আমার কবিতার খাতা থেকে:আগুনের মানুষ।।২৫ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
হৃদয়ের গভীর আগুনে,
পুড়ে ছাই হলো এক শয়তান।
কালো ছায়ার মধ্যে দিয়ে,
জন্ম নিলো এক নতুন প্রাণ।
ছিল সে অন্ধকারের দাস,
নিষ্ঠুরতা ছিল তার পরিচয়।
তবু আগুনের দহন জানালো,
মানুষ হওয়া কি সত্যিই সহজ নয়।
পুড়ে গেল তার অহংকার,
ভস্ম হলো মিথ্যার প্রাসাদ।
চোখ মেলে দেখল সে তখন,
মানুষের প্রাণে ভালোবাসার সেতু বাঁধ।
যন্ত্রণার জ্বালা সয়েও,
তাকে শিখতে হলো সহানুভূতির গান।
অহংকার ভুলে, শিখল সে,
মানুষ হওয়ার পরম মান।
হৃদয়ের সেই বহ্নি যে,
শয়তানকে করল মানুষ;
জানিয়ে দিল, অন্ধকার শেষে,
আলোই তো সত্যি, আলোই শেষ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অন্যান্য প্রাণীর বাচ্চা জন্মিলেই সেই প্রাণীর নামে পরিচিত হয়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে লাগে সঠিক মূল্যবোধের জ্ঞান। যা অহংকারের মধ্য দিয়ে কখনোই অর্জিত হয় না। সঠিক জ্ঞান আহরণে একজন মানুষ হওয়া সম্ভব। মানব প্রজন্ম প্রাসঙ্গিক কথাগুলি কবিতার আকারে প্রকাশ করেছেন দাদা। বরাবরের মতো আপনার এই কবিতাটিতেও গভীর কিছু মেসেজ ছিল প্রত্যেকটি মানুষের জন্য। আপনার এই কবিতাটিও আমার কাছে বেজায় ভালো লেগেছে দাদা।
বরাবরের মতোই খুব চমৎকার কবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতাগুলো আসলে খুব অর্থ বহ। তবে কিছু কিছু সময় এত কঠিন লাগে যেটা বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
দাদা আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে।অনেক সুন্দর ভাষার কবিতা গুলো লিখে থাকেন, আজকের এই কবিতাটি অসাধারণ হয়েছে।
বেশ দারুণ লিখেছেন দাদা, হৃদয়ের মাঝে থাকা অমানুষের কালো ছাড়া আগুনে ভস্মীভূত হয়ে আলোকিত হলো মানবতা, বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আজকের অনুভূতিটি। অনেক ধন্যবাদ
আসলে ভালো মানুষের সান্নিধ্যে থাকলে, অনেক সময় খারাপ মানুষও ভালো হয়ে যায়। তখন খারাপ মানুষের মন থেকে অহংকার দূর হয়ে যায় এবং তখন আলোর পথে চলতে শুরু করে। যাইহোক দারুণ লিখেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতায় এক অসাধারণ পরিবর্তনের কাহিনী তুলে ধরেছেন দাদা। আগুনের দহন, যা শয়তানের অন্ধকার দূর করে একটি নতুন প্রাণের জন্ম দেয়, তা খুবই শক্তিশালী। কবিতাটিতে অহংকার ও সহানুভূতির মধ্যে দ্বন্দ্ব, এবং শেষে মানুষের প্রকৃত মানের প্রতি একটি সুন্দর উপলব্ধি তৈরি করেছে। অসাধারণভাবে জীবনের গভীরতম সত্য তুলে ধরেছেন দাদা।
এটা তো আমারও একটা অনূভুতি দাদ। নিজেদের জ্বালা যন্ত্রণা ভুলে তো আমাদেরও সহানুভূতি দেখাতে হয়। তবে অন্ধকার শেষে আলো হয়তো সত্যি আসে।
দারুণ লিখেছেন আপনি কবিতা টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।