আমার কবিতার খাতা থেকে:একটা রঙ।।১৩ মার্চ ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

17418131898018293107480218716505.jpg

Image taken from pixabay.com


শিমুল-পলাশের রঙে তুমি রাঙিয়ে নিও,
এই শহরের ধূসরতা,
এই অনাহুত বিষণ্নতা,
যা আটকে আছে ট্রাফিক সিগন্যালে,
নিস্তব্ধ ল্যাম্পপোস্টের গায়ে,
একা দাঁড়িয়ে থাকা ভিখিরির হাতে।

রাঙিয়ে নিও কুয়াশার ভেতর জমে থাকা
স্মৃতির কাচঘেরা জানালাগুলো,
যেখানে তোমার প্রথম চিঠির শব্দগুলো
আজও লাল রোদ্দুর হয়ে কাঁপে।

তুমি কি জানো?
শিমুলের রঙ মানে শুধু বসন্ত নয়,
এতে লেগে থাকে একফোঁটা আগুনের দাহ,
যা পোড়ায় অভিমান,
যা জ্বালায় পুরোনো গল্পের পৃষ্ঠা,
যা শেষে হয়ে ওঠে
নতুন শুরুর প্রতিশ্রুতি।

তাই, শিমুল-পলাশের রঙে তুমি রাঙিয়ে নিও—
তোমার পথ, তোমার দুঃখ,
আর সেই প্রেম,
যা রয়ে গেছে অসমাপ্ত কবিতার মতো
একটি দীর্ঘশ্বাসের অপেক্ষায়।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

না পাওয়ার আকাঙ্ক্ষার কিছুটা বহিঃপ্রকাশ পেয়েছে কবিতার মাধ্যমে। দারুণ লাগলো কবিতাটি ভাই।

 last year 

বসন্তের রঙ শুধু আনন্দের নয়, এতে লুকিয়ে থাকে একফোঁটা আগুনের দাহ, যা পুরোনো স্মৃতি পুড়িয়ে নতুন শুরুর গল্প বলে। ট্রাফিক সিগন্যালে আটকে থাকা বিষণ্নতা কিংবা জানালার কাচে জমে থাকা স্মৃতি—সবকিছু যেন এই লাল রোদ্দুরে নতুন করে প্রাণ পায়। অসাধারণ লেখা! প্রতিটি লাইন হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। ধন্যবাদ দিদি কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

দারুন কবিতা লিখেন দাদা পড়ে মুগ্ধ হয়ে যায়। আপনি আজকেও অনেক সুন্দর একটা কবিতা লিখলেন। কবিতার কথাগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

Your post is manually
rewarded by the Steem-Bingo

montasje steem-bingo 5 500 x 441.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool: 112.5 Steem

 last year 

আসলে ভালোবাসার মধ্যে কিছুটা মান অভিমান থাকেই। আর মান অভিমান না থাকলে,ভালোবাসার সম্পর্ক সুন্দর হয় না। যাইহোক দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আর সেই প্রেম,
যা রয়ে গেছে অসমাপ্ত কবিতার মতো

কথাটা একেবারেই সত্যি। প্রেমটা অসমাপ্ত কবিতার মতোই রয়ে গিয়েছে। কোন ব‍্যাখা যার নেই। চমৎকার ছিল আপনার কবিতা টা দাদা। বেশ দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ।।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42