শিউলি ফুল দিয়ে নিজের নামের প্রথম অক্ষর।।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(১৪/১১/২০২৩) রোজ: মঙ্গলবার।

IMG20231112090510.jpg

লোকেশন

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি। এরপরে হঠাৎ ফোন চলে আসে বাসায় যাওয়ার জন্য। কারণ আমি ঢাকায় ছিলাম তাই আমাকে খুব তাড়াহুড়া করে রেডি হতে হয়েছে এবং গুছিয়ে নিয়ে বাসায় আসার জন্য বেশ একটু ব্যস্ত সময় পার করেছি। আর যে কারণে আজকে স্টিমেটে খুব একটা ভালো ভাবে কাজ করতে পারি নাই। এমনকি পোস্ট করা হয়েছিল না ।তবে এখন আমি বাসায় পৌছে গেছি ।তাই ভাবলাম যে বাসায় পৌঁছে গেছে তাই দেরি না করে একটা পোস্ট শেয়ার করা যাক। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শিউলি ফুল দিয়ে নিজের নামের প্রথম অক্ষর।।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20231112085727.jpg

IMG20231112085754.jpg

উপরে আপনারা যে ফুলের ছবি দেখতে পাচ্ছেন এই ফুলটা আপনাদের সকলের চেনা একটি ফুল। এই ফুলের নাম হচ্ছে শিউলি ফুল। আসলে শিউলি ফুলের সুবাস হালকা রয়েছে যে কারণে হয়তো আপনারা অনেকে জানেন যে এ ফুলের কোন সুবাস নেই। তবে এই ফুলগুলো একসাথে নিয়ে ঘ্রাণ নিলে বোঝা যায় যে এর সুবাস রয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম গাছের নিচে অনেক ফুল পড়ে আছে তাই সেগুলো খুব সুন্দর ভাবে একটি দুটি করে গুছিয়ে নিলাম। ফুলগুলো গুছিয়ে নেয়ার পরে বাসায় এসে টি টেবিলে রেখে দিলাম।

IMG20231112085613.jpg

IMG20231112085628.jpg

এরপরে ফুলগুলো যখন আমি হাতে নিয়েছিলাম তখন আমি ফুলগুলো এক থেকে অন্য হাতে বারবার নাড়াচাড়া করছিলাম। আর ফুল গুলোর সুবাস নিয়েছিলাম। দেখলাম খুবই মনোমুগ্ধকর সুবাশ রয়েছে এই শিউলি ফুলের। এই ফুল গুলো দেখতে কিছুটা চোরকির ন্যায়।

IMG20231112090438.jpg

IMG20231112090510.jpg

এরপরে ফুলগুলো হাতে নাড়ার পরে ভাবলাম আমার নামের প্রথম অক্ষরকে ফুল দিয়ে লিখা যাক। তারপর আমি একা একা ফুলগুলো খুব সুন্দর ভাবে সাজাতে থাকি এবং এক পর্যায়ে দেখি আমার নামের প্রথম অক্ষর হয়ে যায় । যদিও প্রথম পর্যায়ে এমনটা ভেবেছিলাম না। তবে পরবর্তীতে আরো সুন্দর করে সাজিয়ে আমার নামের প্রথম অক্ষর লিখে নিলাম। আসলে ফুল দে আমার নামে প্রথম অক্ষর লিখে আমি খুবই খুশি হয়েছিলাম। ফুলগুলো দেখতে লাল সাদা যে কারণে সুন্দর করে সাজানোর কারণে আরও সৌন্দর্য বেড়ে গিয়েছিল। আমার নাম মোঃ বিপ্লব হোসেন। আর আমার নামের ইংরেজি প্রথম অক্ষর বি। আর আলফাবেট বড় হাতের বি আমি ফুল দিয়ে খুব সুন্দর করে লিখে নিয়েছি।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শিউলি ফুল বরাবরই আমার অনেক পছন্দের একটি ফুল খুব ছোটবেলায় মাঝে মাঝে আমাদের বাড়ির পাশের বাড়িতে শিউলি ফুল কুড়াতে যেতাম। একটা সঙ্গে একটা লাগিয়ে অনেক বড় বড় মালা তৈরি করতাম কিন্তু আপনি তো দেখছি শিউলি ফুল দিয়ে নিজের নামে প্রথম অক্ষর তৈরি করে ফেলেছেন দেখে আমি মধ্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইউনিক ধরনের পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শিউলি ফুল আমার ভীষণ প্রিয় একটি ফুল। শিউলি ফুল দিয়ে আপনার নিজের নামের প্রথম অক্ষর তৈরি করেছেন বাহ্ ইউনিক আইডিয়া ছিলো। শিউলি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। আপনার শেয়ার করা অনুভূতি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই আপনার মতামতটি শেয়ার করার জন্য।

