আমার কবিতার খাতা থেকে:বোবা।।১৩ আগস্ট ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি কবিতা লিখতে চলেছি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।
কেউ কি আছেন,একটু সময় হবে?
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
আমাকে হাওয়ার সমুদ্রে
কেউ কি নিয়ে যেতে পারবেন?
সারারাত ভেবেছি বৃষ্টি হবে
তাই রেইনকোট আর ছাতা নিয়ে বেড়িয়েছি।
সারাদিন কাঠ ফাটা রৌদ্র আর একরাশ বিরক্তি,
আমি আসলেই খুব বিরক্ত।
আমি বিরক্ত তাদের নিয়ে
যারা আসলেই বিরক্তিকর আর চালাক
আমার তাদের কে নিয়েই বেশি মাথা ব্যথা,
আমি চাই এদের ধরে উত্তম মধ্যম দিতে।
কিন্তু আমি পারি না,আমার হাত বাঁধা পড়ে যায়
এক ভদ্রতা নামক সামাজিক নিয়মে,
তাই একরাশ বিরক্ত নিয়ে আমি শুধু সহ্য করছি।
আমি দেখছি কেই ডুবে যাচ্ছে অন্ধের মতো
কারো কোনো বিবেক নেই,শয়তানের মতো,
শুধু পাওয়া আর লালসা,
আমি দেখেছি দারুণ এক মিথ্যে কথা।
এই শহরতলীতে কত ধান্ধাবাজি ঘটে
কত হাসি মুখ ,হেসে হেসে মিথ্যে বলে,
আমি সব বুঝি শুধু ভদ্রতার কারণে বোবা।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা দারুন লাগলো আপনার এই কবিতাটি। কবিতায় বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। আমাদের এই জীবন সহজ নয়। এই জীবনে চলার পথে এমন অনেক মানুষ আসে যারা আমাদের সামনে ভালো সেজে থাকে কিন্তু ভিতরে ভিতরে আমাদের ক্ষতি করে। আসলে এই বিষয়গুলোকে আমরা অনেকেই বুঝতে পারি এবং নিশ্চুপ মনে শুধু মাত্র সেগুলো অনুধাবন করি। সত্যি দাদা অনেক অসাধারণ ছিল আজকের এই কবিতাটি।।।
বিরক্তিকর মানুষকে নিয়ে বিরক্ত,এই মুখোশ পড়া সমাজে চলতে কষ্ট ঠিকই হয়।আপনি যেন আপনার স্বাভাবিক দিনের ব্যাপারকে এখানে ফুটিয়ে তুলেছেন দাদা।প্রত্যেকটা লাইনে আপনি বুঝিয়ে দিয়েছেন সমাজটা কত নিচ হয়ে গেছে।আসলে এমন লোভী কিছু মানুষ আছে যাদের অঢেল থেকেও আরো চাই,সব চাই।এসব মানুষদের অনেক সময় ভদ্রতার খাতিরেও কিছু বলা যায় না,বোবা হয়ে থাকতে হয়।খুব ভালো লাগলো কবিতাটা পড়ে।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক ভালো লাগলো দাদা আপনার কবিতাটি পড়ে। আসলে এটা ঠিকই এই সমাজে এমন অনেক কিছুই হয় যা আমাদের চোখ বন্ধ করে বোবার মতো সহ্য করতে হয়।এই সমাজের মানুষ অনেক অনেক কর্মকান্ড করে যা দেখেও সহ্য করতে হয়।এখানে মানুষগুলো ভালো সেজে আমাদের ক্ষতিসাধন করে থাকে।কবিতাটিতে বাস্তবিক কিছু অনুভূতির প্রকাশ ঘটেছে। খুব ভাল লাগলো কবিতার প্রতিটি লাইন।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
সত্যিই কিছু মানুষ বিরক্তিকর লাগলে উত্তম-মাধ্যম দিতে মন চাইলে ও দেওয়া যায় না ভদ্রতার খাতিরে।পৃথিবীটা এখন লোভ, লালসা আর চাহিদাই ভরে গেছে।এমনকি নিখাত ভালোবাসার মধ্যে ও অফুরন্ত চাহিদা রয়েছে।আর অভিনয়ের দুনিয়ায় এখন ধনী-গরিব সবাই অভিনয় করতে ব্যস্ত।কেউ আবার অন্যকে দিয়ে মিথ্যা বলিয়ে অভিনয় করিয়ে নিতেও অভ্যস্ত।এখন সেটা বোবা ভাষার মতোই ঘৃণিত।কবিতাটি অসাধারণ হয়েছে,ধন্যবাদ দাদা।
দাদা প্রতি সপ্তাহে নাই আজকে আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতার টপিকস হল বোবা। আমার মনে হয় এই বোবাটি আপনি এই অর্থে ব্যবহার করেছেন যে আসলে মানুষ যে বোবা হয় সেটা নয় এটা হচ্ছে কোন কিছু শুনেও না শোনার ভান করা। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
দাদা আমার কাছে খুব ভালো লেগেছে আপনার লেখা বোবা কবিতাটা পড়তে। আপনি কিন্তু বাস্তবিক একটা টপিক নিয়ে এই কবিতাটি লিখেছেন। আসলে প্রত্যেকটা সমাজে অনেক কিছুই ঘটে, যেগুলো আমাদেরকে অন্ধের মত চোখ বন্ধ করে এবং বোবার মতো না কথা বলে সহ্য করতে হয়। যত কিছুই ঘটে যাক না কেন আমাদের কিছুই বলার থাকে না। বোবা না হলেও সেই অভিনয়টা করা লাগে। আসলে সবাই ভদ্রতার কারণে বোবা। ধন্যবাদ জানাই আপনাকে দাদা এরকম সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
দাদা সময়োপযোগী একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি যখন মনোযোগ সহকারে পড়ছিলাম, তখন মনের মধ্যে কেমন যেন প্রতিবাদ করার মতো অনুভূতি কাজ করছিল। আসলেই চারিদিকে এতো অবিচার, দুর্নীতি চলছে, কিন্তু দিনশেষে আমরা কিছুই করতে পারছি না। চোখ দিয়ে দেখার পরও কিছু বলতে পারছি না। সেই হিসেবে আমরা সত্যিই বোবা। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি কবিতা অসাধারণ লিখেছেন। আসলে মাঝে মাঝে আমাদের বোবার মত সময় চলে যায় আশে পাশে কেউ থাকেনা বোবার মত মনে মনে কথা বলতে হয়। কেউ আশেপাশে থাকেনা নিস্তব্ধ রাত তখন নিজেকে নিজে একা মনে হয়। আপনি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে অনুভূতি গুলো শেয়ার করেছেন অসাধারণ হয়েছে কবিতার কথা গুলো।