ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটা ও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠ গোলাপ ফুল আমার খুব প্রিয়। এই ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে এই ফুলের কালার এবং পাপড়ি অসাধারণ। কাঠ গোলাপ ফুল গাছ একবার রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। বড় বড় পাতার মধ্যে এই ফুলগুলো দেখতেও চমৎকার লাগে। যদিও কাঠ গোলাপ ফুল গাছগুলো খুব নরম। তবে ফুলগুলো সৌন্দর্য অসাধারণ। কিছুদিন আগে একটি জায়গায় বেড়াতে গিয়ে আমি এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই এই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114013.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি। কাটা মুকুট ফুল গুলো দেখতে খুব ভালো লাগে। তবে কাটা মুকুট ফুল গাছের মধ্যে কাটা আছে। তবে ফুল গুলোর মধ্যে সুন্দর্য আছে। আর এই কালারের কাটা মুকুট ফুল আমি আগে তেমন দেখিনাই। কিছুদিন আগে আমার হাজবেন্ডের সাথে বাজারে গেলাম তখন এই ফুল দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250422_124822.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই কালারের নয়ন তারা ফুল খুব কমে দেখা যায়। আর নয়নতারা ফুল গাছকে অনেকের শীতকালীন ফুল গাছ বলা হয়। আর এই ফুল গাছগুলো যত্ন নিলে মোটামুটি অনেকদিন পর্যন্ত টিকে। তবে অনেকেই এ ধরনের ফুল গাছগুলো টপের মধ্যে রোপন করে। আর ছোট ছোট গাছের মধ্যে যখন ফুল ফুটে দেখতে ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের পাশের ঘরে বাসার সামনে থেকে। তাই আজকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250320_122702.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে সবজির ফটোগ্রাফি। আর সবজি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। বিশেষ করে সবজির কচি আগা এবং পাতাগুলো সবাই খেতে পছন্দ করে। আর সবজি যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজাই লাগে। তবে এখন কম বেশি প্রত্যেক বাড়িতে কুমড়ো গাছ লাউ গাছ দেখা যায়। আমাদের বাড়ি তো আমি কয়েকটি সবজি গাছ রোপন করেছি। আর মাঝেমধ্যে এই গাছগুলোর যত্ন নিয়ে আমি। কিছুদিন আগে আমি নিজে সবজি গাছে পানি দিতে গিয়ে এই সবজির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কোচির সবজির আগার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই সবজির ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250423_075726.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের কলির ফটোগ্রাফি। তবে এই ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলের পাপড়ি গুলো আলাদা আলাদা দেখতে চমৎকার লাগে। যদিও এইখানে ফুলগুলো এখনো ছোট। মনে হচ্ছে ফুলগুলো গাছের পাতা। তবে এই গাছের মধ্যে যখন ফুল ফুটে তখন পাতার চেয়ে ফুল বেশি দেখা যায়। তবে এই ফুল গাছের নাম আমার জানা নেই। কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়ে আমি এই নাম না জানা ফুলের কলির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114628.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলগুলো আমাদের গ্রাম অঞ্চল অনেক দেখা যায়। বিশেষ করে রাস্তার পাশে এবং নদীর পাশে এই ফুলগুলো বেশি দেখা যায়। যদিও শীতকাল এবং এই সময় এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। আর বর্ষাকাল আসলে এই ফুলগাছ গুলো মারা যায়। কিছুদিন আগে আমি নদীর ওই পাড়ে যাওয়ার সময় এই বন্য ফেলে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগে।

IMG_20231128_201826.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।চোখ দিয়ে শুধু তাকিয়ে ছিলাম ফটোগ্রাফি গুলোর দিকে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

Screenshot_2025-05-11-19-15-04-635_com.twitter.android.jpg

Screenshot_2025-05-11-19-37-43-068_com.twitter.android.jpg

Screenshot_2025-05-11-19-39-25-926_com.twitter.android.jpg

 last year 

আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। যদি প্রশংসা করতে যাই তাহলে প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করতে হবে। কারণ কোন ফটোগ্রাফি কোনোটা থেকে কোন দিক দিয়ে কম নাই।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার খুব পছন্দের। তবে আমার কাছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি বন্য ফুলের ফটোগ্রাফি এবং কাটার মুকুট ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।

 last year 

আমি আপনার প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি গুলো দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল খুবই নিখুঁত।খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনাও তুলে ধরেছেন। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে ফুলের ফটোগ্রাফি গুলো। প্রথম দুটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই ফুল দুটি দেখতে অনেক বেশি সুন্দর। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62490.60
ETH 1674.10
USDT 1.00
SBD 0.47