আমার কবিতার খাতা থেকে:হৃদয়।।০৭ অক্টোবর ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
প্রেমিক জানে — ভালোবাসা মানে সবসময় ছোঁয়া নয়,
কখনও সেটা অনুপস্থিতির ঘ্রাণ,
যা থাকে না, অথচ ফেলে যায় ভারী নিঃশ্বাস,
একটা অদ্ভুত নিরবতা — যা কানে বাজে প্রতিদিন।
সে জানে — অপ্রেমও এক রকম সম্পর্ক,
যেখানে চোখে চোখ রাখা যায় না,
তবুও চোখের জল গোপনে মিলে যায় ভার্চুয়াল আকাশে,
যেন ডিলিট করা মেসেজের ভেতরেও
থেকে যায় অসম্পূর্ণ যত্নের শব্দ।
অপ্রেম মানে হয়তো অভ্যাসের ভাঙন নয়,
বরং সেই মুহূর্ত, যখন নিজের ভিতরেই
প্রেমিক খুঁজে পায় তার প্রেমের সমাধি।
তারপরও সে বাঁচে —
কারণ সে জানে, ভালোবাসা একদিন শেষ হলেও
অনুভূতি কখনো ডাস্টবিনে যায় না।
তাই প্রেমিক জানে — অপ্রেম মানে
ভালোবাসার পরের শান্ত সন্ধ্যা,
যেখানে সূর্য ডোবে, তবু আলো ফুরোয় না,
শুধু রঙ পাল্টায় হৃদয়ের প্রাচীন কোডে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

অনেক গভীর ও অব্যক্ত অনুভূতি ফুটে উঠেছে এই কবিতার মধ্যে।পড়ে ভালো লাগলো কবিতাটি,অপ্রেম কিংবা ভার্চুয়াল আকাশ যাই হোক না কেন মনে রাখাটাই গুরুত্বপূর্ণ বিষয়।ধন্যবাদ দাদা।