জেনারেল রাইটিং :- সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


sunset-8331285_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। আমরা মানুষ এবং আমরা সবার সাথে কমবেশি কথা বলি। প্রত্যেকদিন প্রত্যেক মানুষ নিজের দরকার এবং মুখের ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলে। আর এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আসে সবার সাথে তাল মিলিয়ে কথা বলে। তাল মিলিয়ে বলতে কোন লোক একটি কথা বলেছে। হয়তোবা ওই কথাটি সঠিক না। আর নয়তোবা ওই কথা দিয়ে অন্যজনকে ছোট করতে লাগলো। আর এইসব কথা বুঝে এবং না বুঝে সাপোর্ট করে তাল মিলিয়ে কথা বলে অনেকে। এই মানুষগুলো হচ্ছে ব্যক্তিত্বহীন।

কারণ এই মানুষগুলো সুবিধা নেওয়ার কারণে তাল মিলিয়ে কথা বলে। বিশেষ করে স্বার্থের কারণে এই মানুষগুলো তাল মিলিয়ে কথা বলে বেশি। আর এদের চরিত্র একদম ভিন্ন রকম। চরিত্র এই কারণে বলা হয়েছে এই লোক গুলো যখন স্বার্থ থাকবে তখন তাল মিলিয়ে কথা বলবে। আর যখন স্বার্থ থাকবে না ওই লোক থেকে দূরে গিয়ে অন্য লোকের সাথে তাল মিলিয়ে কথা বলে। আর এদের চরিত্রই হচ্ছে তাল মিলিয়ে কথা বলা। এই মানুষগুলো হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। কারণ তাল মিলিয়ে কথা বলে তারা নিজের সুবিধা বেশি নেই। এবং অন্য লোকের ক্ষতি করে বেশি। এই লোকগুলো স্বার্থ ছাড়া চলে না। আর এই লোকগুলো কথা না বুঝলেও অন্যায় কথাকে সাপোর্ট করে।

এরকম লোক গুলো প্রত্যেক সমাজে কম বেশি আছে। এবং এই লোকগুলো তাদের কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। আমাদের এই জায়গা একটি লোক আছে ক্ষমতার দাপট দিয়ে অন্যায় করে। তার সাথে একজন লোক আছে সে সারাক্ষণ তার কথাগুলো কে সাপোর্ট করে। আর ওই লোকটি যাই বলে এই লোক ওই কথা বা কাজকেই ইয়েস বলে। বিনিময়ে তার থেকে চা থেকে শুরু করে টাকা পয়সা পর্যন্ত নেই। আর অনেকে বলে এই লোক ওই লোকের চামচা। আবার অনেকে বলে এই হচ্ছে কথা তাল মিলিয়ে বলে অন্যের ক্ষতি করে। আবার অনেকে বলে একে ব্যক্তিত্বহীন। কারণ প্রত্যেক মানুষ দরকারি এবং বেসরকারি অনেক কথা বলে প্রত্যেক দিনে।

আর কিছু মানুষ আছে অযথা কথা বলে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। আর ওই লোকদের সাথে তাল মিলিয়ে যে কথা বলে সেই হচ্ছে ব্যক্তিত্বহীন। কারণ যখন দুইজন লোক ঝগড়া করে অন্যায় ভাবে একজন লোক অন্যজনের উপর জুলুম করার চেষ্টা করে। আর তার কথা না বুঝেও পাশ থেকে অনেক মানুষ দেখা যায় জুলুমবাজ কে সাপোর্ট করে। আর এই কারনে জুলুমবাজ জলম করার সুযোগ আরও বেশি পাই। আর অন্যায় কারীকে যে সাপোর্ট করে সেই হচ্ছে ব্যক্তিত্বহীন। এই লোকগুলোকে সমাজে কম বেশি সবাই চিনে। হয়তোবা মান সম্মানের কারণে অনেকে অনেক কথা বলতে পারে না। কারণ এই লোকগুলো হচ্ছে একধরনের ভয়ংকর মানুষ।

কারণ এই লোকগুলো স্বার্থ থাকলে মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলে। আর তাল মিলিয়ে কথা বলা লোকগুলো হচ্ছে সমাজের আবর্জনা। আবর্জনায় এই কারণে বলা হয়েছে কথা বুঝে না বুঝে অন্যায়কে সাপোর্ট করে। আর নিজের সাপোর্টের কারণে অন্য লোকের ক্ষতি হয়। এবং এই লোকগুলো অন্যায় এবং টাকা পয়সা ওয়ালা লোক কে সাপোর্ট করে তাল মিলিয়ে। এই লোকগুলো হচ্ছে এক ধরনের সুবিধা বাজি। আর এই লোক গুলো কখনো নিজের স্বার্থ ছাড়া চলে না। স্বার্থ থাকলে অন্য লোকের সাথে তাল মিলিয়ে কথা বলে। এই লোকগুলো সমাজ থেকে শুরু করে সব জায়গাতে কম বেশি আছে। এবং উপরে অফিসারদেরও এরকম লোক আছে তাল মিলিয়ে কথা বলা। আর তাল মিলিয়ে কথা বলা লোক গুলোই হচ্ছে ব্যক্তিত্বহীন। আশা করি আমার টপিক পড়ে আপনারা অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 11 months ago 

Screenshot_2025-06-21-19-08-51-485_com.twitter.android.jpg

Screenshot_2025-06-21-19-07-34-114_com.twitter.android.jpg

Screenshot_2025-06-21-19-06-29-299_com.twitter.android.jpg

 11 months ago 

এখন ব্যক্তিত্বহীন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। আসলে ব্যক্তিত্বহীন মানুষরা সব সময় সবার সাথেই তাল মিলিয়ে চলে। দারুন লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47