আমার লেখা কবিতা : " প্রতারণা "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমরা কিন্তু দু চোখে স্বপ্ন আঁকতে খুব একটা চিন্তা করি না। আর এই বিষয়টা যেন আমাদের জন্য খুবই স্বাভাবিক। কিন্তু এই স্বপ্নগুলো খুব সহজেই ভেঙে চূড়ে যায়। যেটা কিনা আমরা একেবারেই কল্পনা করতে পারি নাই। নিজের সাথে কিভাবে যে প্রতারণা হয়েছে এটাই বুঝতে পারিনা। প্রতারণা যেন চারিদিকে ঘিরে রয়েছে। কষ্ট যেন চারিদিকে ঘিরে রয়েছে। যখন কারো কাছ থেকে প্রতারণা স্বীকার হই তখন যেন নিজের জীবনটাকে বৃথা মনে হয়। এই বিষয়টা যেন খুবই কষ্টকর হয়ে পড়ে নিজের জীবনে। তখন যেন সবকিছুই নিস্তব্ধ মনে হয়। তাছাড়া একা একা চোখ দিয়ে জল পড়ে। তখন যেন আমাদের অনেক নিঃস্ব মনে হয়। আসলে আমরা প্রতারণা তারাই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারি। এটাতে কতটা কষ্টকর তা বুঝতে পারি। তখন মনে হয় আসলেই কি ভালোবাসাটা এরকম। সুখ বলে কি কিছুই থাকে না। কিন্তু আমরা ভালবাসার মানুষের কাছ থেকে যত বেশি কষ্ট পায় না কেন, তাকে কিন্তু নিরবে ভালোবেসে যাই।

jpg_20230720_203439_0000.jpg

" প্রতারণা "

শত যন্ত্রণা আর শত লাঞ্ছনা,
সয়ে ও তোমার কাছে আসি।
এতটা প্রতারণা করার পরও,
তোমায় ভালোবাসি।

ধ্বংস গড়ার পৃথিবীতে,
কেউ কারো নয়।
চলার সুন্দর পথে,
ভেঙে গেল এই হৃদয়।

কখনো তোমায় ভেবে চোখের জলে,
কাটাই রাত নিশি ভোর।
প্রতারিত হয়ে ভালোবাসা,
মনের ঘরে পাইনা তো আর ঠাঁই।

নিস্তব্ধ হয়ে আমি পথের বালি,
সুখ আমার নাই।
জ্বালাপোড়া প্রেমের কারণে,
দুঃখই শুধু বুকে রাখি।

দুচোখে কত স্বপ্ন আঁকি,
স্বপ্নগুলো যেন দুঃখে ভাসি।
নিঃস্ব হয়ে বেঁচে থাকি,
ভালোবাসার কষ্ট বুকে রাখি।

সুন্দর এই ভুবনে আমি,
প্রতারণা নিয়ে বেঁচে থাকি।
ধ্বংস যেন পিছু থাকে,
দুঃখ কষ্ট বুকে আঁকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। হৃদয়ের কষ্ট গুলো কবিতার ছন্দে চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আসলে পৃথিবীতে কেউ কারো নয় সবই আবেগের অনুভূতি মাত্র।
প্রিয় মানুষ প্রতারণা করলে খুবই কষ্ট লাগে নিজের কাছে। প্রিয় মানুষ প্রতারণা করলে স্বপ্নগুলো ভেঙ্গে যায় হৃদয়ের ভালোবাসা গুলো বিলীন হয়ে যায় ‌ আপনার এই লাইন গুলো আমার খুবই ভালো লেগেছে।

নিস্তব্ধ হয়ে আমি পথের বালি,
সুখ আমার নাই।
জ্বালাপোড়া প্রেমের কারণে,
দুঃখই শুধু বুকে রাখি।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক বলেছেন আসলে পৃথিবীতে কেউ কারো নয়। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন এবিবি ফানের উদ্যোগে অনেক সুন্দর হয় কবিতা গুলো পড়তে। আজকের প্রতারণা কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে খুব সহজ সরলতার সুযোগ নিয়ে মানুষকে প্রতারিত করেন। মানুষ প্রতারণার স্বীকার হয় কাছের মানুষের দ্বারা কিংবা আপন জনের দ্বারা। পড়ে অনেক ভালো লাগলো কবিতার কথা গুলো।

 3 years ago 

আসলে মানুষের ভিতরে প্রতারণা আছে। কখন কে কার সাথে প্রতারণা করবে কেউ বলতে পারবে না। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব চমৎকার ভাবে প্রতারণা কবিতাটি লিখেছেন। প্রতারণা এমন যার সাথে করে ওই লোকটি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। অনেক সময় প্রতারণার কারণে মানুষ আত্মহত্যা করে। আর আপনি সেই প্রিয় মানুষদের কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ। আমি তো আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন প্রতারণার কারণে অনেক সময় মানুষ আত্মহত্যা করে ফেলে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেলে সত্যি সে কষ্ট মেনে নেয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই হয়তো সেই কষ্টের কথা মনে পড়ে একা একা চোখের জল বেয়ে পড়ে। তবুও ভালোবাসা এমনই একটা জিনিস, যা চাইলেও মানুষ ঝেড়ে ফেলতে পারেনা। ভালোবাসা বোধ হয় এমনই হয়, ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত হয়েও, নিরবে নিস্তব্ধে ভালবেসে যায়। আর এই ভালোবাসায় প্রতারিত হওয়া নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাগুলো সব সময় খুব সুন্দর হয় আপু। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন কারণে মানুষ প্রতারণার শিকার হয়। বর্তমান সময়ে প্রেমের কারণে বেশি মানুষ প্রতারণা হয়। সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ তাই আপনাকে।

 3 years ago 

আসলে প্রতারণা এবং কষ্ট আমাদের জীবনটাকে চারিদিক থেকে ঘিরে রাখে। এটা কিন্তু সত্যি, আমরা যখন প্রতারণার শিকার হই তখন নিজেদের জীবনটা একেবারে বৃথা লাগে। আপনি প্রতারণা নিয়ে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার লেখা এই প্রতারণা কবিতাটা। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন প্রত্যেকটা লাইন।

 3 years ago 

প্রতারণা এবং কষ্ট মানুষকে একদম নিঃস্ব করে দে। তখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতার মধ্যে নারী জাতির বাস্তব কষ্ট ধরে রেখে ভালবাসার মানুষ থেকে হাসিমুখে বরণ করে নেওয়ার সেই সুন্দর অনুভূতি খুঁজে পেয়েছি আমি। আমি এমনিতেই কবিতা বেশি পছন্দ করে থাকি আর কবিতার মানে বুঝি। মাঝেমধ্যে বিরহের অনুভূতিমূলক কবিতা আমিও রচনা করে থাকি পাশাপাশি প্রেম অনুভূতিমূলক, তবে যাই হোক আপনার এই কবিতাটা সত্যি আমার হৃদয়ে লেগেছে।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। উৎসাহিত মূলক মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42