আমার বাংলা ব্লগ||একটি বৃষ্টি ভেজা দিন।
আসসালামু আলাইকুম।
💖 বৃষ্টি ভেজা দিন নিয়ে লেখা আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি💖
আজ ০৬/১২/২০২১ইং।
২১ অগ্রাহয়ণ|১৪২৮ বঙ্গাব্দ|
২৯ রবিউস সানি|১৪৪৩ হিজরি|রোজ: সোমবার।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন এবং নিরাপদে আছেন।
সুপ্রিয় বন্ধুগণ, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "জাওয়াদ"এর প্রভাবে আজ সকাল থেকেই শুরু হয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এ বৃষ্টি কখনো একটু জোরে আসছিল আবার কখনো হালকা। তবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালোরকম বৃষ্টি হয়ে গেল। এককথায় সারাটা দিনই বৃষ্টি হলো।
Camera: iTel vision 1
[Location:)
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
হেমন্ত ঋতুর অগ্রহায়ণ মাসের আজকের সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। অনেকদিন পরে সারাদিনের একটানা বৃষ্টি বেশ ভালই লাগলো। তাই জানালার পাশে চুপচাপ বসে থেকে,আবার কখনো বিছানায় বসে এবং শুয়ে এভাবেই আজকের দিনটি কাটিয়ে দিলাম। আর অনুভব করার চেষ্টা করলাম একটি বৃষ্টি ভেজা দিনকে।
Camera: iTel vision 1
[Location:]
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
বৃষ্টি ভেজা আজকের দিনের প্রথমেই নিজেকে বড় একাকীত্ব মনে হল।তারপরে,মনের মধ্যে বিশেষ আলপনা-কল্পনা জুড়ে বসলো। শুরু করলাম কবিতা লিখা কিন্তু হঠাৎ মনে হল আমিতো কবি নই। যদি কবি হতাম তাহলে এখনই রবীন্দ্রনাথের মতো লিখে ফেলতাম একটি কবিতা : ‘মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান - বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।’
Camera: iTel vision 1
[Location:)
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
আজ মনে পড়ছে অনেক কথা।সেই ছোটবেলার কথা। ছাতা মাথায় দিয়ে স্কুলে যাওয়ার কথা। পাড়ার ছেলেরা দলবেঁধে একসাথে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার কথা। মনে হয়ে উঠল বৃষ্টিতে ভিজতে বারণ করা বাবা-মায়ের সেই মধুর শাসন। এমনও হাজার মধুর স্মৃতি মনে ভেসে উঠলো। মনে হল আমি এক অজানায় হারিয়ে যাচ্ছি। মনের মধ্যে বেজে উঠলো সেই সুর, সেই গান –
‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।’
Camera: iTel vision 1
[Location:]
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
দুপুরের পরে জালানা দিয়ে রাস্তার দিকে তাকালাম। দেখলাম রাস্তায় দু’একজন লোক ছাতা নিয়ে আস্তে আস্তে হাঁটছে। সমস্ত আকাশ এমন কালো মেঘে ছেয়ে গেছে, চারিদিকে হালকা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে দেখে মনে হয় এখন সন্ধ্যা। সামনের গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন খুব যত্ম করে তাদের গোসল করিয়ে দিচ্ছে। আজ আমি সত্যিই অবাক হচ্ছি ; মনে হচ্ছে একেবারে নতুন কিছু দেখছি। নতুন এক দেশ এবং তার প্রকৃতির নতুন আবেশ।
Camera: iTel vision 1
[Location:]
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
আবার হঠাৎ করে মনে চিন্তার ভাঁজ পড়ল, মনে পড়ল আমার দেশের সম্বলহীন মানুষগুলোর কথা। শীতের সময় এরূপ সারাদিন বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্ট পায় শীতবস্ত্রহীন গরিব নিম্ন শ্রেণীর মানুষ গুলো। বিশেষ করে ছোট শিশু এবং বৃদ্ধ মানুষের কষ্ট অবর্ণনীয়।
Camera: I television 1
[Location:]
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
মাঠে মাঠে সোনালী রঙ্গের পাকা ধান কেটে রেখেছে কৃষকেরা। সমস্ত পাকা ধান গুলো এই বৃষ্টিতে ভিজে চুপসে গেল। কৃষকের এই অবর্ণনীয় দুর্দশার কথা চিন্তা করে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল। এমনকি এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে অনেক সবজি ক্ষেত। এক কথায় এই বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন বাংলার কৃষকেরা।
Camera: iTel vision 1
[Location:]
(https://maps.app.goo.gl/Rd6YcVyVpBhMenvi8)
সকল ভাবনা চিন্তা দূর করে সন্ধ্যার একটু আগে ছাতা মাথায় দিয়ে বাইরে বের হলাম। প্রকৃতির দিকে তাকিয়ে রইলাম। মনে মনে করলাম বৃষ্টি ভেজা দিনে হয়তো পাখিগুলো ভিজে নিরব নিস্তব্ধ হয়ে আছে। যার কারণে তারা ডাকছে না, গান করছে না। কোন গাছের ডালে পাতার আড়ালে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য পাখিগুলো লুকিয়ে রয়েছে 🐦।
আর এভাবেই আজকের বৃষ্টি ভেজা দিন আমি উপভোগ করেছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকের বৃষ্টি ভেজা দিন নিয়ে লেখা আমার অনুভূতির কথা গুলো পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।