সাউথ সিটি মলে একদিন।।১৬ আগস্ট ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।অনেক দিন পর একটু বেড়ানোর পোস্ট করতে চলেছি।এখন খুব ব্যস্ততা যাচ্ছে তাই কোথাও তেমন একটা ঘুরতে যাওয়ার সুযোগ নেই।তবে মাঝে মাঝে একটু কোথাও ঘুরতে যাওয়া উচিত।এতে করে আমাদের মনটা ফ্রেশ থাকে।যেহেতু আমার industrial training চলছে Artificial intelligence and Machine learning এর উপর,তাই খুবই ব্যস্ততার মধ্যে আছি।এরই মধ্যে হঠাৎ করেই স্বাগতা একটু ঘুরতে যেতে চাইলো।তবে এখন যেহেতু বর্ষাকাল তাই কোথাও বেরোনো কঠিন।ধুমধাম বৃষ্টি শুরু হয়ে যায়।কিন্তু সেদিন আমার কাছে গাড়ি ছিলো তাই ঠিক করে ফেললাম যাই কোথাও ঘুরে আসি।কিন্তু প্রশ্ন হলো কোথায় যাবো?
Expensive Brand store
মোটামুটি কলকাতার সব জায়গায় বেড়ানো হয়ে গেছে।আমরা যেহেতু নর্থ কলকাতায় থাকি তাই নর্থ কলকাতার সব বেড়ানোর জায়গায় অনেকবার যাওয়া হয়ে গেছে।তাই চিন্তা করলাম সাউথ সিটি মল এ যাবো।সাউথ সিটি মল দক্ষিণ কলকাতার যাদবপুর এ অবস্থিত।এটি কলকাতার একটু প্রধান অভিজাত মল।এখানে দেশ বিদেশের সব বড় বড় ব্রান্ড এর showroom রয়েছে।সব গুলো মিলিয়ে মোটামুটি ১৩৪ টার মতো store রয়েছে।আর টপ floor এ রয়েছে ফুড কোর্ট।হঠাৎ করেই মুষল ধারে বৃষ্টি হতে লাগলো।সেদিন আবার ড্রাইভার নিয়ে যাইনি।আমি নিজেই ড্রাইভ করছিলাম।মোটামুটি স্বাগতা আর আমি সাবধানে মলের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম।সত্যি কথা বলতে কলকাতার রাস্তায় আমার ভরসা আমাদের সবার ক্যাপটেন স্বাগতা। ও কলকাতার রাস্তা মোটামুটি ভালোই চেনে।আসলেই ওই আমাকে সব সময় রাস্তায় গাইড করে।আমাদের মলে পৌঁছতে ৫০ মিনিটের মত লাগলো।
এরপর পৌঁছে পার্কিং লটে গাড়ি পার্ক করে ভিতরে ঢুকলাম।তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল।মলে ঢুকার মুখে দেখলাম বিমান বন্দরের মতো সিকিউরিটি চেকিং ব্যবস্থা। যাই হোক ভিতরে ঢুকে খুব ভালো লাগলো।বিশাল জমকালো মল। বড় বড় দেশী বিদেশি ব্র্যান্ডের store সব।আমরা প্রথমে zara এর বিশাল যাকে বলে বিশাল শোরুমে ঢুকলাম।কিন্তু প্রত্যেকটা পোশাকের দাম আকাশ ছোঁয়া। পরে জানলাম zara এর পোশাক এতো দামী কারণ ওরা লেটেস্ট ফ্যাশন follow করে।যেহেতু খুব দাম তাই @swagata21 কোনো পোশাক কেনার বিন্দুমাত্র আগ্রহ দেখালো না।এরপর আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম।
মোটামুটি মল টা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম আর সঙ্গে ফটোগ্রাফি।আজকে এই পর্যন্ত।পরের পর্বে আবার দেখা হচ্ছে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

