আমার কবিতার খাতা থেকে:সর্বনাশের খেলায়।।০৪ মে ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image created by OpenAI



যদি একজন মিথ্যে প্রেমের প্রলোভনে মূর্খ হয়ে যায়
এই সমাজে তার জন্য কি সহমর্মিতা দেখানো যায়?
অনেক দিন বৃষ্টি হয়নি শহর জুড়ে
আমি মরুভূমি বুকে নিয়ে সারারাত জাগি নিভৃতে,
তুমি কি চাও?মৃত্যুর অভিনয় নাকি আতঙ্কের জয়গান?
আমি আসলেই অবাক হয়ে যাই
কি হিসাবের মিথ্যে আয়োজনে তোমাকে চাই।
ভোরবেলা কিসের স্বপ্ন সাজিয়ে দাঁড়িয়ে
তোমাকে একটা চুম্বন দিয়ে বসে আছি অজান্তে।
আমি তোমাকে কি বলতে পারি এই ভ্রমে
তুমি পাগলের আস্ফালন করো অনিয়মে?
তবুও অনেক রাত শেষে একটা ভোরের আলোয়
তোমার জন্য অনেক শুভ কামনা রাখা রইলো।
তুমি ভালো থেকো এই উন্মাদের দেশে
এই সর্বনাশের খেলায় তুমি কি জিতবে?
ভালোবাসার সত্যিকারের মানে যেদিন না তুমি বুঝবে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভালোবাসা একটি অপরূপ সৌন্দর্য। এই ভালোবাসায় যেরকম সুখ রয়েছে তেমনি রয়েছে দুঃখ বেদনা। সেই বিষয়গুলো অনেক চমৎকার ভাবে কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসা পবিত্র, সুন্দর। সেই ভালোবাসা কখনও মিথ্যে হোক তা কাম্য নয়।সত্যিকারের ভালোবাসার একদিন জয় হয়ই।ভালোবাসলে সেই মানুষটির জন্য শুভকামনা সব সময়ই থাকে।চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা।কবিতাটি আবৃত্তি করে ভালো লাগলো।ভালো থাকবেন। অনেক শুভকামনা রইলো দাদা।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি করে আমার অনেক অনেক ভালো লেগেছে। এমনিতেই বিশেষ বিশেষ টপিক নিয়ে আপনি কবিতা লিখে থাকেন। আর ঠিক তেমনি বিশেষ বিশেষ বিষয়ক ধারণা অর্জন হয় এবং কবিতা লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় আমার।

 2 years ago 

দাদা আপনার কবিতার খাতা থেকে আরেকটি নতুন কবিতা আমার উপহার পেলাম। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অনেক গভীরতা সম্পন্ন। আপনার প্রত্যেকটাই কবিতা আমার ভালো লাগে, আজকে কবিতাটি অসাধারণ ছিল।

 2 years ago 

আসলেই যারা মিথ্যা প্রেমের প্রলোভনে অন্ধ হয়ে যায় মূর্খ হয়ে যায় তাদের সহমর্মিতা পাওয়ার কোন অধিকার নেই। কারণ তারা বোকা। ভলোবেসে বোকা রাই হেরে যায়। যাদা চালাক বুদ্ধিমান তারা কখনো ভালোবাসে না। তারপর একটা মরুভূমি রাত কাটানো লাগে। খুবই চমৎকার লিখেছেন কবিতা টা দাদা। বিশেষ করে এই কবিতা গুলো আপনি খুবই সুন্দর ফুটিয়ে তুলতে পারেন।

 2 years ago 

ভালোবাসার মতো পবিত্র জিনিস পৃথিবীতে আর নেই। কিন্তু ভালোবাসার নামে অনেকে ছলনা করে থাকে। যার সাথে ভালোবাসার নামে প্রতারণা করা হয়,তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। পৃথিবীতে তখন বেঁচে থাকতে অনেক কষ্ট হয়ে যায়। অনেকে ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। তখন তাদের বারবার মনে হয় ভুল মানুষকে ভালোবেসেছে। তবুও ভালোবাসার মানুষকে ঘৃণা করতে ইচ্ছে করে না। বরং ভালোবাসার মানুষের ভালো হোক,আমরা সেই কামনা করে থাকি। যাইহোক কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে দাদা। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মানুষের জীবনে খুব স্পর্শকাতর দুটি ব্যাপার হলো কাওকে সত্যিকার ভালোবাসা আর সত্যিকার ভালোবাসা পাওয়া।যে এক জীবনে এ দুটোই পেয়েছে নিসন্দেহে তার চেয়ে লাকি আর কেও নেই।

 2 years ago 

দারুণ একটা কবিতা সকাল সকাল পড়ে ফেললাম। এই ভালোবাসা হোক বিশুদ্ধ, এই ভালোবাসায় আবদ্ধ হয়ে জীবন হোক পরিপূর্ণ।

শুভেচ্ছা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62771.20
ETH 1668.22
USDT 1.00
SBD 0.42