ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। সূর্যমুখী ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলগুলো যেমন বড় তেমনি এই ফুলগুলো সৌন্দর্য আছে। আবার এই ফুলের পাপড়ি গুলো দেখতেও চমৎকার লাগে। শীতকাল আসলে অনেকে সূর্যমুখী ফুলগাছ রোপন করে। আর যখন জমির মধ্যে এই ফুলগুলো ফুটে দেখতেও চমৎকার লাগে। অনেকদিন আগে আমি সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গেলাম। তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হতে টাইম ফুলের ফটোগ্রাফি। টাইম ফুল গুলো আমাদের সবাই পরিচিত ফুল। তবে এই ফুলগুলো রাত্রেবেলা ফুটে দিনের বেলা সূর্যের আলো পড়লে ফুলগুলো নষ্ট হয়ে যায়। এবং এই ফুল গুলোর পাপড়ি কিন্তু অনেক পাতলা। এবং ফুল গাছগুলো খুব নরম হয়। এই ফুল গাছের ডানার রোপন করলে ওইখান থেকে গাছ জন্ম নেই। আর ছোট থাকতে আমরা এই ফুলগুলো নিয়ে খেলাধুলা করতাম। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি আমার এক আত্মীয় বাড়ি থেকেই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে গাঁদা ফুলের কলির ফটোগ্রাফি। গাঁদা ফুল আমাদের সবার খুব প্রিয় ফুল। এবং গাঁদা ফুল গুলো কমবেশি প্রত্যেক জায়গাতে দেখা যায়। যদিও গাঁদা ফুলগুলো আকারে বড় হয় এবং বিভিন্ন কালারের থাকে। গাঁদা ফুলের কিন্তু ঘ্রাণ কিন্তু অসাধারণ। আর গাঁদা ফুল গুলো ছোট হলেও কলি কিন্তু দেখতে চমৎকার লাগে। আর এই ফুল গাছগুলোর রোপন করলে যত্ন না নিলে মারা যায়। কিছুদিন আগে আমাদের পাশের ঘরে বারান্দা থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। তবে বাংলাদেশ ছয় ঋতুর দেশ । আর সবগুলো ঋতুর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন ভিন্ন রকম থাকে। আর বর্ষার সময় প্রাকৃতিক সৌন্দর্য একটু অন্যরকম থাকে। কারণ বৃষ্টির কারণে গাছপালা থেকে শুরু করে সবকিছু তাজা এবং সতেজ থাকে। আর ওই সময় পরিবেশ ও ঠান্ডা থাকে এবং অন্যরকম একটা উপভোগ করা যায় সৌন্দর্য। কিছুদিন আগে আমি এই প্রাকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে তাল গাছের ফটোগ্রাফি। তালগাছ অনেক বড় এবং মোটা হয় এবং পাতাগুলো বড় বড় হয় দেখতে কিন্তু ভালো লাগে। আর তালগাছ এখন খুব কমই দেখা যায়। গ্রাম অঞ্চল তেমন তালগাছ দেখা যায় না। আগে কিন্তু তালগাছ দিয়ে নৌকা বানানো হতো। আর তাল খেতে তো আরো বেশি মজা লাগে। অনেকদিন আগে আমি চর এলাহি ঘুরতে গিয়ে এই তাল গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই তাল গাছের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1966391277303509095?t=jo4iOJGTKyhvpKM9t_Wq5w&s=19
ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে ভালোই লাগে। চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। সূর্যমুখে ফুলের ফটোগ্রাফি এবং টাইম ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো আমি প্রায় সময় দেখে থাকি। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে এই ফটোগ্রাফি গুলোর দিকে। আমার কাছে আপনার প্রথম ফটোগ্রাফিটা এবং ৫ নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে।
ওয়াও অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি আপনি করেছেন তো । রেনডম ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে তেমনি আমার কাছেও দেখে খুব ভালো লেগেছে। সূর্যমুখী ফুল আমার অনেক বেশি পছন্দের। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছে দেখে বেশি ভালো লেগেছে। সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।
https://x.com/bdwomen2/status/1966810875777740842?t=XcUvbyhzSb3CZ83LIb1zEg&s=19
সূর্যমুখী ফুলের ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে খুবই ভালো লাগলো।