ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। তবে এ ধরনের বন্যফুল গুলো রাস্তার পাশে এবং বন্য জঙ্গলে অনেক দেখা যায়। আর এই ফুল গুলো অনেক ছোট। ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর বর্ষাকাল আসলে এই বন্যফুল গুলো অনেক দেখা যায়। আর ফুলের পাপড়ি তো আরো অনেক ছোট। তবে এই বন্যফুল গুলোর কোন যত্ন নেওয়া হয় না। বিভিন্ন জায়গাতে অযত্নে অবহেলা এ ফুল গাছগুলো বড় হয়। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250627_134115.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে বন্যা ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। বন্যফুল হলেও এ ফুল গুলো বাস্তব ফুলের থেকে কোন অংশে কম না। আর এই ফুল গুলো রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গাতে কম বেশি দেখা যায়। গ্রাম অঞ্চলে যারা থাকে এই ফুলগুলো কম বেশি তারা দেখে। আর বর্ষা কাল এই বন্য ফুল গুলো কমবেশি অনেক দেখা যায়। সত্যি বলতে এই ফুল গুলো দেখে মনে হচ্ছে না বন্যফুল। কিছুদিন আগে ঘুরতে গিয়ে রাস্তার পাশ থেকে এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250627_134203.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল গুলো দেখতে যেমন চমৎকার লাগে এই ফুলগুলো সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর রঙ্গন ফুল গুলো আকার একটু বড় হয়। আর এই ফুলগুলো কয়েক রকমের আছে। সত্যি বলতে এই ফুলগুলো যখন ফুটে কয়েকদিন ফুলগুলো খুব তাজা দেখা যায়। আবার রঙ্গন ফুল গাছ একবার রোপন করলে কয়েক বছর পর্যন্ত গাছগুলো টিকে। তবে বৃষ্টির সময় আমি একটি জায়গা ঘুরতে গিয়ে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250521_114551.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। সূর্যমুখী ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর সূর্যমুখী ফুল চিনেনা এমন মানুষ নেই বললেই চলে। যদিও এই সময় সূর্যমুখী ফুলগাছ দেখা যায় না। কারণ শীতকাল আসলে এই ফুলগাছগুলো চাষ করা হয়। আর যখন গরম পড়ে তখন গাছের মধ্যে ফুল ফুটে সূর্যমুখী ফুলগুলো। আর যখন একসাথে চাষের জমির মধ্যে একসাথে ফুল ফুটে তখন দেখতেও চমৎকার লাগে। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি জায়গা থেকে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250324_120815.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুলগুলো আমাদের গ্রাম অঞ্চল অনেক দেখা যায়। যদিও এই ফুলগুলো কয়েক রকমের আছে। আর এই ফুল গাছগুলো মোটামুটি আকার একটু বড় হয়। পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত ফুল গাছগুলো বড় হয়। যখন কাছের মধ্যে ফুল ফোটে তখন দেখতেও চমৎকার লাগে। আর এই ফুল গাছগুলো ১২ মাস জীবিত থাকে। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114553.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে জুঁই ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই ফুলের ঘ্রাণ অসাধারণ। আর এই গাছগুলো জোপের গাছের মতোই। আর এই গাছে যখন ফুল ফুটে তখন ঘ্রাণ কিন্তু খুব চমৎকার লাগে। আবার জুঁই ফুলগুলো শুকিয়ে পাউডার করে চায়ের মধ্যে ব্যবহার করে ঘ্রাণ এর জন্য। তবে এই গাছগুলো রোপন করলে মোটামুটি বড় হয় এবং ভালোই ফুল ফোটে। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই জুঁই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জুঁই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114959.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই সুন্দর হয়েছে।

 10 months ago 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 10 months ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে ভালো লাগে। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ‌ বন্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই সুন্দর। এটা ঠিক বাস্তব ফুলের থেকে এগুলো কোন অংশে কম নয়। জুঁই ফুলের ফটোগ্রাফি ও আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

আপু আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছেন তা অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63676.30
ETH 1681.71
USDT 1.00
SBD 0.41