আমার কবিতার খাতা থেকে:দুঃখ একটা অভিনয়।।০৩ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা টা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের।

image.png

Image taken from pixabay.com


অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়
দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না,
তাই তো কবি লিখলো গান
মাঝি ছেঁড়া পালে তোলে গোলমাল,
সব আসে মিথ্যে নিয়ে দুঃখ একটা অভিনয়।
বাউল ছেলেটা ঘর তুললো হঠাৎ
এই ব্যতিক্রম এই অঘটন ঘটে যায়।
কেউ সারাজীবন ব্যর্থ হয়ে ভবঘুরে
মিথ্যে বলে সত্যের সাধনার ছদ্মবেশে,
পদ্মফুলে প্রজাপতির খেলা দেখে
আমি ফিরেছি নোনা জলে স্নান করে,
এই দেশ এই জাঁকজমক বেশ নিয়ে
কত ভন্ডামি হবে কত লোক হেরে যাবে?
সবুজ গাছের ফাঁকে চড়ুই সেজে
একবার পরের ঘরে সংসার পেতে
কি সুখ কি এই অভিনয়ের বিলাসিতা?

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

দাদা কি দারুন কথা লিখেছেন দুঃখ একটা অভিনয় কবিতার লাইনে, "দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না"। আপনার এই কথাটি একদম চিরন্তন সত্য। দিধা নিয়ে কখনো ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে না। দুঃখ একটা অভিনয় খুব সুন্দর কবিতা লিখেছেন দাদা, পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা, দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অনেক সময় প্রকৃত ভালোবাসাও পূর্ণতা পায় না। কারণ পরিবারের চাপে পড়ে অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। যেটা প্রকৃত ভালোবাসার মধ্যে বড়োই বেমানান। পরবর্তীতে পরিবারের ইচ্ছাতে অন্য কাউকে বিয়ে করে, প্রতিনিয়ত অভিনয় করতে হয়। যাইহোক পৃথিবীর সব প্রকৃত ভালোবাসা পূর্ণতা পাক সেই কামনা করছি। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

প্রকৃত ভালোবাসা গুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।প্রকৃত ভালোবাসা বিভিন্ন কারণে পূর্ণতা পাচ্ছে না।হয়তো জীবনসঙ্গী বেকার নয়তো পরিবার মানছে না।দোয়া করি সব প্রকৃত ভালোবাসা পূর্ণতা পাক।আজকে খুবই দারুন একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন দাদা।আপনার মনের অনুভূতি ও ক্রিয়েটিভিটি আমাদের মাঝে উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

আসলে এখন মানুষ প্রকৃতভাবে ভালোবাসে না। কিন্তু অনেক সময় আবার প্রকৃত ভালোবাসা গুলো পূর্ণতা পায় না। পরিবারের জন্য অনেকেই নিজের ভালোবাসাকে ত্যাগ করে। কিন্তু তারা কখনো পরবর্তীতে সুখী হতে পারেনা। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন দাদা এই কবিতাটি লেখার জন্য। আপনার লেখা আজকের এই কবিতাটা পড়ে আমার তো মনটা ভরে গিয়েছে।

 3 years ago 

দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না,

কথাটা শতভাগ সত‍্য দাদা। আসলেই দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না। কেউ সারাজীবন ব‍্যর্থ হয়ে ভবঘুরে। আপনার কথাগুলো চমৎকার ছিল দাদা। কবিতার ভাষাগুলো অসাধারণ অর্থপূর্ণ। দারুণ ছিল দাদা কবিতা টা।।

 3 years ago 

দাদা প্রতিদিনের মতো আপনি আজকেও খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো প্রতিদিন আমি পড়ে থাকি। কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার কথার সাথে আমি একমত দুঃখ একটা অভিনয়। আর এই অভিনেতা মানুষ প্রতিনিয়ত নিজের সাথে করে যাচ্ছে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না,

সামান্য একটি শব্দ হলে ও এই শব্দের অর্থ বিশাল। আপনি যদি কাউকে ভালবাসতে চান তাহলে মনে কোন দ্বিধা রাখলে সেটা পরিপূর্ণ হবে না কারণ কাউকে মন থেকে ভালবাসলে সবকিছু উজাড় করে ভালবাসতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই কোন সুখ নেই, যা পাওয়া যায় তার পুরোটাই নষ্ট মানসিকতার অভিলাস। সত্যি কি নিদারুণভাবে আমরা প্রতি নিয়ত অভিনয় করে যাই, প্রতিনিয়ত লড়ে যাই না পাওয়ার বেদনা নিয়ে।

 3 years ago 

আসলে প্রত্যেকে এখন অভিনয় করে প্রতিনিয়ত। কোথাও এখন চাইলেও সুখ পাওয়া যায় না। এটা কিন্তু একেবারে সত্য কথা দাদা, দ্বিধা নিয়ে কখনোই ভালোবাসা যায় না। দাদা আপনি এই কবিতাটার মাধ্যমে বাস্তবিক একটা টপিক তুলে ধরার চেষ্টা করেছেন যা আমার অনেক পছন্দ হয়েছে। প্রত্যেকটা লাইন সুন্দর করে লেখার কারণে ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

দারুন কবিতা লিখেছেন দাদা।কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। সত্যি ই বলেছেন দ্বিধা নিয়ে ভালোবাসা যায় না।আজ অভিনয়ের আড়ালে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায়। পূর্নতা পায়না সত্যি ভালোবাসার।সুন্দর একটি বিষয় নিয়ে আজ কবিতাটি শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ দাদা।অনেক অনেক অভিনন্দন আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62042.63
ETH 1628.63
USDT 1.00
SBD 0.41