জেনারেল রাইটিং :- আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


sad-2635043_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। আমরা মানুষগুলো জীবনের তাকিতে অনেক কাজ করি। আর এই কাজের মধ্যে মানুষের সফলতা ব্যর্থতা দুটোই আছে। তবে অনেকে ব্যর্থ হলে ভেঙে পড়ে। তারা ব্যর্থকে মেনে নিতে পারে না। মনে করে ব্যর্থ হলে তাদের জীবনের সবকিছু শেষ। আসলে ব্যর্থ থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করা যায়। কারণ ব্যর্থ থেকে শিক্ষা নিলে মানুষ জীবনে উন্নতি করতে পারে। তবে যারা ব্যর্থ হয় ভেঙে পড়ে আর কোন কাজ করে না তারা কোন সফলতার অর্জনের মুখে দেখেনা। তবে কিছু মানুষ আছে কোন কাজের চেষ্টা করে না। তারা একদম হেলেদুলে সময় নষ্ট করে।

তবে চেষ্টা করলে সফলতা ব্যর্থতা আছে। আমি কিন্তু ব্যর্থতাকে মেনে নিতে পারি। কারণ ব্যর্থ মানুষ একবার দুইবার চেষ্টা করে ব্যর্থ হলেও। তিনবারের সময় সেই সফলতা অর্জন করতে পারবে। আর যে মানুষ চেষ্টা না করে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ সে মানুষ ব্যর্থ থেকেও খারাপ। কারণ ব্যর্থ মানুষ প্রতিটি পদে পদে শিক্ষা অর্জন করতে পারে। তার জীবনে ভালো কিছু করার জন্য ওই শিক্ষাটা কাজে লাগবে। আর যে মানুষ চেষ্টা না করে সেই কখনো শিক্ষা অর্জন করতে পারবে না সফলতার মুখ দেখবে না। কারণ প্রতিটি মানুষ কাজের ক্ষেত্রে নিজের ভাগ্য নির্ধারণ করে। হয়তোবা কিছু মানুষ খুব জলদি সফলতা অর্জন করতে পারে। আবার কিছু মানুষ কাজের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়।

তবে ব্যর্থ লোক গুলো নিজেকে অভিশাপ না মনে করে শিক্ষা গ্রহণ মনে করলে অনেক কিছু করতে পারবে। কারণ ব্যর্থ থেকে শিক্ষা অর্জন করলে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। ব্যর্থ এমন একটি জিনিস যে প্রতিটি পদে পদে শিক্ষা অর্জন করতে পারে। হয়তোবা আজকের কাল কালকে হবে। বা কালকের কাজ পরশু হবে। আর চেষ্টা করলে এক সময় সেই কাজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর যে একদম চেষ্টা করে না সে নিজের জন্য বোঝা অন্যের জন্য বোঝা। বোঝা বলা হয়েছে এই কারণে। সেই চেষ্টা করে না বিদায় কোন কাজের সফলতা ব্যর্থতার মুখ দেখে নাই। আপনি দেখবেন একজন ছাত্র পড়ালেখার চেষ্টা করলেই সেই ভালো রেজাল্ট করতে পারে ।

হয়তোবা একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করা সম্ভাবনা থাকে। আর যে পড়ালেখা করে না চেষ্টা ও করে না সে কখনো সফলতার মুখ দেখতে পারে না। অনেক সময় দেখা যায় চেষ্টা করলে খারাপ ছাত্র পড়ালেখা করে পাশ করতে পারে। কারণ এইখানে তার চেষ্টার কারণে সে সফলতার মুখ দেখেছে। আর ভালো ছাত্র যদি চেষ্টা না করে তাহলে সে ভালো কিছু করতে পারে না। এতে করে বোঝা যায় সব ক্ষেত্রে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে মানুষ লক্ষে পৌছতে পারে। যে মানুষের চেষ্টা নাই সেই মানুষ কখনো লক্ষ্য পূরণ করতে পারে না। তবে মানুষ একেক জন একেক কাজে থাকে। আর একেক জনের শ্রেষ্ঠ এক এক রকম থাকে। তবে প্রত্যেক মানুষের লক্ষ্য এক এই থাকে।

মানুষ চেষ্টা করে সফলতার মুখ দেখার জন্য। আর প্রত্যেক মানুষের চেষ্টাই থাকে সফলতার জন্য চেষ্টা করা। এই কারণে প্রত্যেক মানুষ যে কোন কাজের চেষ্টা করতে হবে। অনেকে বলে চেষ্টা করলে ব্যর্থ হলেও একসময় সফলতা অর্জন করে মধু সংগ্রহ করতে পারে। কারণ সফলতা অর্জন করলে মধু খেতে পারে। মধু বলতে সফলতার লক্ষণ হচ্ছে মধু। এই কারণে ব্যর্থ মানুষকে মেনে নেওয়া যায়। কারণ সেই লোকটির চেষ্টা করেছে এই কারণে হয়তো ব্যর্থ হয়েছে। আবার চেষ্টা করলে সফলতা অর্জন করতে পারবে। আর যেই একবারও চেষ্টা করে না সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ তার চেষ্টা নেই এবং সফলতা নেই। এই কারণে প্রত্যেকটি কাজে চেষ্টা করে সফলতা অর্জন করা লক্ষ্য থাকতে হবে। আশা করে আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63627.22
ETH 1724.05
USDT 1.00
SBD 0.43