ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2025326161133438.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুল। এই ফুল কম বেশি সব জায়গাতে দেখা যায়। এই ফুলগুলো আকারে বড় দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল বিভিন্ন জাতের আছে। রঙ্গন ফুল গাছ একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর বড় বড় পাতার মধ্যে এই ফুলগুলো দেখত চমৎকার লাগে। এবং রঙ্গন ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রঙ্গন ফুল গাছ কম বেশি দেখা যায়। এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি প্রতিষ্ঠানের সামনে থেকে। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241205_123637.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

ভিডিও হচ্ছে ইটের বাটার ফটোগ্রাফি। বর্তমান সময় ইটের ভাটা অনেক জায়গাতে দেখা যায়। বিশেষ করে এখন মানুষ ঘর বাড়ি বেশিরভাগ বিল্ডিং করে। এই কারণে ইটের বাটা এর মধ্যে এটা বেশি দেখা যায়। আর এ সময় ইটের ভাটা গুলো বেশিরভাগ মাটি সংগ্রহ করে। ইট বানানোর জন্য। আমাদের বাড়ির পাশে এই ইটের ভাটাটি আছে। কিছুদিন আগে আমি এই ইটের বাটা আমাদের বাড়ির পাশে ওই জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই ইটের বাটার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।

20240601_112329.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর বন্যফুল গুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য থাকে। আর কিছু বন্যফুল আছে বাস্তব ফুলের থেকেও চমৎকার। তবে আমাদের এইদিকে এই বন্য ফুল গাছগুলো দেখা যায়। বিশেষ করে নদীর পাড়ে এই গাছগুলো বেশি দেখা দেয়। আর সবুজ পাতার মধ্যে এই ফুলগুলো দেখতে তো চমৎকার লাগে। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UTibi4ckm8LQBNUj4cmhe1sA7TyFmTAUkDWzAck8UHfHVK8UF2BRJySin4fPGczJSBJ3zFzKpHrjydkzf55Q1TfUt4qt.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আসলে পৃথিবীতে সব সৌন্দর্যের থেকে প্রাকৃতিক সৌন্দর্যই হচ্ছে সবথেকে চমৎকার। কারন প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। আর বর্ষার সময় ও গ্রীষ্মকালে এক এক সময় এক এক রকম থাকে প্রাকৃতিক সৌন্দর্য। আর সন্ধ্যার সময় তো প্রাকৃতিক সৌন্দর্য থাকে অন্যরকম। কিছুদিন আগে আমাদের বাসার সামনে থেকে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। মূলত আমাদের বাসার সামনে এরকম খোলা জায়গা আছে। তখন আকাশের সৌন্দর্য দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তাই ঐদিন ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলাম।

20240725_184533.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ফুলের বাগান এর ফটোগ্রাফি। বর্তমান সময়ে অনেকে এরকম ফুল বাগান করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দাগন ভূঁইয়া একটি অফিসের পাশে খালি জায়গার মধ্যে তারা এরকম অনেক ধরনের ফুল গাছ রোপন করেছে। আর ছোট ছোট গাছগুলোর মধ্যে ফুল ফুটেছে দেখতেও বেশ ভালো লাগে। আর এরকম ফুলের বাগান থাকলে দেখতে চমৎকার লাগে। কিছুদিন আগে আমি আর আমার ভাগ্নি ঘুরতে গিয়ে এই ফুলের বাগানের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ফুলের বাগানের এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240118_161915.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে বরবটি শিমের ফুলের ফটোগ্রাফি। বরবটি শিম গুলো খেতে যেমন মজা তেমনি ফুল গুলো দেখতে চমৎকার লাগে। আর এই ফুল গুলোর পাপড়ি ছোট দেখতে চমৎকার। বিশেষ করে সবজি ফুলগুলোর কালার অসাধারণ লাগে। আমাদের বাড়িতে আমি অনেকখানি জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করেছি। ওইখানে আমি বরবটি শিমগাছের উপর। আর ওই বরবটি শিমের গাছের মধ্যে চমৎকার ফুল ফুটেছে। কালকে আমি এই বরবটি শিমের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বরবটি শিমের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই বরবটি শিমের ফুলের ফটোগ্রাফি দেখে আপনার ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814bdDaFmKjdqbWs1jGXokB2cr3KYkvgGgXhw2nJ2AyDGy7Ucx4G3xdeofuoGqoqFRboJ9gthAR9q56hfLpvVcrVQHhGmt.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42