অপরাজিতাsteemCreated with Sketch.

in #art9 years ago

কথায় আছে মানুষ আশা নিয়ে বাচে
আশা মানুষকে বাচার ইন্ধন জোগায়
আশা মানুষকে ভাবতে শেখায়
চিন্তা শক্তিকে জাগ্রত করে

দৈনন্দিন লড়াইয়ের পর আশা
মানুষের ভালবাসাকে দিঢ় করে
মজবুত করে, মানব মনকে উচুতে
উঠতে শেখায়, মানুষকে বাচতে শেখায়
আজও সকল আশার সমাপ্তিতেও তাই
বেচে আছি, স্বপ্ন দেখছি,বাচতে শিখছি
বাস্তবতার সম্মুখীন হচ্ছি
জীবনের সাথে লড়াই করছি
হারছি কিন্তু হাল ছাড়ছি না নতূন আশায় নাও ভাসাচ্ছি
বাস্তবতার কষাঘাতে চূর্ণ হচ্ছি
লড়চ্ছি, তবুও আশা করছি
ভাল জীবনের নতুন সকালের।

আজো ভাবছি বাস্তবতা আমাকে ভাবাচ্ছে
নতুন সকালকে আহ্বাবান করছে
ভাবনা বাস্তবতাকে অপরিচিত করে দিচ্ছে
আমাদের যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করছে
বাস্তবতা আমাদেরকে আয়নার
সামনের দাড় করাচ্ছে|
কিন্তূ ভাবনা
আয়নার ওপারের জীবনকে আকড়ে ধরে বসে আছে
আয়নার সামনের মানুষটি কে?
তাকে চিনতে পারছি না
এটাকি আমি?কেমন আমি?কে আমি?
এটাকি সেই আমি যে ভাবনায় রাজ করে?
ভাবনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য হল
বাস্তবতায় ভাবনা আছে আশা আছে
কিন্তু ভাবনার জগতে বাস্তবতা নেই।।।

sunshine.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63776.62
ETH 1673.78
USDT 1.00
SBD 0.41