সাত ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করুন
১. যে আপনাকে নিচে নামাতে চায় : সবাই আপনার জীবনের সাফল্য চায় না। কেউ কেউ আপনাকে নিচেও নামাতে চায়।আপনার উচিত হবে, এ ধরনের মানুষকে খুঁজে বের করে তাদের সঙ্গ ত্যাগ করা।
২. যে শোনে না : অনেক মানুষ আছে যারা অন্যের কথা শোনে না। তবে নিজের বক্তব্য প্রকাশ করতে তাদের আগ্রহের শেষ নেই। এ ধরনের মানুষ ব্যক্তিগতভাবে অন্যকে মূল্যায়ন করতে মোটেই আগ্রহী হয় না। এ কারণে তাদের সঙ্গ ত্যাগ করাই ভালো।
৩. রসবোধ নেই যার : বুদ্ধিমত্তার প্রকাশ রসবোধ। এ বোধটি যার নেই তার বুদ্ধিমত্তা সম্পর্কে সন্দেহ করা যেতে পারে। এ ধরনের মানুষের মানসিকতায়ও কিছু ঘাটতি থাকে। তাই তাদের ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।
৪. প্রতিদিন ভালোবাসা পাল্টায় যে : যাদের ভালোবাসার কোনো নির্দিষ্ট বিষয়ে স্থিতিশীলতা নেই তাদের মনোভাব কোনোভাবেই ভালো নয়। আর এ কারণে প্রতিদিন ভালোবাসা পাল্টায় যারা, তাদের সঙ্গ ত্যাগ করাই ভালো।
৫. আপনার নিত্য প্রতিযোগী : আপনি যার সঙ্গে নিয়মিত তুমুল প্রতিযোগিতা করছেন, তার সঙ্গে সব সময় মেলামেশা করা ঠিক নয়। এতে আপনার অমঙ্গল হতে পারে। তাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৬. যে চলে গেছে : আপনাকে ফেলে যে চলে গেছে, পরে ফিরে এলেও তার সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ সে যে আবার চলে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই।
৭. অতীতে যে আপনাকে পেছনে টেনে ধরেছিল : আপনার কি এমন কোনো বন্ধু রয়েছে যে অতীতে আপনার অগ্রযাত্রার জন্য বাধাস্বরূপ কাজ করেছিল? এ ধরনের মানুষ যদি আপনার বন্ধু তালিকায় থাকে তাহলে তাদের ত্যাগ করুন। কারণ সে আবার সেই পুরনো ভূমিকা পালন করতে পারে।
correct
Right sister
darun bolecen vi. amon lekha porle onekei upokar pabe.
nice i foallow in immdiatly
Very nice post. Bandu, now the rules of the world have dragged the top of the person down. I am wrong?visit @eliashossain
ekdom thik kotha bolsen..
beautiful Shot.