আমার কবিতার খাতা থেকে:আমি ফিরলাম কোথায়?
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
ফিরতি ট্রেনে জায়গা হয়নি
তাই আর সত্যি বলতে ফেরা হলো না
আমার শরীর তো ফিরলো
কিন্তু আমি ফিরলাম কোথায়?
অনেক ভোরের শিশির ভিজিয়ে
দুচোখে রাতভোর ক্লান্তি নিয়ে
আমার আসলেই আর করার কিছু নেই।
আমি ব্যস্ত এখন বাঁচার লড়াইয়ে
কতবার মৃত্যু এসে আমাকে হাতছানি দিলো,
তবুও আমার দাঁড়াবার কোনো সময় নেই।
একটু একটু করে জমে গেছে অভিমান
অনেক অপবাদ মাথায় নিয়ে
আমি অলীক অপরাধী এক আকাশ।
কোথাও আসলেই দাঁড়ানোর জায়গা নেই,
সবখানে শয়তানের যাতায়াত
তবুও আমরা লড়াই করি নিজের মতো।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

গভীর চিন্তা ধারা দিয়ে দারুন একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলোর মধ্যে আমি যেন নিত্য নতুন অনুভূতি খুঁজে পাই। যেখানে নতুন কিছু বোঝার থাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
তবুও আমরা স্বপ্ন দেখি বেঁচে থাকার, কারো স্বপ্ন নিয়ে গতিশীল হওয়ার। কখনো পরিশ্রান্ত আবার কখনো হয়ে যাই অবসন্ন।
সত্যি দারুণ লিখেছেন, দারুণ ছিলো আজকের কবিতাটি এবং এর সাথে গভীর ভাবনাগুলো। ধন্যবাদ
আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যা এতটাই বেশি যে,ভালো মানুষগুলো তাদের অত্যাচার সহ্য করতে করতে একেবারে হাঁপিয়ে ওঠে। তবুও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তারা। তবে সত্যের জয় অবশ্যই একদিন হবে। যাইহোক বরাবরের মতো আজকেও বেশ অর্থবহ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দারুণ লিখেছেন দাদা ৷ কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ কবিতার প্রত্যেকটা লাইন যেনো কিছু বলছে ৷ কিছু মানুষ রূপে শয়তান আর নিজের ক্লান্তির কথা বলে যাচ্ছে ৷ চমৎকার লিখেছেন , বেশ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা কবিতাটা শেয়ার করার জন্য ৷
সব সময় আপনার কবিতার অর্থ অনেক অর্থবহুল হয়ে থাকে।আজকের কবিতাটি ও ভীষণ ভালো লেগেছে।আসলে আমাদের চারিপাশে দুষ্টু লোকে ভরপুর। এর মাঝেও নিজেকে টিকিয়ে রাখা খুবই কষ্টের। তবুও আমরা টিকে থাকি।একদিন সোনালী দিন আসবে বলে।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
এ লড়াই হয়তো কখনোই থামবে না, কেননা শয়তান তো প্রতিনিয়তই সজাগ চারপাশে, তারপরেও শয়তানের থেকে দূরে থাকার মানসিকতা বজায় রাখতে হবে ভাই।
বেশ ভালো লিখেছেন কবিতাটি।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা আপনি আপনার আজকের এই কবিতার মধ্য দিয়েও, অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। আসলে সব জায়গাতেই শয়তানের বসবাস রয়েছে। আমাদের আশে পাশেও থাকে। পেছনে ফেরা একেবারেই উচিত না, যখন নিজের লক্ষ্যের দিকে যাওয়া হয়। এরকম শয়তান গুলোর কাছ থেকে দূরে থাকা সবচেয়ে বেটার। খুব ভালো লাগলো দাদা, আপনার লেখা আজকের এই কবিতাটা। সুন্দর একটা টপিক তুলে ধরে লিখেছেন দেখে অনেক ভালো লাগলো।
জীবনের দুর্নিবার গতির সাথে আমাদের পাল্লা দিতে হবে। থেমে যাওয়া মৃত্যুর সমান। প্রয়োজন হলে কোথাও দাঁড়িয়ে অল্প জিরিয়ে নিয়ে ফের চলা শুরু করতে হবে। তবে পুরোপুরি পথ চলা থামিয়ে দেওয়া যাবে না। এটাকে মূলমন্ত্র করে এগিয়ে যাওয়ার দীক্ষা আমরা নিই।