আমার কবিতার খাতা থেকে: বিষাক্ত স্লোগান।।১৭ মে ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
বিষাক্ত স্লোগানে স্লোগানে—
শহর জেগে থাকে এক নিষ্ফল উন্মাদনায়,
যেখানে ভাষা নয়, শব্দই অস্ত্র,
মানবিকতা গলে যায়, কেবলই তর্জন-গর্জন বাজে।
এই যে অনিরাপদ সংঘর্ষের আকুতি,
তা কি আদৌ বাঁচার পথ, না নিছক বিনাশের বিলাস?
কে যেন উস্কে দেয়, কে যেন ভাঙে—
তবু আমরা, নির্বাক, হাততালি দিয়ে যাই।
বস্তিতে আগুন, রাজপথে রক্ত,
তবু নিউজফিডে হাসির ইমোজি—
এখন যুদ্ধও রঙিন, ক্যামেরাবন্দি,
আর সহানুভূতি? সে তো ট্রেন্ডিং নয়।
তুমি চাইছো সংঘর্ষ,
কারণ শান্তি এখন বড্ড একঘেয়ে লাগে,
তুমি চাও বিপ্লব,
কিন্তু বোঝো না, বিপ্লব তো আত্মার নির্মাণ, ভাঙনের নয়।
তবু হ্যাঁ, সংঘর্ষ আসুক,
কিন্তু সে হোক অন্তর্দ্বন্দ্বের —
যেখানে আমি আমার হিংসা ভাঙি,
তুমি তোমার অহং ছুঁড়ে ফেলো ছায়ার ওপারে।
এই বিষাক্ত স্লোগানগুলো একদিন
নিজেকেই খাবে, নিঃশেষ করবে যতটুকু প্রাণ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