সত্যি অসাধারণ দাদা সাউথ সিটি মলের ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম অনেক নামিদামি একটি শপিং মল। আপু তো আপনার টাকা বাঁচানোর জন্য জামা কিনলো না তাহলে আপনি বেঁচে গেলেন হা হা হা। তবে সময়টা বেশ দারুন গেল খুব সুন্দর একটি জায়গা পরিদর্শন করলেন। তাছাড়া ও আপনার ফটোগ্রাফি গুলো দেখলাম এবং আপনি বিস্তারিত আমাদের সাথে শেয়ার করলেন অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আসলে দাদা বর্ষাকাল আসলে একটু এদিক ওদিকে বেড়ানো যায় না। যেহেতু দিদি একটু বেড়ানোর কথা বলেছিল তাই আপনারা সাউথ সিটি মলে বেড়াতে গিয়েছিলাম।মোটামুটি কলিকাতা সব জায়গাতে আপনার বেড়ানো হয়ে গেছে? আমরা দাদা নিজের ইউনিয়নটাই ভালোভাবে দেখতে পারলাম না।এই মল টির দক্ষিণ কলকাতার যাদবপুরে অবস্থিত। দাদা দিদিকে নিয়ে মোটামুটি খুব ভালো একটা সময় কাটিয়েছেন। আপনাদের সুন্দর সময়টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব এলাকাতেই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে নিজে ড্রাইভ করে গিয়েছেন তাহলে আলাদা একটা মজা উপভোগ করতে পেরেছেন।
তাহলে তো অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত। সাউথ সিটি মলের বিভিন্ন জায়গার সৌন্দর্য এখানে তুলে ধরেছেন। দিদির সাথে বেশ ভালই ঘোরাফেরা করেছেন তাহলে শুভকামনা রইল।
বর্ষাকালের এটাই সমস্যা,কথা নেই বার্তা নেই হঠাৎ করেই বৃষ্টি।তাও কপাল ভাল গাড়ি ছিল সাথে। স্বাগতাদির মত দক্ষ নেভিগেটর থাকলে রাস্তা চলা অনেক সহজ হয়ে যায়। প্রচন্ড ব্যাস্ততার মাঝে সময় বের করে আপনাদের ঘোরাঘুরির ব্লগটি পড়ে ভাল লাগল।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
সাউথ সিটি মলের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে
চাকচিক্য ময় ও বেশ সুন্দর একটি জায়গা। ১৩৪ টার মতো স্টোর রয়েছে। দেশ বিদেশের সকল বড়বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং দিদিকে নিয়ে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বর্ষাকাল তো এমনই কথা নেই বার্তা নেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এটা ঠিক দাদা একটু বাইরে ঘোরাঘুরি করলে মনটা ফ্রেস হয়ে যায়। পরবর্তী কাজগুলো খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়।আপনারা দক্ষিন কলকাতার একটি বড় মলে গেলেন।ফটোগ্রাফি দেখে বেশ বুঝতে পারছি।।সব বড় বড় ব্র্যান্ডের স্টোর রয়েছে এখানে।আর তাই দাম ও আকাশ ছোঁয়া। আর এজন্য ই তো দিদি কোন ড্রেস নেয়নি।যাক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এটাই অনেক কিছু। ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
দাদা যতই ব্যস্ত থাকি না কেন ঘুরতে গেলে কিন্তু মনটা হালকা লাগে। তো যেহেতু আপনাদের নর্থ কলকাতা ঘুরা শেষ তাই আপনারা সাউথ সিটি মলে গেলেন ঘুরতে। দাদা ১৩৪ টি স্টোর নিয়ে গড়ে তোলা আপনাদের সাউথ সিটি মল টি কিন্তু বিশাল আর দেখতে ভিষণ সুন্দর । আমার তো মনে হয় দিদি কে নিয়ে ভালোই কিছুটা সময় পাস করলেন। ধন্যবাদ দাদা সুন্দর মূহূর্তগুলো শেয়ার করার জন্য।
মনকে ফ্রেশ রাখার জন্য বাহিরের পরিবেশ দারুণ ভূমিকা পালন করে থাকে। আর এই ঘুরাঘুরি দারুণ একটা উপায়। শপিং মলের দৃশ্যগুলো বেশ মুগ্ধকর ছিলো, ডেকোরেশনটা দেখার মতো, দারুণ পরিবেশ নিঃসন্দেহে সময় ব্যয় করার জন্য।