গল্প :- স্বার্থপর দুনিয়া। (শেষ পর্ব )
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আজকের পোস্টটি দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
এর আগে আমি এই গল্পের প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আবারো দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তারপর সাজু ভাই যখন দেশে এসে বিয়ে করার জন্য পাত্রী দেখছেন। তখন অনেকে সাজু ভাই আফ্রিকা থাকে এই কারণে বিয়ে দিতে রাজি না মেয়ে। কারণ আমাদের এইখানে অনেকে আফ্রিকা থাকে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে পছন্দ করে না। তবে কি কারণে বিয়ে দিতে চায় না সেটা আমি নিজে জানি না সঠিকভাবে। এবং সাজু ভাই বিদেশ থেকে দশ বছর অনেক টাকা পাঠিয়েছিল তার ভাই সেলিম ভাইয়ের কাছে। সেই বাড়িতে ঘর করেছে এবং জায়গা সম্পত্তি কিনেছে। এবং জায়গা সম্পত্তি গুলো দুই ভাইয়ের নামে কিনতে বলেছেন সাজু ভাই। তখন সাজু ভাই আফ্রিকা থেকে এসে বিয়ে করেছেন। এরপর বড় ভাইকে জিজ্ঞেস করতে লাগলো কোথায় কোন জায়গা জমি কিনেছেন।
তারপর সেলিম ভাই সাজু ভাইকে বলল কোথায় কোথায় জায়গা কিনেছেন। মোটামুটি ১০ বছরের সে ভালই জায়গা কিনেছে সাজু ভাইয়ের টাকা দিয়ে। যখন তাদের বাড়ির পাশে একটি লোকের থেকে সাজু ভাইয়ের টাকা দিয়ে সেলিম ভাই জায়গা কিনেছিল। দোকানে বসে বসে তারা দুইজন কথা বলার সময় সাজু ভাই জায়গাটির কথা জিজ্ঞেস করতে লাগলো। আপনার থেকে যে জায়গা কিনেছে তা আমাদের দুই ভাইয়ের জায়গা। এবং যেই লোকের থেকে জায়গা কিনেছে ওই লোক বলতেছে কি বলেন। জায়গাটি শুধু সেলিম ভাইয়ের নামে কেনা হয়েছে। তখন সাজু ভাইয়ের মাথায় আকাশ ভেঙ্গে পড়লো।
তখন লোকটিকে সাজু ভাই জিজ্ঞেস করছে আপনি কি দুষ্টামি করতেছেন নাকি। তখন লোকটি বলতেছে আমার থেকে জায়গা কিনেছে তোমার ভাই। তার নামে জায়গাটি রেজিস্টার করা হলো। এরপর সাজু ভাই আর কোথায় কোথায় জায়গা কিনেছে সেগুলো দেখতেছে এবং খবর নিচ্ছে। এবং সেই খবর নিয়ে জানতে পারলো জায়গা সম্পত্তি যা কিনেছে সব সেলিম ভাইয়ের নামে কিনলো। এবং কোন জায়গা সাজু ভাইয়ের নামে কিনে নাই। তখন সাজু ভাই বাড়িতে এসে সেলিম ভাইয়ের সাথে ঝগড়া করতে লাগলো। এবং সাজু ভাই যখন জিজ্ঞেস করল তখন সেলিম ভাই প্রথমে অস্বীকার করেছে। পরে স্বীকার করেছে জায়গা সম্পত্তি গুলো তার নামে কিনেছে।
এবং সেই বলছে সাজু ভাইকে তুমি বিদেশ থেকে কোন টাকা দাও নাই সব আমার ব্যবসার টাকা। এরপর সাজু ভাই বললেন বিদেশে তার দোকান আছে ওইখানে থেকে সেই টাকা দিয়েছে প্রতি মাসে। জায়গা সম্পত্তি কিনার সময় আমার কাছে টাকা চাইলে তুমি তারপর আমি টাকা দিলাম। এরপর সাজু ভাই একদিন এলাকাতে বড় করে বিচার বসালো। তখন বিচারক সাজু ভাইয়ের কথা এবং সেলিম ভাইয়ের কথা শুনলেন। পরে বিচারক গুলো রায় দিলেন সম্প্রীতি গুলো সেলিম ভাইয়ের। এদিকে সেলিম ভাইয়ের বাবাও জীবিত নেই। এবং সাজু ভাই পাগলের মত হয়ে গেল দশ বছরের ইনকামের টাকা সব বড় ভাই মেরে দিলেন ।
এবং বাড়িতে যে বিল্ডিং করেছিল ওই বিল্ডিং টি নাকি সেলিম ভাইয়ের। এবং সাজু ভাই নতুন করে ঘর দিতে হবে। আর এলাকাতে কিছু লোকও আছে মুখ দেখে বিচার করে। সত্যি বলতে অতিরিক্ত কাউকে বিশ্বাস করল বিপদ। কারন আপন ভাই নিজের আপন ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এই দুনিয়াতে স্বার্থপর মানুষগুলো বেশি হয়। কারণ স্বার্থপর মানুষ কখনো আপন পর চিনে না। হয়তোবা সেলিম ভাই এই জায়গা সম্পত্তির টাকা দিয়ে উপরে কিছু বছর সুখে থাকবে। আর ছোট ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সেটির বিষয়ের একদিন সে পাবে। এই হচ্ছে স্বার্থপর মানুষের বাস্তব ঘটনা। আশা করি আমার গল্পটির পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1897639275652612201?t=QUlT8X2wfStMCH9T0ARWrw&s=19
আসলে অনেক জায়গাতে এরকম পরিস্থিতি দেখা যায়। যখন বিদেশ থেকে টাকা দেওয়া হয় জায়গা সম্পত্তি কিনে তখন নিজের নামে কিনে ফেলে। তবে সেলিম ভাই তার ছোট ভাই সাজুর সাথে এরকম কাজ করা ঠিক হয়নি। জায়গা সম্পত্তির কারণে ভাই ভাইয়ের এর সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে গেল। আর আপনি ঠিক বলেছেন অতিরিক্ত কাউকে বিশ্বাস করলে বিপদ। গল্পের শেষ পর্বটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন অনেক জায়গাতে এরকম পরিস্থিতি দেখা যায়। ভালো লাগলো আপনার মন্তব্য শোনে।