ব্যস্ততার মাঝে কিছু কেনাকাটা করার মুহূর্ত এবং কিছু খাওয়া দাওয়া করার মুহূর্ত।

in Incredible India2 years ago

অনেক দিন পরে কালকে একটু বাহিরে যাওয়া হলো তাও চার মাস পরে কালকে আমি একটু বাহিরে যেতে পেরেছি তাও দরকারের জন্য বাহিরে গিয়ে ছিলাম যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিলো না। কালকে রবিবার ছিলো এবং তিনটা পর্যন্ত আমরা কাজ করেছিলাম প্রথম ভেবেছিলাম বারোটা পর্যন্ত কাজ করে আর কাজে যাবো না কিন্তু কিছু জরুরী কাজের জন্য আমাদের আবার কাজের জায়গায় আসতে হয়।

1000021039.jpg

তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কাজ করে আমরা রুমে যাই এবং বাহিরে যেতে হলে বিকালে যেতে হয় তাই অনেক দিন ধরে পরিশ্রম করছি ভেবেছিলাম একটু ঘুম পড়বো কিন্তু আমাদের এখানে যে ভাইয়েরা আছে তারা বলছিল একটু খেলা করার জন্য তাই খেলা করতে বসে ছিলাম খেলা করতে করতে তারা বলল চলো আমরা সবাই বাহিরে যাই আমি ভেবেছিলাম বাহিরে আজকে যাবো না কারণ কাছে খুব বেশি টাকা নেই।

1000021044.jpg

তারপরে আমার বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম মোবাইলে কথা বলতে বলতে মনে পড়লো আগামী রবিবার বড় ভাই আমাদের এখানে আসবে এবং বড় ভাইয়ের অনলাইনের মাধ্যমে বিয়ে হবে যেহেতু তাহলে কিছু মানুষ আমাদের এখানে অবশ্যই আসবে তাই এখন কিছু জিনিস কিনে নিয়ে আসাটাই উত্তম তাই চলে যাই বাজারে এবং আমার ভাইদের সাথে আমি বলেছিলাম আমি এভাবে যদি যেতে পারি তাহলে যাবো না হলে যাবো না।

1000021041.jpg

তারা বলল কোন সমস্যা নেই চলো তাই বাজারে গিয়ে সর্ব প্রথম আমরা চারজন পেঁয়াজি কিনে ছিলাম এবং পেঁয়াজি খাওয়ার সময় একটি ছবি আমি ধারণ করেছিলাম তারপরে আমরা ছমোচা নিয়েছিলাম ৪ পিস খাওয়ার পরে ভাবলাম অনেক দিন ধরে ডাব খাওয়া হয়নি তাই আমরা ডাব কিনে ছিলাম চার টি এবং সবাই অনেক মজা করে খেয়েছিলাম আসলে কাজের ফাঁকে যখন আমরা মাঝে মাঝে একটু সময় পাই বাহিরে যাই তখন আমাদের কাছে অনেক ভালো লাগে এবং তখন আমরা সেই সময় অনেক আনন্দ করি।

1000021043.jpg

1000021042.jpg

এবং আমার যেহেতু আরো অনেক জিনিস কেনার ছিলো তাই আমরা সেখান থেকে আরেকটু দূরে চলে যাই গিয়ে একটি মুদিখানার দোকানে চলে যায় সেখানে গিয়ে আমি অনেক বাজার করেছিলাম কারণ বিরানি রান্না করতে হবে মাংস এখন নিবো না কিন্তু তার অনেক কিছু জিনিস আমার কিনতে হবে এখন যে জিনিস গুলো ভালো থাকবে সেই জিনিস গুলো আমি সেখান থেকে নিয়েছিলাম।

