বেগুন ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে বেগুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। বেগুন ফুল গুলো আমাদের সবার পরিচিত সবজি ফুল। কারণ প্রত্যেক বাড়িতে কম বেশি বেগুন গাছ দেখা যায়। আর বেগুন ফুলগুলো আকার একটু বড় হয় দেখতেও কিন্তু চমৎকার লাগে। সবুজ পাতার মধ্যে এই ফুলগুলো দেখতে অন্যরকম লাগে। এবং বেগুন গাছ বারো মাস দেখা যায়। কারণ হাইব্রিড জাতের বেগুন গাছগুলো কম বেশি প্রত্যেক বাড়িতে রোপন করে। আমাদের বাড়িতে আমরাও বেগুন গাছ রোপন করেছি। আর এই ফুল থেকে বেগুন সবজি হয়। আর বেগুন সবজি যে কোন কিছু দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর বেগুনের মধ্যে কিন্তু অতিরিক এলার্জি। তারপরও মানুষ বেগুন খেতে খুব পছন্দ করে। যদিও বেগুন ফুলের মধ্যে তেমন কোন ঘাণ নেই। আর বর্তমানে অনেকে বাসার সামনে বার টপের মধ্যে বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করে। আমার হাজবেন্ডের বাড়ি তো অনেকে বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করেছেন। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার বেগুন ফুলের ফটোগ্রাফি দেখে আপনার ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1948748861822173583?t=5magUxEsit21J_Owwf9BDA&s=19
বেগুনের ফুলের ফটোগ্রাফি অত্যন্ত দারুন হয়েছে। ফটোগ্রাফি গুলি দেখে বোঝাই যাচ্ছে আপনার ফটোগ্রাফিতে অসম্ভব দক্ষতা আছে। আপনার জন্য শুভকামনা রইল।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5