(এসো নিজে করি) অরিগ্যামি :- বেলুন আর রঙিন কাগজ দিয়ে তৈরি আইসক্রিমের অরিগ্যামি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে রঙিন কাগজ এবং বেলুন দিয়ে সুন্দর আইসক্রিম তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এরকম আইসক্রিম গুলো আমরা কিন্তু প্রায় সময় বাজার থেকে কিনে খেয়ে থাকি। বিশেষ করে এরকম কালারফুল আইসক্রিম গুলো ছোটবেলায় অনেক খেয়েছিলাম। সবচেয়ে বেশি ভালো লাগতো যখন আইসক্রিমওয়ালা বাড়ির সামনে দিয়ে আওয়াজ করে আইসক্রিম বিক্রি করতো তখন।
বন্ধু বান্ধব সবাই মিলে তখন আইসক্রিম খেতে যেতাম ওখান থেকে। যাইহোক এই আইসক্রিম গুলো তৈরি করতে গিয়ে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ল। মাঝেমধ্যে কিন্তু ছোটবেলা স্মৃতি গুলোতে হারিয়ে যায় আমরা সবাই। কিন্তু চাইলেও কখনো আর সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো না। শুধুমাত্র মাঝেমধ্যেই চিন্তা করে সেই ছোটবেলাটা কাটাতে হয়। যাই হোক বেশি গভীরে না গিয়ে চেষ্টা করলাম সুন্দরভাবেই আইসক্রিমের অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা এই আইসক্রিম অরিগ্যামি আপনাদের ও অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ বেলুন
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর রঙিন কাগজ টাকে গোল করে কাঁচি দিয়ে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর মোটা মার্কার কলম দিয়ে বাঁকা করে সেই গোল রঙিন কাগজের অর্ধেকের মধ্যে দাগ টেনে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর কলম দিয়ে আঁকা রঙিন কাগজের একপাশে ঘাম লাগিবে বাঁকা করে ভাঁজ করে আইসক্রিমের নিচের অংশ তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
তারপর ছোট একটি বেলুন ছোট করে পাম দিয়ে ফুলিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর আরো একটি রঙিন কাগজ চিকন চিকন করে কেটে আইসক্রিমের নিচে অংশের উপরের অংশে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর বিভিন্ন রকমের কিছু রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর সেই ছোট করে কেটে নেওয়া রঙিন কাগজগুলোকে বেলুনের চারপাশে ঘাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর বেলুন টাকে আইসক্রিমের নিচের অংশে ঘাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে দুটি সুন্দর আইসক্রিমের অরিগ্যামি তৈরি করে নিলাম । আশা করি এই আইসক্রিম গুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
So creative! Unfortunately, I don't speak the language of the post so I can't understand the text. But I understood everything from the pictures!
https://twitter.com/bdwomen2/status/1788579061876580589?t=YKptazaORa_XWOJs1khW2A&s=19
বেলুন আর রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর আইসক্রিমের একটা অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকদিন আপনার পোষ্টের মাধ্যমে ইউনিক কোন জিনিস তৈরির পদ্ধতি দেখতে পারি বিষয়টা আপনার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা আইসক্রিম আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ
ঠিক বলেছেন আপু আইসক্রিমের কথা মনে পড়লেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বেলুন ও রঙিন কাগজ দিয়ে তৈরি আইসক্রিমের অরিগ্যামি দারুন হয়েছে আপু। আপনার আইডিয়া আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমারও ছোটবেলায় এরকম আইসক্রিমগুলো খেতে অনেক ভালো লাগতো
আসলে আজকে আপনি যে আইসক্রিমের অরিগ্যামিটা আমাদের মাঝে শেয়ার করেছেন তা এক কথায় অসাধারণ ছিল। আসলে এই আইসক্রিমের অরিগ্যামিটা হয়তোবা আপনার বাচ্চাকে দেখাবেন না কিন্তু। তাহলে সে সত্যিই আইসক্রিম ভেবে জেদ ধরে বসতে পারে খাবার জন্য। কারণ এত সুন্দর ভাবে আপনি আইসক্রিমের অরিগ্যামিটা তৈরি করেছেন তা এক কথায় অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার মেয়ে ছোট তাই এখনো বুঝে নাই এগুলা কি। যদি বুঝতো তাহলে হয়তো খেয়ে ফেলত
প্রতিনিয়ত আপনার দক্ষতাগুলো দেখে আমি সত্যি বলতে মুগ্ধ হয়ে যায়। কি দারুন দারুন কাজ! আপনার আজকে বেলুন আর রঙ্গিন কাগজ দিয়ে একদম বাস্তবের মত আইসক্রিমের অরিগ্যামি সম্পূর্ণ করেছেন। মনে হচ্ছে বাস্তবে দেখতেছি, এই আইসক্রিমটা বেশ ভালো লাগলো। কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো মানের কাজগুলো সবসময় তুলে ধরার জন্য
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো! রঙিন কাগজ এবং বেলুন দিয়ে তৈরি আইসক্রিমের অরিগ্যামির ধারণাটি অসাধারণ এবং সৃজনশীল। প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর এবং বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যা পাঠকদের নিজেরাই এটি তৈরি করতে উৎসাহিত করবে। আপনার সৃজনশীলতা এবং শিল্পকর্মের প্রতি আন্তরিকতা প্রশংসনীয়। ধন্যবাদ এমন একটি চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
আমার পোস্ট দেখে সব সময় সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
বেলুন আর রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি আইসক্রিম অরিগ্যামি শেয়ার করেছেন আপনি।ভীষণ সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে সত্যিকারের আইসক্রিম। ধাপে ধাপে আইসক্রিম। তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অরিগ্যামি পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
বেলুন আর রঙিন কাগজ দিয়ে এই আইসক্রিম তৈরি করার পরে নিজের কাছেও দেখে অনেক ভালো লাগলো
বেলুন আর রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর আইসক্রিম তৈরি করছেন আপু। বেলুনের উপরে কাগজগুলো কেটে গাম দিয়ে লাগিয়ে দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
চেষ্টা করেছি বেলুন আর রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে আইসক্রিম তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
আমি প্রথমে দেখে আসলে বুঝতে পারিনি কিন্তু টাইটেলটা পড়ার পর বুঝতে পারলাম আপনি আজকে আমাদের মাঝে বেলুন আর রঙিন কাগজ দিয়ে তৈরি আইসক্রিমের অরিগ্যামি শেয়ার করেছেন। বেশ সুন্দর লাগছে আপু , আর জিনিষটা সত্যিই ইউনিক। ধন্যবাদ আপু আপনাকে।
আসলে আপু আইসক্রিম গুলো ছোটবেলায় অনেক খেতাম তাই চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করার জন্য। আপনার কাছে ইউনিট লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু