(এসো নিজে করি) আর্ট :- নাস্তার প্লেটের নতুন রূপ। অসাধারণ একটি দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আবারো আপনাদের মাঝে অন্যরকম একটি পেইন্টিং নিয়ে হাজির হলাম।

কারণ আপনারা সব সময় আমার ভিন্ন রকম পেইন্টিং দেখতে বেশ পছন্দ করেন দেখি। তাই আমিও যে কোন জিনিসের উপরে পেইন্টিং করতে আগ্রহ দ্বিগুণ পাই। তাই দেরি না করে আজকে আবারো নিজের আইডিয়া থেকে অন্যরকম একটি পেইন্টিং করলাম। আজকে একেবারে ছোট কাঁচের প্লেটের উপরে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে পেইন্টিং করলাম। যে প্লেটের মধ্যে আমরা সব সময় নাস্তা খাই। আর সেই প্লেটের মধ্যে আজকে আবার একটি পেইন্টিং করলাম। আমার মনে হয় আমার আশেপাশে জিনিসগুলো আমাকে দেখলে ভয় পায়।😁 কারণ কবে কোন জিনিসের উপরে পেইন্টিং করে ফেলব তাই।

সত্যি বলতে আমি নিজেও ভেবে পাই না কখন কিসের উপরে পেইন্টিং করব। যখন যেটা মাথায় আসে তখন তাই করার চেষ্টা করি। আজকের এই পেইন্টিং করতে গিয়ে নিজেও বসে বসে অনেকক্ষণ হাসতে ছিলাম। কারণ নিজের মাথায় থেকে কি অদ্ভুত অদ্ভুত আইডিয়া আসে সেজন্য। যাই হোক আমার তো নিজে করা পেইন্টিং সব সময় দারুন লাগে। আর আপনারাও ভীষণ পছন্দ করেন তাই আজকে আবারো এই সুন্দর পেইন্টিং টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের এই নাস্তার প্লেটের উপরে করা সুন্দর পেইন্টিং আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20250123-WA0031.jpg

IMG-20250123-WA0026.jpg

আঁকার উপকরণ

✓ ছোট নাস্তার প্লেট
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20250123_090017.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি নাস্তার প্লেট নিয়ে নিলাম। তারপর নাস্তার প্লেটের মাঝখানের অংশে পুরোপুরি মাস্কিং টেপ দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20250123_090137.jpg

ধাপ - ২ :

তারপর নাস্তার প্লেটের উপরে পেন্সিল দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিয়ে নিলাম।

IMG_20250123_090159.jpg

ধাপ - ৩ :

তারপর মাঝখানের অংশে নীল রং এবং সাদা রং দিয়ে সুন্দর করে দূরের কিছু পাহাড় রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090218.jpg

ধাপ - ৪ :

তারপর উপরের অংশে হালকা নীল রং দিয়ে আকাশটাকে রং করে মাঝখানে সাদা রং দিয়ে কিছু মেঘ রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090236.jpg

ধাপ - ৫ :

তারপর পাহাড়ের নিচের অংশে দূরের কিছু গাছ সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090259.jpg

ধাপ - ৬ :

তারপর একপাশে গাছপালার মাঝখানে একটি সুন্দর বাড়ি লাল এবং হালকা কয়েকটি কালার দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090316.jpg

ধাপ - ৭ :

তারপর ঘরের সামনের অংশের জমিটাতে গারো সবুজ এমন হলুদ রং দিয়ে সুন্দর করে ধীরে ধীরে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090341.jpg

ধাপ - ৮ :

তারপর উপরের অংশে ঘরের একপাশে দুটি বড় বড় নারিকেল গাছ সুন্দর করে সবুজ, কালো, হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090358.jpg

ধাপ - ৯ :

তারপর এক পাশে একটি ছোট নদী এবং নদীর মাঝখানে দুটি নৌকা সুন্দর করে কয়েকটি রং দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_090414.jpg

ধাপ - ১০ :

তারপর আরেক পাশে আরো দুটি ছোট ছোট গাছ এবং সূর্য এবং নিচের অংশে সূর্যের ছায়া সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250123_102220.jpg

শেষ ধাপ :

এভাবে নাস্তার প্লেটের উপরে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250123-WA0029.jpg