 3 years ago 

শিউলি ফুল আমার ভীষণ পছন্দের আমার পাশের বাড়িতে একটি বড় গাছ রয়েছে শিউলি ফুলের। মধ্যরাত পার হলে সুগন্ধিতে আশপাশ বিভোর হয়ে যায় সকালবেলায় দেখা যায় অনেক ফুল গাছ তলায় পড়ে রয়েছে।
আপনি শিউলি ফুল দিয়ে B অক্ষরটি খুব সুন্দর ভাবে এঁকেছেন খুব সুন্দর দেখাচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই আপনার এই পোস্টটি দেখে শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল। মনে আছে শৈশবের খুব সকালে ঘুম থেকে উঠে ফুল কুড়িয়ে নিয়ে এসে সেই ফুল দিয়ে মাটির উপর বিভিন্নভাবে সাজাতাম। আর নিজের নাম লেখতাম। ফুল দিয়ে নিজের নামের প্রথম অক্ষর লিখে ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাক ভাই আমার পোস্ট দেখে আপনার শৈশবের কথা মনে পড়ে গেছে জানতে পেরে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আর যাই হোক ভাইজান অনেক দিন পর শিউলি ফুলিয়ার দৃশ্য দেখতে পারলাম, তাও আবার নিজের নামে ইংরেজি অক্ষরের চিত্র তৈরি করে। এতে আমার অনেক ভালো লাগলো কারণ শিউলি ফুল সচরাচর খুব কমই দেখা যায়। তবে এই ফুল কিন্তু খুবই বাসনা হয়ে থাকে তাই আমার খুব প্রিয়।

 3 years ago 

শিউলি ফুল আপনার অনেক প্রিয় জানতে পেরে ভালো লাগলো।

 3 years ago 

শিউলি ফুল আমার খুবই পছন্দের এবং আপনার এটি দেখে আমারও অনেক অতীতের কথা মনে পড়ে গেল।আমি অনেক সকালে উঠতাম অনেক মানুষ এসে আমাদের বাড়ির পাশে আমাদের গাছের শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যেত। তাই আমি অনেক সকাল সকাল উঠে মেয়েদের মত ভীষণ ভালো লাগতো নিজের নামের অক্ষর করতাম। মালা করতাম।এগুলোর ঘ্রান নিলে সত্যিই বোঝা যাবে যে এত সুবাস রয়েছে। অনেক ভালো লাগে এই ফুলটি আমার কাছে। আপনি ফুলগুলি হাতে ধরার পর ভেবেছেন যে ফুলগুলি দিয়ে সুন্দর একটি নামের অক্ষর করা যাক। আপনার অনেক মন মানসিকতা অনেক সুন্দর এবং এই ফুল দিয়ে নামের অক্ষরটি তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

সাদা ফুল আর কমলা রঙের বোটা এই শিউলি ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। শিউলি ফুলের গন্ধটাও অনেক ভালো লাগে। আপনি আজকে শিউলি ফুল দিয়ে আপনার নামের প্রথম অক্ষর লিখেছেন দেখে বেশ ভালো লাগলো। ফুল দিয়ে নিজের নামের প্রথম অক্ষর লেখার বুদ্ধিটা চমৎকার হয়েছে। এরকম সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

শিউলি ফুল আমার পছন্দের একটি। শিউলি ফুলের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। এখন তো শিউলি ফুল প্রায় বিলুপ্তির পথে।। গ্রাম অঞ্চলে তেমন আর দেখা যায় না আগের মত। তবে শহরে দেখা যায় ভালই। শিউলি ফুল দিয়ে আপনার নামের প্রথম অক্ষর খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ব্যস্ততা আমাদের জীবনের অংশ। ব্যস্ততা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাইহোক ভাইয়া শিউলি ফুলগুলো দেখেই তো নিতে ইচ্ছা করছে। আপনি এত সুন্দর করে নিজের নামের অক্ষর লিখেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47