আমার লেখা কবিতা : " তুমি সুখী হও "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা রয়েছে। আর আমি মনে করি ভালোবাসার অনুভূতিটা অন্যরকম। কিন্তু যখন কেউ ধোঁকা দেয় তখন ঐ অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। কারণ কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা ধোঁকা দিতেই পছন্দ করে। আর সেই মানুষের কথা ভেবেই চোখের পানি ঝরে। অনেকে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখে না। কিন্তু তারপরেও তার কিন্তু খারাপ চায়না। শুধু সে যেন সুখে থাকে এটাই আশা। আসলে ভালোবাসার মানুষ সুখে থাকলে নিজেরও ভীষণ ভালো লাগে। একজন দুঃখী মানুষ হিসেবে কবিতাটা লেখার চেষ্টা করলাম। আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে।
তুমি সুখী হও,
হয়তোবা সুখেই আছো,
আমাকে কি ভুলে গেছো।
চোখের পানি হয়ে,
বুকে রক্ত ঝরে।
বুকেই খাচাটা ভেঙে গেছে,
প্রতিশ্রুতি ছিল কি,
মনে পড়ে না তোমার।
দুঃখের কারাগারে বন্দি,
এই সুন্দর হৃদয় আমার।
সুখেই থেকো, ভালো থেকো,
আমার সীমানাটা ছেড়ে গেছো।
কথা দিয়ে কথা যদি,
না রাখা যায়।
পৃথিবীতে সে কথার,
মূল্য তো আর নাই।
বিধাতার প্রতি, করুন আকুতি,
সুখী হও যখন ভুলে গেছো।
তুমি সুখী হও,
এটাই শুধু চাওয়ার।
ভালোবাসার বলিদান দিলাম,
শুধু তোমাকে মনে রাখলাম।
কখনো তোমাকে ভুলবো না।
মনে থাকবো চিরদিন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
একথা সত্য যে এবিবি ফানের সহায়তায় আমরা অনেকেই এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছি। তবে ভালবাসার মানুষটিকে নিয়ে আপনার আজকের কবিতাটি কিন্তু মনে ছুঁয়ে যাওয়ার মত আপু। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতা।
চেষ্টা করি আমি কবিতা লাইন গুলো সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
হ্যাঁ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে পোস্টের কোয়ালিটি বেড়ে যায়। তাছাড়া নিজের দক্ষতা অনেক বেড়ে যায় আপনার চেষ্টা সফল হবে সেটাই প্রত্যাশা করি। বিভিন্ন ধরনের চিত্র অংকনের পাশাপাশি কবিতা লেখায় অনেক সফলতা পাচ্ছেন। আমাদের সমাজে অনেক লোক আছে যারা ধোকা দেয় যেটা তারা নিজের সফলতা মনে করে। আসলে এটাই বড় ব্যর্থতা একজন মানুষকে ধোঁকা দিয়ে কেউ কখনো সফল হতে পারেনা দারুন ছিল আপনার লেখা কবিতাটি।
আমি সবসময় চেষ্টা করি একেক দিন একেক ধরনের পোস্ট করার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
বাহ আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন । কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতা ছন্দ গুলো বেশ ভালো ছিল। কবিতাটি পড়ে আবেগে কবিতা মনে হল। অন্যকে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারাটা হলো প্রকৃত ভালোবাসা। আপনি অন্যকে ভালবেসে তার মঙ্গল কামনা করছেন এটাই প্রকৃত ভালোবাসা। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মন্তব্য করে পাশে থাকার জন্য
আসলেই আপু ভালোবাসার অনুভুতিটা অন্যরকম হয় ৷ আবার কেউ ধোকা দিলে সেই অনুভুতিটা পাল্টে যায় ৷ অনেক খারাপ লাগে কাউকে বিশ্বাস করে ধোকা খেলে ৷ যাই হোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ ছিলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য
ঠিক বলেছেন আপনি ভালোবাসার অনুভূতি একেবারে অন্যরকম হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনি সত্যি বলছেন আপু যারা সত্যিকারের ভালবাসে তারা সব সময় প্রিয় মানুষটির সুখের চিন্তা করে। তারা চায় সে যেখানেই থাকুক,ভাল থাকুক,শান্তিতে থাকুক। আর আপনিও তুমি সুখি হও কবিতার মাধ্যমে সেই অনুভূতি গুলো প্রকাশ করেছেন। ধন্যবাদ আপু।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য