ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুল। এই ফুল চিনে না এমন মানুষ নেই বলে চলে। এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। তবে রঙ্গন ফুল অনেক কালার আছে। রঙ্গন ফুল গুলো আকার একটু বড় হয়। রঙ্গন ফুল গাছ একবার রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। এর ফুলের সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। আর বড় বড় ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে দেখতো বেশ ভালো লাগে। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে আমার খুব প্রিয় একটি ফুল। এই ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এবং এই ফুলের নাম হচ্ছে ডায়ান্থাস ফুল। এবং এই ফুলগুলো দেখতে অনেক ছোট। ও ফুলগুলো বিভিন্ন কালারের আছে। এবং এই ফুলকে অনেকে শীতকালীন ফুল বলে। কারণ শীতকাল আসলে এই ফুল গাছগুলো বেশি দেখা যায়। বর্তমান সময়ই ফুল গাছ বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়। কিছুদিন আগে আমি একটি ভ্যান গাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার ইতিমধ্যে জানা নেই। তবে এই ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের কালার আমার কাছে বেশি ভালো লাগে। এই ফুলগুলো যখন কাছের মধ্যে ফোটে সবুজ পাতার মধ্যে দেখতে বেশ ভালো লাগে এই কালারের ফুল। সত্যি বলতে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এই ফুলগাছ গুলো দেখা যায়। কিছুদিন আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি প্রতিষ্ঠানের সামনে থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এবং এই ফুলগুলো খুব ছোট ফুলের কালার অন্যরকম। এবং ফুলের সৌন্দর্য বেশি মানুষকে আকৃষ্ট করে। এবং এই ফুল গাছগুলো লতাপাতার মত। সবুজ পাতার মধ্যে ছোট ছোট গুলো যখন ফুটে তখন দেখতে খুব চমৎকার লাগে। এবং অপরাজিতা ফুলগুলো এক পাপড়ির মধ্যে হয়। এবং ফুলের পাপড়ি কিন্তু অনেক পাতলা। এবং এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম কিছুদিন আগে একটি বাড়ির সামনে থেকে আমি ঘুরতে গিয়ে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে অপরূপ সৌন্দর্য নদীর ফটোগ্রাফি। তবে নদীর সৌন্দর্য মানুষের কাছে এমনিতে বেশি ভালো লাগে। এবং শীতকালে নদীর মধ্যে পানি একদম ঠান্ডা থাকে। এবং নদীর মধ্যে বন্যা হেনা গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে নদীর পাশে এঁকেবেঁকে রাস্তা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে নদীর ধারে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। এবং এই নদীর ফটোগ্রাফি করেছিলাম আমি আরো অনেক মাস আগে। তাই আজকে এই নদীর ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই নদীর ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। এবং গাছপালা বাড়ি এবং আকাশ একসাথে দেখলে অন্যরকম ভালো লাগে। এবং প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এই আকাশটি আমার কাছে খুব ভালো লাগলো। কিছুদিন আগে আমি আমাদের বাড়িতে যাওয়ার সময় এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
দৃষ্টিনন্দন রেনডম কিছু ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে। বিশেষ করে অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
https://x.com/bdwomen2/status/1894385735454920961?t=CRSmvS-bJCqHLcjEU1UO3w&s=19
ফুল প্রাকৃতিক দৃশ্য আকাশ ইত্যাদি ছবিগুলো কি সুন্দর হয়েছে। আপনি তো বরাবরই খুব ভালো ছবি তোলেন। আসলে ছবিতে লাইট এবং ফোকাস এগুলো সঠিকভাবে থাকলেই ছবি এমনি খুব সুন্দর হয়।
ঠিক বলেছেন বরাবরের মতোই ফটোগ্রাফি করার চেষ্টা করি
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। রং বেরঙের ডায়ান্থাস ফুল দেখতে আসলেই খুব ভালো লাগে। আমি নার্সারিতে গেলে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি অবশ্যই ক্যাপচার করে থাকি। নদীর ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে আমার এই ফটোগ্রাফি আপনার কাছে চমৎকার লেগেছে দেখে খুশি হলাম
প্রত্যেকটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে এরপর। প্রথম থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো করে দেখলাম। আমার কাছে প্রত্যেকটি ফটোগ্রাফি দুর্দান্ত লেগেছে। তবে নদীর ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লাগলো। এখন এরকম এক টুকরো প্রকৃতির মাঝখানে একটু সময় কাটাতে পারলে বেশ ভালো লাগতো। ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে শান্ত একটা পরিবেশ। এরকম পরিবেশ আমাকে বরাবর কাছে টানে।
প্রত্যেকটি ফটোগ্রাফি কোয়ালিটি আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম
ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। ডায়ান্থাস ফুলগুলো দেখতে দারুন লাগে তাছাড়া প্রকৃতির ফটোগ্রাফি গুলো এত সুন্দর লাগছে যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে । খুব ভালো লাগলো আপনার শেয়ার করা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে।
চেষ্টা করেছি ভালো কিছু ফটোগ্রাফি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য
দুর্দান্ত সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি ছিল দেখার মতন। ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আমাকে আলাদাভাবে মুগ্ধ করেছে।এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই ফটোগ্রাফি দুর্দান্ত লেগেছে এবং ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে দেখে খুশি হলাম
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি তো রীতিমত মুগ্ধ হলাম। কারণ আপনি আপনার প্রতিটা ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর ভাবে। এরকম ফটোগ্রাফি গুলো করলে কিন্তু অনেক সুন্দর হয়। আমার কাছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লাগলো দেখে। তার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি দক্ষ হাতে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন দক্ষ হতে যত বেশি সুন্দর ফটোগ্রাফি করা হয় তত বেশি সুন্দর লাগে