আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১|| ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240818-WA0049.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। সুন্দর বলছি এ কারণে রেসিপিটা আমার নিজের কাছেই ভীষণ ভালো লেগেছিল। আসলে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই হচ্ছে নতুন কিছু। আর রেসিপি হলে তো নতুন নতুন রেসিপি গুলো ট্রাই করতে পারি। খেতেও ভীষণ ভালো লাগে। যদিও গত সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি এজন্য একটু মন খারাপ হয়েছিল।

IMG-20240818-WA0052.jpg

কিন্তু এই সপ্তাহে আবারো সন্ধ্যার প্রতিযোগিতা দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া স্ন্যাকস এর রেসিপি দেখে আরও বেশি ভালো লেগেছিল। কারণ বিকেলের নাস্তায় এ ধরনের রেসিপি গুলো একদম জমে যায়। যেহেতু এখন বৃষ্টি পড়ছে তার কারণে আরো বেশি ভালো লাগে। আসলে আমি কি তৈরি করব এটা ভাবতেই অনেক সময় লেগে গেছিল। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে বের করলাম একটা রেসিপি। সবজি আর পাউরুটি দিয়ে রেসিপি টা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করলাম। আসলে এভাবে আমি কখনো রেসিপি তৈরি করিনি। তবে এবারের ট্রাই করলাম। সত্যি বলতে খেতে অনেক বেশি মজা হয়েছে। এত মজার খাবার আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তাছাড়া দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছিল। আমরা তো সবাই মিলে বেশ আনন্দ করে খেয়েছিলাম। তার সাথে আপনাদের মাঝে রেসিপি টা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে ।

IMG-20240818-WA0051.jpg

IMG-20240818-WA0055.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
বরবটিকয়েকটা
গাজর২টা
আলুকয়েকটা
পাউরুটি১ টা
ব্রেডক্রাম্বপরিমাণ মতো
ডিম২ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত

IMG_20240818_213354.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সবজি গুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে নিলাম।

IMG20240818115751.jpg

ধাপ - ২ :

এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজকুচি, রসুন বাটা, লবণ এবং মসলাগুলো দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম।

IMG_20240818_212644.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মধ্যে সবজি গুলো দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম।

IMG_20240818_212705.jpg

ধাপ - ৪ :

এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আলু একসাথে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240818_212723.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একটা পাউরুটি নিয়ে চারপাশের অংশটাকে কেটে নিলাম।

IMG_20240818_212755.jpg

ধাপ - ৬ :

এরপর এর উপরে তৈরি করা সবজির পুর দিয়ে দিলাম। একদম পুরোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি।

IMG_20240818_212846.jpg

ধাপ - ৭ :

এরপর আমি এটাকে লম্বা লম্বা করে তিনটা টুকরো করে নিলাম। একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিলাম।

IMG_20240818_212900.jpg

ধাপ - ৮ :

এরপর একটা ডিম ভেঙে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিলাম।

IMG_20240818_212924.jpg

ধাপ - ৯ :

এরপর তৈরি করা রোল একটা নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম।

IMG_20240818_212936.jpg

ধাপ - ১০ :

এরপর ডিম থেকে উঠিয়ে ব্রেডক্রাম্বে উপরে গড়িয়ে নিলাম। একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি।

IMG_20240818_213017.jpg

ধাপ - ১১ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে রোলগুলো একটা একটা করে দিয়ে দিলাম।

IMG_20240818_213046.jpg

ধাপ - ১২ :

এরপর আমি উল্টেপাল্টে সবগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এরপরে থেকে নামিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি।

IMG_20240818_213101.jpg

শেষ ধাপ :

এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG-20240818-WA0049.jpg

IMG-20240818-WA0050.jpg

IMG-20240818-WA0053.jpg

IMG-20240818-WA0054.jpg

IMG-20240818-WA0052.jpg

IMG-20240818-WA0051.jpg

IMG-20240818-WA0055.jpg

IMG-20240818-WA0056.jpg

IMG-20240818-WA0057.jpg

IMG-20240818-WA0058.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করার রেসিপি আমার নিজের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছিল

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশি দারুন রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। খুবই ভালো লাগলো দেখে। আশা করি সুস্বাদু ছিল।

 2 years ago 

আমার প্রতিযোগিতা রেসিপি দেখে আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপি অসাধারণ হয়েছে আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছে। আপনি এত দক্ষতার সাথে এই রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন রেসিপিটি তৈরি করার পরে খেতেও ভীষণ ভালো লেগেছে আমার নিজের কাছেও

 2 years ago 

প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রতিযোতায় সাফল্য অর্জন করার জন্য। আজ আপনার ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপিটি কিন্তু এক্সছিলেন্ট হয়েছে। আপনার স্ন্যাকস এর রেসিপির কালার ধাপ পরিবেশন প্রতিটি অসাধারণ হয়েছে। আপনার মত যদি এত গুন আমার থাকতো তাহলে আমি একটি রেস্টেুডেন্ট দিয়ে বসতাম হিহিহি।

 2 years ago 

আমার রেসিপি পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন বিকেলের নাস্তা হিসেবে অনেক ভালো খাবার। আসলে বৃষ্টির দিনে এমন রেসিপি হলে আর কিছুই লাগে না। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও মনে হয় বিকেলের নাস্তা হিসেবে এই ধরনের নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে

 2 years ago 

আপু আপনার মত আমিও গত সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে এবারের প্রতিযোগিতা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি এবারের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য আপনি খুবই লোভনীয় একটি স্ন্যাকস রেসিপি শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর এই সময় বিকালবেলা এই ধরনের স্ন্যাকস জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। আপনার এমন লোভনীয় ব্রেড স্ন্যাকস রেসিপি দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু মজাদার এসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার কাছেও এই সপ্তাহের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগলো আপনার মন্তব্য করে ভালো লাগলো

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আপনি খুবই চমৎকার ভাবে ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপি তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার এই স্নাক্স রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে,আশা করছি খেতেও ততটা সুস্বাদু হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু। খুবই চমৎকার একটি রেসিপি তুলে ধরেছেন।আপনার তৈরি রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ‌ আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়ে। ভেজিটেবলস ব্রেড স্ন্যাকস উপস্থাপন খুবই দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি সব সময় নিজের রেসিপিগুলো সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41