1000021054.jpg

1000021053.jpg

এবং বড় ভাইয়ের বিয়ে বলে কথা তাই অল্প কিছু হলুদ কিনেছিলাম কারণ বাড়ি থাকলে হয়তো বা বড় ভাইয়ের গায়ে সবাই হলুদ দিতো কিন্তু এখন বাড়ি নেই আমি আছি তাই আমার বড় ভাইয়ের গায়ে হলুদ দিবো যার জন্য কিছু হলুদ আমি নিয়েছিলাম এবং আমার আম্মার ইচ্ছা ছিলো আমার বড় ভাইয়ের এখানে আমরা সুন্দর করে গোসল এবং পায়েস খাওয়াবো তাই আমরা কিছু লাচ্চা সিমাই নিয়েছিলাম এবং আরো অনেক বাজার আমরা করেছিলাম সাথে সাথে আমরা অনেক মজাও করেছিলাম।

কালকে যার জন্য আমি অনেক ব্যস্তর ভেতরে ছিলাম তাই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারিনি সেই পোস্টটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

অনেক ব্যস্ততার মধ্যেও থেকেও আপনারা সবাই মিলে কেনাকাটা করতে গিয়েছিলেন তার পাশাপাশি সবাই মিলে খাওয়া দাওয়া করেছেন ৷ সেই সব মূহুর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

মানুষ যতদিন বাঁচবে ততদিন মানুষের জীবনে ব্যস্ততা থাকবে তারপরেও এই ব্যস্ততার মাঝে কিছুটা ভালো সময় নিজেদের খুঁজে নিতে হবে, আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আজ আপনি সারাদিন বেশ ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করেছেন। খুব ভালো ভাবেই আপনার দিনটি পার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Loading...
 2 years ago 

আপনার কাটানো সুন্দর একটি দিনের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। রবিবারের দিন এমনি কাজ করে কিছু কেনাকাটা করলেন খাওয়া-দাওয়া করলেন। আমাদের মাঝে শেয়ার দেওয়ার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

রবিবারের দিন আমরা কিছুটা সময় পাই তাই আমরা কিছুটা ভালো সময় কাটাতে চাই কিন্তু অনেক ব্যস্ততা থাকার বার অনেক কাজ আমাদের করতে হয় তারপরও ভালো সময় আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ব্যস্ততার মাঝেও আপনি বেশি কেনাকাটা করেছেন ।কারণ আপনার ভাইয়ের বিয়ে হবে মোবাইলের মাধ্যমে। আর তখন আপনার ভাই আপনার কাছে আসবে সে কারণে আপনি বেশ কিছু কেনাকাটা করেছেন লাচ্ছি সেমাই ,ও হলুদ , সাথে আরো অনেক কিছু। ইনশাআল্লাহ আপনার ভাইয়ের বিয়ের কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পন্ন হোক এ প্রার্থনা করছি।

 2 years ago 

আজ অনেকদিন পর বাইরে গিয়েছিলেন।। আর বেশ কিছু কেনাকাটা করেছেন এবং খাওয়া দাওয়া করেছেন।। আশা করি বাইরে যাওয়ার পর আপনার মনটা অনেক হালকা হয়েছে।।

 2 years ago 

কেনাকাটায় মন ভালো হয়। অনেক দিন ধরে আপনার মন খারাপ, কেনাকাটা করে আশা করি এখন বেটার ফিল করছেন।

 2 years ago 

বেশ কিছুদিন ধরেই আপনার মন খারাপ এটা জানি আমরা সবাই। আপনার পরিবারের উপর দিয়ে এক দুর্যোগময় মূহুর্ত যাচ্ছে।
এরই মাঝে বড় ভাইয়ের বিয়ে হয়তো কিছুটা হলেও শান্তি দিবে আপনাকে।

বড় ভাইয়ের বিয়ে বলে কথা সেটা দেশের বাইরে হোক।যদিও বিয়েটা হবে ফোনের মাধ্যমে তারপরও আপনার আন্তরিকতা দেখে খুব। ভালো লাগলো। ভাই এর গায়ে হলুদের জন্য হলুদ কিনেছেন। সেই সাথে মায়ের ইচ্ছা পূরণের জন্য লাগছে কিনেছেন দেখে ভালো লাগলো খুব।
আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক এবং সুন্দর মতো বিয়েটা সম্পূর্ণ হোক এই দোয়া করি।
ভালো থাকবেন সব সময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42