ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে পাতার উপর শিশির পড়ে থাকার ফটোগ্রাফি। শীতকাল আসলে দেখা যায় পাতার উপর সকালবেলা শিশির পড়ে থাকে। যদিও আমরা শিশিরকে কুয়াশা বা খোয়া বলে থাকি। তবে শীতকালকে অনেক আবার সভ্যতার মাসে বলে। শীতকাল আসলে অনেকের কাছে ভালো লাগে। আর শীতকালে কুয়াশা থাকলে সকালবেলা এমনিতে অসাধারণ লাগে। কিছুদিন আগে আমি সকাল বেলা শিশির ভেজা পাতার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে আলু গাছের ছোঁয়ার ফটোগ্রাফি। তবে আলু গাছের মধ্যে উপরে এইরকম ছোঁয়া গুলো ধরে থাকে। গ্রাম অঞ্চলে এই আলু গাছগুলোর মধ্যে ছোঁয়া গুলো দেখা যায়। যেমন আলু খেতে মজা তেমনি এই ছোঁয়া গুলো রান্না করে বা আগুনে পুড়িয়ে খেতে ও মজা। তবে এই ছোঁয়া গুলোকে অনেকে অনেক জায়গা অনেক নামে ডাকে । কিছুদিন আগে সকালবেলা আমি এই আলু গাছের ছোঁয়ার ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। তাই এই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য এমনিতে সবার কাছে খুব ভালো লাগে। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। আসলে যখন খোলা আকাশ গাছপালা একসাথে দেখা যায় তখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। কিছুদিন আগে যখন আমি একটি জায়গায় ঘুরতে গেলাম তখন এই বড় তালগাছ এবং পাশে ছোট নদী এবং নদীর ওপারে ইটের ভাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তখন আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে ফুলের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি। আসলে ফুল যখন ফুটে তখন অনেক প্রজাপতি ফুলের উপর বসে মধু সংগ্রহ করে। আর ফুল যেখানে ওইখানে প্রজাপতি থাকে। শীতকালে এমনিতে ফুল অনেক ফোটে। আর ফুলের উপর এভাবে প্রজাপতি বসে থাকে প্রায় সময় আমি লক্ষ্য করি। যদিও প্রজাপতি বিভিন্ন কালার এ আছে। কিছুদিন আগে আমার এক আত্মীয় বাড়ি থেকে আমি এই ফুলের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রজাপতির ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে বাস্তব ফুলের থেকেও চমৎকার লাগে। এই বন্য ফুলগুলো আকারে ছোট তবে দেখতে বেশ চমৎকার। তবে এই বন্য ফুল থেকে কাটাযুক্ত একটা গোটা হয়। যদিও আমরা এগুলোকে বলি বাইট গাছ। এবং এই গাছের গোটা গুলো যখন কাপড়ের সাথে বা ফুলের সাথে লাগে সাথে সাথে বেজে যায়। তবে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে রাস্তার পাশে এই বন্য ফুল গাছ দেখতে পাই। দেখে তো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তাই সাথে সাথেই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। তাই আজকের বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে গ্রামের অপরূপ একটি রাস্তার ফটোগ্রাফি। আসলে গ্রামাঞ্চলে কাঁচা রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে। এই রাস্তাগুলো এর কারণে প্রকৃতির সৌন্দর্য চমৎকার লাগে। যদিও এখনো অনেক জায়গাতে নদীর ধারে বা গ্রামের রাস্তাগুলো কাঁচা। তবে বর্ষার সময় অনেক কাঁদা হয়ে যায়। আর শীতকাল আসলে ও গ্রীষ্মকাল আসলে রাস্তাগুলো সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় বিশেষ করে ঘাসের কারণে। কিছুদিন আগে আমি দূর এলাকায় ঘুরতে গিয়ে তখন আমি এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মধ্যে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
চমৎকার সব ফটোগ্রাফি আপনি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। শীতকালের মজাই হল কুয়াশা। সকাল বেলায় পাতার উপর কুয়াশা গুলো শিশির হয়ে জমা হয়ে থাকে আর কি অপূর্ব দেখতে লাগে। আলু গাছের ছোঁয়া কি জিনিস আগে জানতাম না আপনার পোস্ট দেখে জানলাম। বুনো ফুলের ছবিটিও বেশ ভালো লেগেছে।
লাল আলু মাটিতে ধরে আর গাছের উপরে বয়স্ক হয়ে গেলে এই ছোঁয়া গুলো ধরে
https://x.com/bdwomen2/status/1873267237349671043?t=t69yXlNzR_WuCRHoZJCcGQ&s=19
ফটোগ্রাফি আসলেই একটি আর্ট। সবার পক্ষে সঠিকভাবে এবং দৃষ্টিনন্দনভাবে করা সম্ভব নয়। তবে আপনি চেষ্টা করেছেন জেনে খুশি হলাম। সেই সাথে আপনার করা বিভিন্ন রেনডম ফটোগ্রাফি গুলি ভীষণ চমৎকার হয়েছে। বর্ণনাগুলো দারুন দিয়েছেন। গ্রামের অপরূপ রাস্তার দৃশ্য বন্যফুল আকাশের দৃশ্য সহ মোটামুটি সব ফটোগ্রাফি গুলিয়ে দারুণ হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে দেখে খুশি হলাম
আপু আপনি গ্রাম প্রকৃতি আর ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন্। আপনার প্রতিটি ফটোগ্রাফি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে আপনি আমাদের কে মুগ্ধ করেছেন। ধন্যবাদ আপু।
পরবর্তীতে আমি আরো ভালো কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করব
বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী এবং ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
ঠিক বলেছেন চেষ্টা করেছি ধাপে ধাপে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য
জাষ্ট দারুন লাগলো আপনার ছবিগুলো।
বিশেষ করে শিশির ভেজা ছবিটা চোখ ধাঁধানো সুন্দর ছিল। তাছাড়াও যে আলুটা গাছ ঝুলে থাকে তাকে আমরা মাছ আলু বলি এবং এটি পুড়িয়ে খেতে অসম্ভব ভালো লাগে।
আপনার সবগুলো ছবি চোখ ধাঁধানো সুন্দর ছিল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাতার উপর শিশির বিন্দুর ফটোগ্রাফি ছাড়া আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার আজকের পাতার উপরে শিশির বিন্দুর ফটোগ্রাফি ভালো লেগেছে দেখে খুশি হলাম
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে আপু। ৫ নং ফটোগ্রাফি তে তুলে ধরা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই ৫ নং ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম
রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপু ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
সাবলীল ভাবে আপু আপনি গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। সবগুলো ছবি একদম চোখ ধাঁধানো একনাগারে তাকিয়ে ছিলাম আপু।ছবি তোলায় আপনার পাকা হাত বলতে হবে।
এই প্রাকৃতিক যে কোন ফটোগ্রাফি আমার কাছে করতে ভীষণ ভালো লাগে