছে রেখেছিলাম গোপনে,
তাও তোমাকে দিয়ে আজ আমি নিঃস্ব।
কাঙাল জীবন নিয়ে আমি দিনরাত কাটাই,
একটা সুন্দর আর অদ্ভুত শেষের অপেক্ষায়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord


প্রেমময় হয়ে উঠুক জীবন আপনার , এই কামনাই করি ।এই ভাবেই বেঁচে থাকুন সারা জীবন , যথার্থ লিখেছেন কবিতার লাইনগুলো । বেশ গভীর মানে ছিল । আমার ছোট মাথা, তাই অনেকটা অকেজো ভালোবাসার গভীরতার কাছে ।
শুভেচ্ছা রইল ভাই ।।
চাওয়া পাওয়া সব পূরন হোক আপনার।যে যাওয়ার যে যাবে,যে থাকার সে থাকবে।লাইনটা আসলেই চিরন্তন সত্য।
যে যাবে তাকে আটকানোর বৃথা চেষ্টা করার কোনো মানেই হয়না।
শুভ কামনা জানাই 🧡
বাহ্,খুব সুন্দর একটি কবিতা।যাওয়ার সে যাবে,যে থাকার সে থাকবে।তবে কি ভালোবাসা দিয়ে ফেরানো যায় তাকে,হয়ত যায় আবার যায় না।ভালো লাগলো।ধন্যবাদ
পুরো কবিতাটি পড়ে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম দাদা ।আসলে কাউকে সবকিছু দিয়ে নিঃস্ব হবার পরেও একটা আশা থেকে যায় ।যে শেষ তো এখনো হয়নি, হয়তো শেষ টা অনেক সুন্দর হবে। তবে হয়তো কখনও কখনও সেই আশা ব্যর্থ হয়ে যায়।
আজকের কবিতায় একঘেয়ে প্রেমের বিশ্লেষণ থেকে সরে এসে আপনি শোনালেন এক নতুন কথা।শোনালেন যে যেতে চায় তাকে যেতে দিলেই কেবল হবে না, ভালবেসে ধরে রাখাটাই ভালোবাসা। যদি চলে যায় তবে ভালোবাসা কোথা থেকে হল। প্রেমের নতুন বিবৃতি আমার বেশ ভালো লাগলো এবং বরাবরের মতই আপনার কবিতা যেমন ভালো লাগে পড়ে এটাও ভালো লাগলো পড়ে।
আপনার কবিতার মাধ্যমে এই শব্দটি আমার কাছে দারুন লেগেছে সুখ আর দুঃখ একটা লম্বা বিরতি নিয়ে আসে জীবনে।একটা সুন্দর আর অদ্ভুত শেষের অপেক্ষায় খুব তাড়াতাড়ি ঘুঁচে যাক এই প্রত্যাশাই করি।♥♥
আসলে দাদা আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতার ভাষা গুলো খুবই ভালো লাগে, একদম কবিদের মতন কবিতা লেখেন। আপনি আমার অনেক ভালো লেগেছে।
সব ভুল ভুলে গিয়ে ভালোবাসার মাধ্যমেই প্রিয় মানুষটাকে ফেরানো যায়।
প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এর থেকে স্বর্গীয় সুখ আর কি আছে! সুন্দর লিখেছেন দাদা ❤️
দাদা,,, এটা একদম বাস্তব সত্য, যে যাওয়ার সে যাবেই আর যে থাকার সে থাকবেই। কিন্তু যাবার বেলায় ভেতর টা দুমড়ে মূচড়ে শেষ করে দিয়ে যায়। এই ভাঙন টা কি আর দেখানো যায় দাদা! না সে কখনো দেখতে আসে!
যে একবার মন হারিয়ে ফেলে সে তো তখনই শেষ হয়ে যায় দাদা। শেষ হয় অনুভূতি, ভেঙে যায় আস্থা আর বিশ্বাস। কিন্তু কবি মন তার পরেও ছোট্ট একটা আশা নিয়ে থাকে, অদ্ভুত শেষের অপেক্ষায়। এখানেই হয়তো ভালবাসার সার্থকতা দাদা। 🙏🙏