IMG-20250123-WA0028.jpg

IMG-20250123-WA0025.jpg

IMG-20250123-WA0026.jpg

IMG-20250123-WA0027.jpg

IMG-20250123-WA0024.jpg

IMG-20250123-WA0030.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

নাস্তার ফ্রিজে পেইন্টিং করার আইডিয়াটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর করে আপনি এই পেইন্টিংটা করেছেন। এরকম অসাধারণ পেইন্টিং গুলো আমার কাছে করতে অনেক ভালো লাগে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর পেইন্টিং করেন যেগুলোর প্রশংসা করতেই হয়। ঠিক তেমনি ভাবে আজকের এই পেইন্টিংটার প্রশংসা করা লাগছে।

 last year 

নাস্তার প্লেটের পেইন্টিং করতে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো

 last year 

সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং পেইন্টিংগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে নাস্তার ফ্রিজের উপর সুন্দর একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে সবকিছুই এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই পেইন্টিং। আপনার আইডিয়া অনেক দারুন ছিল।

 last year 

আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম ধন্যবাদ

 last year 

আপু আপনার আর্ট যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। মাঝারি সাইজের প্লেটের ওপর দারুন পেইন্টিং করেছেন। বোঝাই যাচ্ছে না যে এটা একটা প্লেটের উপর তৈরি। পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সকাল সকাল এত সুন্দর একটি পোস্ট দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করেছি সুন্দর ভাবে পুরোপুরি পেইন্টিংটি করে শেয়ার করার জন্য

 last year 

চারিপাশের সুন্দর সুন্দর জিনিসগুলোর উপর আপনি এত সুন্দর সুন্দর পেইন্টিং করেন যে জিনিসগুলোর আপনাকে দেখে ভয় পাবারই কথা হা হা হা।যাইহোক আপু খাবারের থালার উপর চমৎকার একটি পেইন্টিং করেছেন। পেইন্টিংটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনার দক্ষতা বরাবর আমার কাছে ভালো লাগে।দারুন একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

চার পাশে যে কোন জিনিসের উপর পেঈন্টিং করতে আমার কাছে সব সময় ভালো লাগে আপু।

 last year 

প্লেটের উপর পেপার রেখে সেখানে আপনি অনেক সুন্দর ছবি অঙ্কন করেছেন। প্রাকৃতিক পরিবেশের অপরূপ এই চিত্র অংকন টা দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। বেশ সুন্দর চিত্র এঁকে দেখাতে সক্ষম হয়েছেন।

 last year 

এই প্লেট এর উপরে করা সুন্দর পেইন্টিং আপনার কাছে দারুন লেগেছে দেখে খুশি হলাম

এরকম ক্রিয়েটিভ আইডিয়া শুধুমাত্র আপনার চিন্তাধারা থেকেই আসতে পারে। একদম প্রিজ এর উপর আর্ট করে ফেলেছেন আর কি হয়েছে দুর্দান্ত এবং কালার কম্বিনেশন গুলো অসাধারণ। প্রতিটি ধাপও হয়েছে বেশ নিখুঁত। এরকম ক্রিয়েটিভ আর্ট সামনে দেখতে চাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি সুন্দরভাবে এই পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

নাস্তার ফ্রিজের মধ্যে মাস্কিং টেপ এর উপর সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। পাহাড় নদী এবং নৌকা সহ প্রত্যেকটা জিনিসের নিখুঁত পেইন্ট করেছেন। এত চমৎকার পেইন্টিং দেখতে কার ভালো না লাগে বলেন। আমি তো মুগ্ধ হয়ে গেছি আপনার পেইন্টিং টি দেখে। প্রসেসগুলিও খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি আমাকে মুগ্ধ করে ফেলেছে ,ধন্যবাদ।

 last year 

চারপাশে পেইন্টিং মার্কিং টাইপের উপরে করার কারণে একটু কম সময়ের মধ্যে করা গিয়েছে

 last year 

প্রথম দেখে তো বুঝতেই পারিনি আপনি এটা পিরিচের উপর আর্ট করেছেন। আপনি অনেক কিছুর উপরে পেইন্টিং করেন মাঝেমধ্যেই দেখা হয়। আপনার কথাটা শুনে বেশ হাসি পেল আপু। তবে হতে পারে তারা বেশ আনন্দিত হয়। কারণ আপনি সিম্পল জিনিসগুলোকে খুব সুন্দর ভাবে পেইন্টিং করে ফেলেন। আজকের পেইন্টিংটা দারুন হয়েছে আপু। টাইটেলের বানানটা আশা করি ঠিক করে নিবেন। ধন্যবাদ আপু।

 last year 

পরবর্তী থেকে চেষ্টা করব ভালো করে লিখে আরো সুন্দর কিছু পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

IMG_20250124_103432.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42