ডাই :- ক্লে আর কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটা শোপিস তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আবারো কার্ডবোর্ড আর ক্লে দিয়ে খুব সুন্দর একটি শোপিস তৈরি করলাম। সবসময় এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর নিজের তৈরি করা একটি জিনিস দিয়ে যদি নিজের ঘরটাকে সুন্দর করে সাজানো যায় তাহলে তো আরো ভালো লাগে। কারণ বাজারের কেনা জিনিসগুলো থেকেও আমার কাছে নিজের তৈরি করা জিনিসগুলো বেশি ভালো লাগে। তাই আমি সব সময় নিজের সাধ্যমত নিজের পছন্দের জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি। অনেকদিন ঘরের এক পাশে একটি ছোট জায়গা খালি দেখতে ছিলাম। তাই একদিন হঠাৎ করে ভাবলাম একটি ছোট শোপিস তৈরি করব। তাই এই সুন্দর শোপিসটি তৈরি করে সেখানে রাখলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এই শোপিসটি কিভাবে তৈরি করলাম আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও আমার তৈরি করা এই শোপিসটি দেখে অনেক ভালো লাগবে।

IMG_20241117_110050.jpg

উপকরণ

✓ কার্ডবোর্ড
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20250204_181820.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড সমান করে কাঁচি দিয়ে গোল করে কেটে সুন্দর করে নিয়ে নিলাম।

IMG_20250204_181349.jpg

ধাপ - ২ :

তারপর একটি রঙিন কাগজ পেঁচিয়ে ছোট গোল কার্ডবোর্ড এর উপরের অংশে গোল করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250204_181420.jpg

ধাপ - ৩ :

তারপর গোল কাগজের উপরের অংশে সবুজ রঙের ক্লে দিয়ে গাছে ডালের মত করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250204_181446.jpg

ধাপ - ৪ :

তারপর নিচের অংশে কার্ডবোর্ডের মধ্যেও কফি কালার এবং সবুজ কালারের ক্লে দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250204_181458.jpg

ধাপ - ৫ :

তারপর বিভিন্ন কালারের ক্লে দিয়ে এক এক করে জোড়া লাগিয়ে সুন্দর করে অনেকগুলো ফুল ধীরে ধীরে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250204_181621.jpg

ধাপ - ৬ :

কাপড় সবুজ রঙের ক্লে দিয়ে কিছু ছোট বড় পাতা সুন্দর করে দাগ দিয়ে সমান করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250204_181645.jpg

ধাপ - ৭ :

তারপর গাছের ডালের অংশের চারপাশে তৈরি করা সুন্দর পাতা গুলোকে চারপাশে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20250204_181659.jpg

ধাপ - ৮ :

তারপর পাতাগুলোর চারপাশে সুন্দর করে বিভিন্ন কালারের তৈরি করা ফুলগুলো এক এক করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250204_181708.jpg

ধাপ - ৯ :

তারপর ছোট ছোট কয়েকটি মাশরুম লাল এবং সাদা রংয়ের ক্লে দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250204_181726.jpg

ধাপ - ১০ :

তারপর একটি সাদা রঙের ছোট পুতুল তৈরি করে কার্ডবোর্ডের উপরের অংশে মাশরুম এবং পুতুল আরো কিছু পাতা তৈরি করে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250204_181741.jpg

শেষ ধাপ :

এভাবে কার্ডবোর্ড আর ক্লে দিয়ে খুব সুন্দর একটি শোপিস তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা শোপিস আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20241117_110232.jpg

