ডাই :- মোম দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার কাছে সব সময় ভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। সব সময় তো রঙিন কাগজ আর ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করার চেষ্টা করি। কিন্তু আজকে ঐরকম কিছু না তৈরি করে কয়েকটি বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করলাম। মাঝেমধ্যে এ ধরনের জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে।
আর সত্যি কথা বলতে ক্যান্ডেল তো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে দোকানে যদি বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল দেখি সেগুলো একটু বেশি ভালো লাগে। তাই আজকে দোকান থেকে না কিনে নিজেই বিভিন্ন ডিজাইনের তৈরি করার চেষ্টা করলাম। মাঝেমধ্যে নিজের তৈরি করা জিনিসগুলো একটু ভিন্ন রকম ভালো লাগে। যাইহোক আমি এই ক্যান্ডেল গুলো কিভাবে তৈরি করলাম খুব সহজেই আপনাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও আমার তৈরি করা এই বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল গুলো ভীষণ ভালো লাগবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ মোম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি বাটির মধ্যে সাদা একটি মম ভেঙে আগুনের মধ্যে রেখে ভালো করে গরম করে গলিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর একটি পাতলা কাগজের উপরে মোম গুলো রেখে ডিমের সাদা অংশের মতো সুন্দর করে আকার দিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর একটি প্লাস্টিকের ছোট চামচের উপরে আবারো কমলা রঙের মম গলিয়ে ঢেলে কিছুটা গোল আকৃতির তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর উপরে মোমের উপরের অংশ লাগিয়ে সাদা অংশের উপরে কমলা কালারের মন বসিয়ে একটি স্টাইলিশ ডিম পোঁচ ক্যান্ডেল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর এটি রঙিন কাগজ পেঁচিয়ে কিছুটা লাল রঙের মন আবারো ভাল করে গরম করে গলিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর কাগজের উপরের অংশে গলানো লাল রঙের মোম গুলো ঢেলে কিছুক্ষণ জমাট বাঁধিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর উপরের মোম শুকিয়ে আসলে তার উপরে সাদা রঙের মোম গলিয়ে আবারো ঢেলে আরও কিছুক্ষণ জমাট বাঁধিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর উপরে একই রকম ভাবে সবুজ রঙের মোম গলিয়ে উপরে দিয়ে আরো কিছুক্ষণ রেখে জমাট বাঁধিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপর পুরো মোম শক্ত হয়ে আসলে ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে কালো রং দিয়ে মোমের উপরের অংশে কিছু ডিজাইন করে সুন্দর একটি তরমুজের টুকরোর ক্যান্ডেল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর একই রকম ভাবে চামচের উপরে আরো দুটো রকম লাল রঙের মোম রেখে দুটি ভিন্ন ডিজাইনের অংশ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১১ :
এরপর উপরের অংশে কিছুটা ক্লে দিয়ে ডিজাইন করে সুন্দর একটি কেক ক্যান্ডেল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১২ :
এভাবে বিভিন্ন রকম উপায়ে তিনটি বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল ধীরে ধীরে তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে ক্যান্ডেল তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
যেন ভিন্ন অনুভূতির এক ভিন্ন পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। মুখ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তবে তার মধ্যে ক্যান্ডেল অন্যতম। আপনি অনেক সুন্দর ভাবে এটা তৈরি করে ও জ্বালিয়ে দেখিয়েছেন। যেন ইউনিক একটি পোস্ট দেখতে পারলাম।
ভিন্নরকম জিনিস মানেই নতুন কিছু
https://x.com/bdwomen2/status/1875869799395529142?t=X_0lAVw4KGDcfaz9XXA2eA&s=19
আপনার এত সুন্দর আইডিয়া দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। মোম দিয়ে আপনি বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন। আপনার তৈরি করা প্রতিটা ক্যান্ডেল দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম ভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। ডিজাইন গুলো একটু বেশি দারুন ছিল।
আমার এই ক্যান্ডেল গুলো আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম
আপনার মত আমারও একই অবস্থা দোকানে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল দেখলে কিনতে ইচ্ছা করে। যাই হোক আপনার আজকের ক্যান্ডেল গুলো খুবই চমৎকার হয়েছে। ডিম শেপের ক্যান্ডেলটি বেশি ভালো লেগেছে। অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
ঠিক বলেছেন আপু আমি নিজেও যেখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্যান্ডেল দেখি সেগুলো ভীষণ ভালো লাগে
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মোম দিয়ে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল তৈরি করেছেন। আপনার তৈরি করা মোমের ক্যান্ডেল গুলো খুবই সুন্দর করে তৈরি করেছেন। প্রতি টি ক্যান্ডেল অনেক বেশি সুন্দর হয়েছে আপু। আসলে বাড়িতে বসেই এতো সুন্দর ক্যান্ডেল তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না।
চেষ্টা করে নিজের মতো করে সুন্দর কিছু ঘর সাজানোর জন্য মাঝেমধ্যে তৈরি করার
মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ডাই প্রজেক্টটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। সবগুলো ক্যান্ডেলের কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। আপনার তৈরি করা এইসব ক্যান্ডেল গুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।
সত্যি বলতে আমার নিজের কাছেও তৈরি করার পরে ভীষণ ভালো লাগলো দেখে
আপু আপনার আইডিয়াটা তো দারুন। আমার ক্যান্ডেল খুব ভালো লাগে। ক্যান্ডেল ছোট লাইট এই জিনিস গুলা আমার খুব পছন্দের। আপনি মোম ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল তৈরি করেছেন দেখছি। আপনার থেকে দারুন একটা আইডিয়া পেলাম আমিও একবার চেষ্টা করে দেখতে চাই পারি কিনা। প্রতিটি ডিজাইন দারুন হয়েছে আপু। তরমুজের মোমবাতিটি খুব সুন্দর লাগছে। সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি করার ক্যান্ডেল আপনার ভালো লেগেছে দেখে খুশি
ডিম পোঁচ ক্যান্ডেল অনেক আগে আমি একবার তৈরি করেছিলাম। আপনার প্রত্যেকটা ক্যান্ডেল ভীষণ সুন্দর এবং কিউট লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের এই ডাই পোস্ট। বিভিন্ন ডেকোরেশনের এই ক্যান্ডেল গুলো সাজিয়ে রাখলে ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপনি এর আগেও একবার তৈরি করেছিলেন শুনে আমার নিজের কাছে আরো ভালো লাগলো
মোম দিয়ে অনেক সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন আর প্রতিটি ক্যান্ডেল আমার অনেক পছন্দ হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মন দিয়ে এই ধরনের ডিজাইন ক্যান্ডেল গুলো ভীষণ সুন্দর হয়