রেসিপি :- ঘরোয়া পদ্ধতিতে মজাদার নুডুলস পাস্তা তৈরি রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি অন্য কোন রেসিপি না তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে মজাদার নুডুলস পাস্তা তৈরি করলাম। আমার কাছে তো নুডুলস খেতে ভীষণ ভালো লাগে। ঠিক তেমন ও পাস্তা খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে হঠাৎ বিকেলে নুডুলস খেতে ইচ্ছে করল। তখন আমি নুডুলস আর পাস্তা একসাথে মিক্স করে এটি নাস্তা তৈরি করলাম। খেতে কিন্তু আসলেই ভীষণ মজা হয়েছিল। মাঝেমধ্যে ঘরোয়া পদ্ধতিতে যে কোন জিনিস সহজ ভাবে তৈরি করে খেতে ভালো লাগে। আমিও চেষ্টা করেছি সুন্দর করে পুরো রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার এই নুডুলস পাস্তা রেসিপিটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| নুডুলস | ৪ প্যাকেট |
| পাস্তা | পরিমাপ মত |
| ডিম | ২ টা |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১ চা চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কিছু পাস্তা নিয়ে নিয়ে নিলাম। তারপর গরম পানির মধ্যে পাস্তা গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর দু তিন প্যাকেট নুডুলস নিয়ে নিলাম। একই রকম ভাবে গরম পানির মধ্যেও নুডুলস গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর একটি কড়াই এর মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর তার মধ্যে এক এক করে সব ধরনের মসলা এবং টেস্টি মসলা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর মসলা গুলোর মধ্যে দুটি ডিম দিয়ে আবারো ভাল করে নেড়েচেড়ে সুন্দর করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর মসলাগুলোর মধ্যে প্রথমে নুডুলস গুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর নুডুলস গুলোর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা গুলো দিয়ে আবারো ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর নুডুলস পাস্তার মধ্যে আবারও টেস্টি মসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরোপুরি রান্নাটা করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে ঘরোয়া পদ্ধতিতে নুডুলস পাস্তা তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
অনেক মজার একটি রেসিপি তৈরি করলেন আপু আপনি। এভাবে পাস্তা এবং নুডুলস তৈরি করলে খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। রেসিপিটি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন নিজের তৈরি করা জিনিসগুলোই স্বাস্থ্যকর সব সময় হয়
https://x.com/bdwomen2/status/1893655875279004071?t=NbBEdYWS4fYFilwc5cBHMg&s=19
পাস্তা এবং নুডুলস মিশিয়ে দারুণ সুন্দর একটি নাস্তা বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ধাপে ধাপে যেভাবে রেসিপিটা শেয়ার করেছেন তাতে এটি বানানো ভীষণ সহজতর হয়ে গেছে। ছবিতে দেখে মনে হচ্ছে টেস্টও ভীষণ সুন্দর হয়েছিল। একবার করে খেলে বুঝতে পারব কেমন লাগে। এবং সুন্দর একটি নাস্তা রেসিপি শেয়ার করবার জন্য ধন্যবাদ।
ঘরোয়া পদ্ধতিতে এভাবেই নাস্তা তৈরি করে মাঝেমধ্যে খেলে ভীষণ ভালো লাগে
ঘরোয়া পদ্ধতিতে মজাদার নুডুলস পাস্তা তৈরি রেসিপি শেয়ার করেছেন। ঘরোয়া পদ্ধতিতে এভাবে নুডুলস পাস্তা তৈরি করে খেলে অনেক বেশি মজাদার লাগে। আপনি আপনার রেসিপিটি পর্যায়ক্রমে শেয়ার করেছেন দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমি প্রায় চেষ্টা করি নিজের মতো করে কিছু তৈরি করে সবসময় খাওয়ার জন্য
আপু নিজের হাতে খাবারের তুলনা হয়। আসলে এই খাবার গুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বিকেল বেলা নাস্তা হিসেবে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। কালারটা দারুণ এসেছে। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আমার নিজের কাছেও নিজের তৈরি করা খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে
নুডুলস পাস্তা নামটা পড়েই পোষ্টের ভিতর ঢুকে গেলাম।পুরো পোস্ট টাই মনোযোগ সহকারে পড়লাম কেননা নুডুলসের যেকোনো রেসিপি আমার ভীষণ প্রিয়। খুবই লোভনীয়ভাবে নুডুলস এর পাস্তা রেসিপি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপনার রেসিপিটি। আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার কাছেও নুডুলস খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এবার পাস্তা দিয়ে তৈরি করার চেষ্টা করলাম
ঘরোয়া পদ্ধতিতে মজাদার নুডুলস পাস্তা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সত্য কথা বলতে এই ধরনের জিনিস দেখলে কোন ভাবে লোভ সামলাতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি মাঝেমধ্যে এভাবে কিছু তৈরি করে সবার সাথে ভাগ করে খাওয়ার জন্য
নুডুলস পাস্তা আমি বেশ কয়েকবার তৈরি করেছিলাম। আপনি তো দেখছি আজ অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। সকাল এবং সন্ধ্যে বেলার নাস্তা হিসেবে এটা একদম পারফেক্ট। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে কিন্তু খুবই লোভ লেগে যায়। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি।
আমি নিজেও কয়েকবার তৈরি করেছি খেতে ভালই লাগে
নুডুলস এবং পাস্তা দুটি অনেক প্রিয় খাবার আমার। আপনি নিজের হাতে এত সুন্দর ভাবে রেসিপিটা শেয়ার করেছেন দেখে বেশ ভালই লাগলো। ধন্যবাদ আপনাকে।
নুডুলস এবং পাস্তা আমার নিজেরও দুটো ভীষণ পছন্দের খাবার
ঘরোয়া পদ্ধতিতে এমন মজাদার কিছু তৈরি করা আসলেই অনেক ভালো লাগে, এবং সেটা যখন নিজের হাতে করা হয়, তখন আরও আনন্দের ব্যাপার। নুডুলস আর পাস্তা মিক্স করে তৈরি করা একটা নতুন আঙ্গিকে রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির প্রতি ভালোবাসা এবং যত্ন দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আপনার পরিবারের সবাই এই রেসিপিটি খুব ভালোভাবেই উপভোগ করেছে।
যতদিন যাচ্ছে ততই নিজের হাতে তৈরি করা খাবার গুলো বেস্ট খাবার মনে হয়