IMG_20241117_110535.jpg

IMG_20241117_110050.jpg

IMG_20241117_110528.jpg

IMG_20241117_110825.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

একদম সঠিক কথা বলেছেন আপনি, নিজের ঘরের জিনিস নিজে তৈরি করে ঘর সাজালে মনে অন্যরকম প্রশান্তি অনুভব হয়। আপনার ঘরের একটি খালি জায়গা পূর্ণ করার লক্ষ্যে চমৎকার একটি শোপিস তৈরি করেছেন। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে কিভাবে আপনার শোপিসটি তৈরি করেছেন তার প্রত্যেকটি ধাপ সুন্দর বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। চমৎকার ছিলো আপনার শোপিসটি।

 last year 

আমি সব সময় নিজের ঘরের জিনিস সাজানোর জন্য নিজে তৈরি করার চেষ্টা করি

 last year 

আপু ক্লে দিয়ে অনেক সুন্দর শোপিস তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। এটা সত্যি বলেছেন ঘরের কোন জায়গায় ফাঁকা থাকলে আসলে ভালো দেখা যায় না যদি সেখানে সুন্দর একটা জিনিস রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। অনেক সুন্দর ভাবে এই পোস্টটি আমাদের মাঝে মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আজকে আমার পোস্টের ডাইটি দেখে আপনার ভালো লাগলো দেখে খুশি হলাম

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে আর কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটা শোপিস তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনার তৈরি করা জিনিস পত্র গুলো একটু বেশি ভালো লাগে আমার কাছে।

 last year 

সুন্দর যে কোন জিনিস তৈরি করতে আমার কাছেও সব সময় ভীষণ ভালো লাগে

 last year 

আপনার হাতের কাজগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আজ আপনি অনেক সুন্দর করে ক্লে আর কার্ডবোর্ড ব্যবহার করে সুন্দর একটা শোপিস তৈরি করেছেন। আপনার তৈরি করা এই শোপিস আমার তো খুবই পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এখনই নিয়ে আসি আর ঘরে সাজিয়ে রাখি। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এই সুন্দর এবং কিউট দেখতে শোপিসটা তৈরি করেছেন।

 last year 

সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকার জন্য

 last year 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দারুন শোপিস তৈরি করেছেন আপু। এ ধরনের জিনিসগুলো ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন যে কোন জায়গায় রাখলে দেখতেও ভীষণ ভালো লাগে

 last year 

এমন সুন্দর পোস্টগুলো যখন দেখি তখন মন ভরে যায়। আপনি অনেক সুন্দর করে ক্লে ও কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই ডায় পোস্ট তৈরি করা।

 last year 

আমি নিজেও এ ধরনের জিনিস তৈরি করতে ভীষণ পছন্দ করি

 last year 

ক্লে আর কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটা শোপিস তৈরি করেছেন। আপনার তৈরি করা শোপিসটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন, আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আসলে সময় দিয়ে ধৈর্য ধরে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন সুন্দর জিনিস তৈরি করলে কার না ভালো লাগে

 last year 

IMG_20250204_193810.jpg

 last year 

আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখে।এত সুন্দর একটা ডাই দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সেদিন দোকানে গিয়ে দেখি ক্লে শেষ। তখন মন অনেক খারাপ হয়ে গেল। কিন্তু আজ আপনার বানানো শোপিস দেখে মনে হলো। নিশ্চয়ই আপনার মত দক্ষ কোন মানুষ ক্লেগুলো নিয়ে গেছে হিহিহি। দারুন একটি শোপিস বানিয়েছেন। দেখে আমি জাস্ট মনটা ভরে গেল।

 last year 

এত দোকানে ক্লে দিয়ে আমি কি করবো আপু পাঁচ প্যাকেট কিনেছিলাম সেগুলো এখনো আছে

 last year 

শোপিস খুব সুন্দর হয়েছে আপু। চমৎকার একটি শোপিস তৈরি করে নিলেন আপনি। বিশেষ করে ক্লে দিয়ে তৈরি করার কারণে খুব সুন্দর দেখচ্ছে। আর কার্ডবোর্ড ব্যবহার করে আপনি খুব সুন্দর স্টাইলের একটি শোপিস তৈরি করে নিলেন। ফুল গুলো দেখতে খুবই সুন্দর দেখছি। মুগ্ধ হয়ে গেছি আপু আপনার এত সুন্দর একটা শোপিস আমাদের সাথে শেয়ার করলেন।

 last year 

আপনাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42